Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের আয়োজনে এমসিডি প্রোগ্রামের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের আয়োজনে এমসিডি প্রোগ্রামের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামের নতুন ব্যাচের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। এমসিডি প্রোগ্রামের মাধ্যমে এ লেভেল ও এইচএসসি শিক্ষার্থীরা সরাসরি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মোনাশ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রির দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারবেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ইউসিবিডি’র অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন। নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, “আমরা ২০২৫ সালের প্রথম এমসিডি ব্যাচকে ইউসিবিডি ও মোনাশ বিশ্ববিদ্যালয় কমিউনিটিতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণে অস্ট্রেলিয়া বা মালয়েশিয়া যাওয়ার আগে আগামী নয় মাসের মধ্যে তাদের মোনাশ ডিগ্রির প্রথম বর্ষ সম্পন্ন করবেন।”

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনাশ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি আজরা করিম এবং ইন্টারন্যাশনলা রিক্রুটমেন্ট ও ডেভেলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ড্যানিয়েল লুম। এমসিডি প্রোগ্রামের সুযোগ নিয়ে আজরা করিম শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, “উচ্চশিক্ষা গ্রহণে এমসিডি শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি সুযোগ। এ প্রোগ্রামের মাধ্যমে তারা দেশে বসেই প্রথম বর্ষ সম্পন্ন করতে পারবেন। এছাড়া, এ প্রোগ্রামের মাধ্যমে এইচএসসি শিক্ষার্থীদের জন্য এক শিক্ষাবর্ষ সঞ্চয় হবে। এ প্রোগ্রামে মোনাশসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা হবে।”

ওরিয়েন্টেশনে এমসিডি প্রোগ্রামের বিস্তারিত উপস্থাপন করেন এমসিডি’র ইউসিবিডি প্রোগ্রামর কো-অর্ডিনেটর ড. সাদিয়া আফরিন। তিনি প্রোগ্রামের কাঠামো, মোনাশ স্বীকৃত ফ্যাকাল্টিদের দ্বারা পরিচালিত পাঠদান প্রক্রিয়া, ইউসিবিডি’র অ্যাকাডেমিক নীতিমালা, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) ও মোনাশের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জানান। এ প্রোগ্রাম তাদের শিক্ষা অর্জনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি উল্লেখ করেন। । উল্লেখ্য, ২০২৪ সালের প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা ৯৯ শতাংশ পাস রেট অর্জন করেছে।

ব্যবসা, প্রকৌশল ও তথ্য প্রযুক্তি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা এমসিডি প্রোগ্রামে ভর্তি হতে পারেন। এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশে তাদের প্রথম বর্ষ সম্পন্ন করার পর মোনাশ বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়া বা মালয়েশিয়া ক্যাম্পাসে দ্বিতীয় বর্ষে যুক্ত হতে পারবেন। শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে এমসিডি প্রোগ্রাম আন্তর্জাতিক মানসম্পন্ন অনুষদ সদস্যদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ২০২৫ সালের পরবর্তী এমসিডি ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হবে জুন মাসে।

এমসিডি প্রোগ্রামে ভর্তি যোগ্যতা ও পাঠ্যক্রমসহ অন্যান্য তথ্য জানতে অনুগ্রহ করে ভিজিট করুন: https://ucbbd.org/admission/monash-college-diploma-programs-engineering-business-it/#fees.

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি, ৮ সদস্যের কমিটি গঠন
শিক্ষা ও ক্যাম্পাস

প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি, ৮ সদস্যের কমিটি গঠন

আইইএলটিএস বৃত্তি পেলেন এনএসইউ শিক্ষার্থী
শিক্ষা ও ক্যাম্পাস

আইইএলটিএস বৃত্তি পেলেন এনএসইউ শিক্ষার্থী

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েশন কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠান
শিক্ষা ও ক্যাম্পাস

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েশন কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, লোক নেবে বিভিন্ন পদে
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, লোক নেবে বিভিন্ন পদে

জাকসু নির্বাচনে কারচুপি প্রমাণিত হলে চাকরি ছেড়ে দেব: প্রধান নির্বাচন কমিশনার
শিক্ষা ও ক্যাম্পাস

জাকসু নির্বাচনে কারচুপি প্রমাণিত হলে চাকরি ছেড়ে দেব: প্রধান নির্বাচন কমিশনার

ছাত্রীর গোপন ছবি
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রীর গোপন ছবি তুলে কুপ্রস্তাবের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

Load More

ট্রেন্ডিং টপিক

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের
বিবিধ

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা
বিবিধ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix