Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিক্ষা উপদেষ্টার বৈঠকের পরও কুয়েটে চলছে অনশন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 23 April 2025
শিক্ষা উপদেষ্টার বৈঠকের পরও কুয়েটে চলছে অনশন
Share on FacebookShare on Twitter

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে বুধবার (২৩ এপ্রিল) ১০ টার দিকে প্রায় আধা ঘণ্টা অনশনরত ও অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। এসময় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সিন্ডিকেটের কয়েকজন সদস্য তাদের সঙ্গে কথা বলার অনুরোধ জানালে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমি এসেছি শুধুমাত্র ছাত্রদের অনশন ভাঙাতে, অন্য কারো সঙ্গে এখন কোনো কথা নয়’।

এদিকে কুয়েট পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদলের বুধবার বিকেলে কুয়েটে যাওয়ার কথা রয়েছে।

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় কীভাবে ছয় দফা থেকে উপাচার্য পদত্যাগের এক দফা দাবি পরিণত হলো, সেই বিষয়টি উপদষ্টাকে অবহিত করেন শিক্ষার্থীরা। একইসঙ্গে উপাচার্যের অপসারণ ছাড়া কোনোভাবেই অনশন কর্মসূচি থেকে সরে আসবেন না বলেও উপদেষ্টাকে জানান তারা। শিক্ষার্থীদের সাফ কথা, কুয়েট ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে পরিস্থিতি এ পর্যায়ে এসে গেছে। ছাত্রদের অনশন করতে হচ্ছে। তারা চাচ্ছে আমরা এখনই কোনো ঘোষণা দেই। যার মাধ্যমে তারা অনশন ভঙ্গ করতে পারে। আমি তাদের বোঝাতে চেষ্টা করেছি আইনি কিছু বিষয় রয়েছে আমরা যাই করি না সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। আমার ধারণা আমি কিছুটা হলেও তাদের আস্থা অর্জন করতে পেরেছি। আমি এখানে একজন পিতা হিসেবে এসেছি আমি তাদেরকে বলেছি যারা বেশি অসুস্থ হয়ে পড়েছে তারা যেন পানি পান করে। আর যারা সুস্থ আছে তারা অনশন পালন করুক। কিন্তু তারা সেটা শুনেনি আমি তারপরও তাদেরকে অনুরোধ করছি তারা যেন অনশন ভাঙে আমি আশা করছি যত দ্রুত সম্ভব তাদের এই সমস্যা সমাধান হবে।

গত ২১ এপ্রিল বিকেল ৪টা থেকে আমরণ অনশনে বসেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন এখনো পর্যন্ত চলমান। অনশন কর্মসূচিতে ইতিমধ্যে ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বৈশাখের তীব্র গরমে অনশনে আন্দোলনরত অধিকাংশ শিক্ষার্থী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। অনেকের শরীরে রক্তচাপ কমে গেছে। ডিহািইড্রেডের আশঙ্কা করা হচ্ছে। ফলে শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। এমন পরিস্থিতিতে কুয়েটের আবাসিক হল ও বাইরের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সামনে জড়ো হচ্ছেন।

আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ২২ এপ্রিল সন্ধ্যায় রোকেয়া হলের তালা ভেঙে প্রবেশ করেন ছাত্রীরা। বুয়েট, জবি, চুয়েট, কুয়েট, ঢাকা কলেজসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা রাত সোয়া ১২টায় ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালন করে। সেখান থেকে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২৩ এপ্রিল ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

একইভাবে মিছিলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে খুলনা নাগরিক সংগঠন, খুলনা বিশ্ববিদ্যালয় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন। এছাড়াও কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯
শিক্ষা ও ক্যাম্পাস

টেলিটক বাংলাদেশে চাকরির সুযোগ, কর্মঘণ্টা ১০টা থেকে ১টা

বিদেশি এনজিওতে চাকরির সুযোগ, বেতন কমপক্ষে ৫০০০০
শিক্ষা ও ক্যাম্পাস

বিদেশি এনজিওতে চাকরির সুযোগ, বেতন কমপক্ষে ৫০০০০

সিইউবি উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হল প্রো-বনো কনফারেন্স
শিক্ষা ও ক্যাম্পাস

সিইউবি উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হল প্রো-বনো কনফারেন্স

বেত ব্যবহারের অনুমতি পেলেন শিক্ষকরা
শিক্ষা ও ক্যাম্পাস

বেত ব্যবহারের অনুমতি পেলেন শিক্ষকরা

ঢাবির ‘খ’ ইউনিটে মেধাতালিকায় প্রথম মাদ্রাসাশিক্ষার্থী
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবির ‘খ’ ইউনিটে মেধাতালিকায় প্রথম মাদ্রাসাশিক্ষার্থী

জাতীয় শোক দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় শোক দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 April 2025

শিক্ষা উপদেষ্টার বৈঠকের পরও কুয়েটে চলছে অনশন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix