Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

খাদ্য নিরাপত্তা নিয়ে ১০ গবেষণার জন্য ১ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
খাদ্য নিরাপত্তা নিয়ে ১০ গবেষণার জন্য ১ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ
Share on FacebookShare on Twitter

খাদ্য নিরাপত্তা বিষয়ে ১০টি গবেষণা প্রকল্পের জন্য এক কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

মাছের খাদ্য ব্যবস্থাপনা, ফুড কালার, দুধের সরবরাহ ব্যবস্থা, এবং গরু মোটাতাজাকরণে ব্যবহৃত ড্রাগসহ বিভিন্ন খাদ্যের মান অনুসন্ধানে এসব গবেষণা করা হবে।

বিএফএসএ জানিয়েছে, ১০টি বিষয়ে গবেষণা হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের নেতৃত্বে গবেষণাগুলোর জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ এক কোটি তিন লাখ টাকা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিএফএসএ আয়োজিত গবেষণার প্রাক-অবহিতকরণ সেমিনারে এসব তথ্য জানানো হয়।

সেমিনারে গবেষকেরা তাদের গবেষণা বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএসএ চেয়ারম্যান জাকারিয়া।

বিএফএসএ চেয়ারম্যান বলেন, ‘দেশে ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে হয়, যার মধ্যে ডায়রিয়ার কারণে মৃত্যু রয়েছে ৪ নম্বরে। এ কারণে গবেষণার পরিধি বাড়ানো প্রয়োজন।’

গবেষক ড. মো. আহসান হাবীব জানান, মাইক্রো ও ন্যানো প্লাস্টিকের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, এগুলো নদী ও সাগরে ছড়িয়ে পড়ছে। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যগুলো নিয়ে গবেষণায় গুরুত্ব দিতে হবে।

অন্য গবেষক ড. শারমিন রুমি আমিন বলেন, ‘নিম্ন আয়ের মানুষের অন্যতম পছন্দের খাবার পাঙ্গাশ ও তেলাপিয়া মাছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে।’

ড. মো. আব্দুল মাসুম বলেন, দেশে পশু মোটাতাজাকরণে স্টেরয়েড ড্রাগ ব্যবহার হচ্ছে না বলা হলেও খামারিরা তা ব্যবহার করছেন। প্রথমে তারা স্বীকার না করলেও পরে জানান, হলুদ বা গোলাপি বড়ি নামক এ ড্রাগ ব্যবহার করা হচ্ছে।

‘এসব ড্রাগ সীমান্ত এলাকায় বেশি ব্যবহৃত হয়, কারণ ভারত থেকে সহজেই এগুলো পাচার হয়ে আসে। আমরা পশুর রক্ত ও মূত্র পরীক্ষা করে স্টেরয়েড ব্যবহারটা তুলে ধরব,’ বলেন তিনি।

সেমিনারে আলোচক ড. সহদেব চন্দ্র সাহা বলেন, স্ট্রিট ফুডে নানা ধরনের রং ব্যবহার করে খাবারকে আকর্ষণীয় করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

অনুষ্ঠানে আলোচকেরা বলেন, বিশ্বে প্রতি বছর অনিরাপদ খাদ্য খেয়ে ৬০ কোটি মানুষ অসুস্থ হয়ে পড়ে, যার মধ্যে চার কোটি মানুষের মৃত্যু হয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিক্ষা ক্যাডার কর্মকর্তার এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবসায়ী স্ত্রী
প্রযুক্তি সংবাদ

শিক্ষা ক্যাডার কর্মকর্তার এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবসায়ী স্ত্রী

৩৫ হাজার টাকা বেতনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, নেবে ৪০ জন
শিক্ষা ও ক্যাম্পাস

৩৫ হাজার টাকা বেতনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, নেবে ৪০ জন

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে ইউনিভার্সিটি অফ স্কলার্সের অংশগ্রহণ
শিক্ষা ও ক্যাম্পাস

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে ইউনিভার্সিটি অফ স্কলার্সের অংশগ্রহণ

শিক্ষার্থীদের জন্য অচিরেই ইন্টারনেটের ব্যবস্থা করছে সরকার
লিড স্টোরি

৮৬ শতাংশ শিক্ষার্থীর মানসিক সমস্যার জন্য দায়ী ইন্টারনেট

সিটি ইউনিভার্সিটি ও চীনের উহান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটির সমঝোতা স্বারক
শিক্ষা ও ক্যাম্পাস

সিটি ইউনিভার্সিটি ও চীনের উহান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটির সমঝোতা স্বারক

ক্যারিয়ার এর প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষা ও ক্যাম্পাস

ক্যারিয়ার এর প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান
বিবিধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!
বিবিধ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬-এর মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব...

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix