Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোশ্যাল মিডিয়া অ্যাপ আপডেট রাখতে হবে যে চার কারণে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
সোশ্যাল মিডিয়া অ্যাপ আপডেট রাখতে হবে যে চার কারণে
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ভাবেন, সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো তো ঠিকঠাক কাজ করছে, এগুলো আপডেট করার প্রয়োজন কী? প্রযুক্তিসংশ্লিষ্টরাও বলছেন, অ্যাপগুলো চালাতে অসুবিধা বা একদম ক্র্যাশ না হওয়া পর্যন্ত খুব কম ব্যবহারকারীই এগুলো স্বেচ্ছায় আপডেট করেন। কেন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আপডেট করা প্রয়োজন, এ বিষয়ে চারটি কারণ উল্লেখ করেছে প্রযুক্তিসংশ্লিষ্ট ওয়েবসাইট মেকইউজঅব।

নতুন ফিচার ব্যবহার
সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আপডেট রাখলে নতুন ফিচারগুলো দ্রুত ব্যবহার করার সুযোগ পাওয়া যায়। এসব আপডেট মূলত নতুন ফিচার ও সুবিধা নিয়ে আসে, যা অ্যাপের মধ্যে যোগাযোগের উপায় পরিবর্তন করে। ফোনে স্বয়ংক্রিয় অ্যাপ আপডেট চালু রাখলে এসব ফিচার অন্যদের ব্যবহারের আগেই পরীক্ষা করার সুযোগ থাকে।

উন্নত কর্মক্ষমতা ও ত্রুটি ঠিক করা
প্রতিটি নতুন সংস্করণের সঙ্গে আসা বাগ (ত্রুটি) ফিক্স ও পারফরম্যান্স উন্নতির সুবিধা পাওয়া এসব অ্যাপ আপডেটেড রাখার অন্য আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। ছবি আপলোড করা, বার্তা পাঠানো বা ফিড স্ক্রল করার সময় যখন অ্যাপটি ল্যাগ, ফ্রিজ বা অপ্রত্যাশিতভাবে ক্র্যাশ করে—এটা খুবই হতাশাজনক ও বিরক্তির কারণ হতে পারে। অ্যাপগুলো আপডেট করে এসব সমস্যা এড়ানো যায়। ফলে অ্যাপ ব্যবহারের সময় কোনো বাধা তৈরি হয় না।

নিরাপত্তা সুবিধা
অ্যাপ আপডেটগুলো প্রায়ই এমন কিছু পরিবর্ধন নিয়ে আসে, যা প্রথমে তেমন স্পষ্ট নাও হতে পারে। তবে প্রতিবার আপডেটে ডেভেলপাররা দুর্বলতা ও নিরাপত্তার ত্রুটিগুলো সমাধান করে, যা হ্যাকাররা ব্যবহার করতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, একটি পুরনো অ্যাপ ব্যবহার করা মানেই সাইবার অপরাধীদের জন্য একটি দরজা পুরোপুরি খোলা রাখা, ফলে তারা ব্যক্তিগত তথ্য অ্যাকসেস করতে পারে এবং সম্ভাব্য ক্ষতি ঘটাতে পারে। তাই নিয়মিতভাবে অ্যাপগুলো আপডেট করে নিরাপত্তা ঝুঁকিগুলো কার্যকরভাবে বন্ধ করা যায়।

ডিভাইসের সঙ্গে সামঞ্জস্য
একটি অ্যাপ ডিউভাইসে কতটা ভালোভাবে কাজ করছে, এ বিষয়ও গুরুত্বপূর্ণ। শুধু বাগ নয়, পুরনো অ্যাপ সংস্করণগুলো নতুন আপডেটেড ডিভাইসেও বিরক্তিকর সমস্যা সৃষ্টি করতে পারে। যেমন ফিড স্ক্রল করার সময় ল্যাগ হওয়া বা অপ্রত্যাশিত লগআউট। অ্যাপ আপডেট সাধারণত এ সমস্যাগুলো সমাধান করে এবং অ্যাপটিকে ফোনের সর্বশেষ আপডেটের সঙ্গে কাজ করার জন্য আরো উন্নত করে। যদি আপডেট উপেক্ষা করা হয়, তাহলে অ্যাপগুলো ধীর ও গ্লিচি হতে পারে, এমনকি প্রয়োজনের সময় ক্র্যাশ করতে পারে।

মেকইউজঅবের মতে, সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আপডেট রাখা হয়তো একটি ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু এটি প্রতিদিন এসব প্লাটফর্মে ব্যবহারকারীর অভিজ্ঞতায় বড় পার্থক্য তৈরি করে। যেমন নতুন ফিচার উপভোগ করা, ডাটা নিরাপদ রাখা বা পারফরম্যান্স উন্নত করা। তাই পরবর্তী সময় যখন এমন ছোট আপডেট নোটিফিকেশন আসবে, এটি উপেক্ষা না করে গ্রহণ করতে হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদ উপলক্ষে ওয়ালটন কম্পিউটার পণ্যে ২০% ডিসকাউন্ট
প্রযুক্তি সংবাদ

ঈদ উপলক্ষে ওয়ালটন কম্পিউটার পণ্যে ২০% ডিসকাউন্ট

এআইওটি বেজড স্মার্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে ওয়ালটন
নির্বাচিত

এআইওটি বেজড স্মার্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে ওয়ালটন

৭ টাকায় ১০০ কিমি, লাইসেন্সের প্রয়োজন হবেনা এ বাইকে
অটোমোবাইল

৭ টাকায় ১০০ কিমি, লাইসেন্সের প্রয়োজন হবেনা এ বাইকে

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
শিক্ষা ও ক্যাম্পাস

ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন

চার্জ দেয়ার সময় ই-বাইক বিস্ফোরণে দগ্ধ ৪
অটোমোবাইল

চার্জ দেয়ার সময় ই-বাইক বিস্ফোরণে দগ্ধ ৪

iPhone 17 Ultra-এর ক্যামেরা ফিচার ফাঁস: ভিডিওগ্রাফিতে DSLR-স্তরের অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

iPhone 17 Ultra-এর ক্যামেরা ফিচার ফাঁস: ভিডিওগ্রাফিতে DSLR-স্তরের অভিজ্ঞতা

Load More

ট্রেন্ডিং টপিক

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix