Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউজিসির সদস্য হচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী অধ্যাপক আইয়ুব ইসলাম?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ আগস্ট ২০২৫
ইউজিসির সদস্য হচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী অধ্যাপক আইয়ুব ইসলাম?
Share on FacebookShare on Twitter

বিগত আওয়ামী লীগের সময়ে সুবিধা সুবিধাভোগী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক অধ্যাপককে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে। যদিও এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই জানায়নি। তবে বিষয়টি নিয়ে ইতোমধ্যে ইউজিসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নানা ধরনের আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ওই অধ্যাপকের নাম ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। ইউজিসির কর্মকর্তারা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে যে উদ্দীপনা ও ইতিবাচক মানসিকতা নিয়ে কমিশন পুনর্গঠনের কাজ শুরু করেছে, এই অধ্যাপককে নিয়োগ দিলে তা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আর বিশ্ববিদ্যালয়টি শিক্ষকরা বলছেন, এই অধ্যাপক ফ্যাসিস্টের দোসর। কারণ তিনি গত ১৫ বছরে আওয়ামী লীগের সব সুযোগ-সুবিধা ভোগ করেছেন। এই সরকার তাকে নিয়োগ দিলে জুলাই স্পিরিট ধারণ করছে না বলে আমরা মনে করব।

জানা গেছে, ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ৬ বছর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া ওই সময়ে চবি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর কমিটিতে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি আওয়ামী লীগের পরিবার থেকে বিয়ে করছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ২০১৬-১৭ সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়। তৎকালীন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ছিলেন। সেখানে ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম পরিচালক হিসেবে ছিলেন। ১০ জনের পরিচালকের তালিকায় আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

বর্তমানে তিনি চবির হিসাববিজ্ঞান বিভাগের আওয়ামীপন্থী অধ্যাপক ও শেয়ারবাজার কেলেঙ্কারিতে অভিযুক্ত অধ্যাপক হেলাল উদ্দিন নিজামীর পিএইচডি সুপারভাইজারের দায়িত্ব পালন করছেন। সর্বশেষ গত মাসে চবি কর্তৃপক্ষ তাকে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিতে চাইলে জুলাই গণঅভ্যুত্থান পক্ষের শিক্ষকদের বিরোধিতায় তার আর সম্ভব হয়নি।

এদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন দেখা যায়নি। এর আগে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে তারা এড়িয়ে যান। যদিও একটি সূত্র জানিয়েছে, অধ্যাপক আইয়ুবের নিয়োগের বিষয়টি চূড়ান্ত, যেকোনো সময় তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ পেতে পারে।

এদিকে, তার বিষয়ে বক্তব্য দিয়েছেন ইউজিসি ও চবির সংশ্লিষ্টরা। তবে নাম প্রকাশে অপরাগতা প্রকাশ করেন তারা। জানতে চাইলে ইউজিসির এক কর্মকর্তা বলেন, ড. মোহাম্মদ আইয়ুব ইসলামের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ উঠেছে, সেগুলোর সত্য হলে বিষয়টি ইউজিসির জন্য শুধু বিব্রতকরই হবে না, বরং প্রতিষ্ঠানটির সার্বিক গ্রহণযোগ্যতা ও আস্থার ওপরও আঘাত আসবে। অভ্যন্তরীণ পরিবেশের সৌহার্দ্য ও পেশাদারিত্ব মারাত্মকভাবে বিঘ্নিত হবে। বিশেষ করে, ৫ আগস্টের পর থেকে যে উদ্দীপনা ও ইতিবাচক মানসিকতা নিয়ে ইউজিসি পুনর্গঠনের কাজ শুরু করেছে, তা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চবির এক অধ্যাপক বলেন, ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম গত ১২-১৩ বছরে আওয়ামী সুবিধাভোগী শিক্ষক। তিনি এই পরিচয়ে ৬ বছর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা যতটুকু জেনেছি, তিনি বিয়ে করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির মেয়েকে। সেই সূত্র ধরে তৎকালীন সময়ে রাজনৈতিক সুবিধা আদায় করেছেন। সর্বশেষ গত মাসে চবি প্রশাসন তাকে ডিন করতে চাইলে আমরা জুলাই স্পিরিট ধারণ করা শিক্ষকরা বাধা দিই এবং সেটি আর হতে পারেনি।

Tags: ইউজিসিস্টক এক্সচেঞ্জ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বইমেলায় তিতাস সরকারের প্রযুক্তি বিষয়ক চার বই
শিক্ষা ও ক্যাম্পাস

বইমেলায় তিতাস সরকারের প্রযুক্তি বিষয়ক চার বই

নতুন করে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চাইলে ডাবল লালকার্ড দেখাবে ছাত্র সমাজ
শিক্ষা ও ক্যাম্পাস

নতুন করে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চাইলে ডাবল লালকার্ড দেখাবে ছাত্র সমাজ

‘টপ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ পেলেন ৬৫ বাংলাদেশি শিক্ষার্থী
শিক্ষা ও ক্যাম্পাস

‘টপ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ পেলেন ৬৫ বাংলাদেশি শিক্ষার্থী

মহান বিজয় দিবস উদযাপনে ইউনিভার্সিটি অব স্কলার্স
শিক্ষা ও ক্যাম্পাস

মহান বিজয় দিবস উদযাপনে ইউনিভার্সিটি অব স্কলার্স

কানাডিয়ান ইউনির্ভাসিটি অফ বাংলাদেশে র্ভতি মেলায় ৫০ শতাংশ ছাড়
শিক্ষা ও ক্যাম্পাস

কানাডিয়ান ইউনির্ভাসিটি অফ বাংলাদেশে র্ভতি মেলায় ৫০ শতাংশ ছাড়

একাদশের সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ, ভর্তি চলবে এক সপ্তাহ
শিক্ষা ও ক্যাম্পাস

একাদশের সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ, ভর্তি চলবে এক সপ্তাহ

Load More

ট্রেন্ডিং টপিক

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix