Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছাত্রত্ব শেষ, হল ছাড়লেন এমসি কলেজ শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৬ আগস্ট ২০২৫
ছাত্রত্ব শেষ, হল ছাড়লেন এমসি কলেজ শিবির সভাপতি
Share on FacebookShare on Twitter

সম্প্রতি স্নাতকোত্তরের ফল প্রকাশের পরপরই ছাত্রাবাস ছেড়েছেন সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল খান সৌরভ। ‎বুধবার (১৩ আগস্ট) দুপুরে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করে হল ছাড়েন তিনি। তিনি ৭ম ব্লকের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজ ছাত্রাবাসের ৭ম ব্লকের তত্ত্বাবধায়ক মোহাম্মদ শাহজাহান কবীর। তিনি জানান, স্নাতকোত্তর সম্পন্ন করায় স্বাভাবিকভাবেই ছাত্রাবাসের সিট ছেড়ে দিতে হয়। এজন্য সেও সিট ছেড়েছে।
‎
‎ফেসবুক পোস্টে সৌরভ লেখেন, ‘প্রিয় ভাইয়েরা, আমি এমসি কলেজ ছাত্রাবাস থেকে চলে আসলাম। ছাত্রাবাসে কাটানো মুহুর্তগুলো লিখতে হাত কাঁপছে। বুকের ভেতর অদ্ভুত একটা ভার অনুভব করছি। এমসি কলেজ ছাত্রাবাস ছিল আমার দ্বিতীয় পরিবার, গড়ে উঠার আশ্রয়স্থল। আপনারা আমাকে দিয়েছেন অগাধ সমর্থন, অকৃত্রিম সহযোগীতা। এই বিদায়ের মুহূর্তে আমি রেখে যাচ্ছি কিছু স্বপ্ন, বিশ্বাস আর একটি সংস্কৃতি ভাঙার দৃঢ় প্রয়াস।’
‎
‎এদিকে ছাত্রত্ব শেষ হওয়ায় নিজ উদ্যোগে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। ‎নেতাকর্মীরা জানান, সৌরভ এমসি কলেজ ছাত্রাবাসের সপ্তম ব্লকের বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী ছিল। একই সাথে তিনি এই হলের ছাত্রাধিনায়কের দায়িত্ব পালন করেন। সম্প্রতি স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ায় ছাত্রশিবির সভাপতি সৌরভের ছাত্রত্ব শেষ হয়েছে। তাই তিনি হল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এমন সিদ্ধান্ত এমসি কলেজের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে ধারণা করেন তারা।
‎
‎নেতাকর্মীরা আরও জানান, ছাত্রত্ব শেষ হওয়ার সাথে সাথে হল ছাড়ার এই মনোভাব ‘জুলাই গণঅভ্যুত্থান’ পরবর্তী নতুন ধারার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা নতুন প্রজন্মের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারে।
‎
‎এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে সৌরভের হল ছাড়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন এমসি কলেজ শিবিরের সাধারণ সম্পাদক অলিদ হাসান। ‎মুহূর্তেই ছড়িয়ে পড়ে পোস্টটি। এরপর থেকেই দলীয় ও সাধারণ শিক্ষার্থীদের প্রশংসায় সরব হয়ে ওঠে ফেসবুক।
‎
‎অলিদ হাসান ফেসবুক পোস্টে লেখেন, ‘শিক্ষাজীবন শেষ হলেও হোস্টেলের সিট দখল করে থাকা এমসি কলেজ ছাত্রাবাসে দীর্ঘদিনের একটি সংস্কৃতি ছিল। বিশেষ করে নিষিদ্ধ ছাত্রলীগের বহিরাগত, অছাত্র, এমনকি কথিত ছাত্রনেতারা শিক্ষক সমাজকে জিম্মি করে বছরের পর বছর সিট দখল করে রেখেছিল। সম্প্রতি স্নাতকোত্তরের ফল প্রকাশের পরপরই এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সৌরভ ভাই হোস্টেল ছেড়েছেন। ছাত্র রাজনীতিতে এমন পদক্ষেপ সকল সংগঠনের থাকা উচিত।’
‎
‎এ বিষয়ে সভাপতি ইসমাইল খান সৌরভ বলেন, ‘নিয়ম অনুযায়ী ছাত্রত্ব শেষ হলেই হল ছাড়তে হয়। সম্প্রতি আমি স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ায় আমার ছাত্রত্ব শেষ হয়েছে। তাই ছাত্রাবাসের সিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমরা যারা স্নাতকোত্তর সম্পন্ন করেছি তারা সিট ছেড়ে দিলে নতুন শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি হবে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধা হবে।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
শিক্ষা ও ক্যাম্পাস

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

এআইইউবি তে নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত সিসকো নেটওয়ার্কিং প্রতিযোগীতা
প্রযুক্তি সংবাদ

এআইইউবি তে নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত সিসকো নেটওয়ার্কিং প্রতিযোগীতা

ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ

৪১ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা ইউজিসির
শিক্ষা ও ক্যাম্পাস

আট বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির নিষেধাজ্ঞা

ডাকসু নির্বাচনে সদস্যপদে জয়ী হলেন যারা
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে সদস্যপদে জয়ী হলেন যারা

বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি
শিক্ষা ও ক্যাম্পাস

বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা
বিবিধ

ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix