Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাদিক-ফরহাদই হচ্ছেন ডাকসুর ভিপি-জিএস প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ আগস্ট ২০২৫
সাদিক-ফরহাদই হচ্ছেন ডাকসুর ভিপি-জিএস প্রার্থী
Share on FacebookShare on Twitter

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় শেষ হচ্ছে এই নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময়। আজ সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, শিডিউল অনুযায়ী আগামীকাল নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ সময়। ওভাবে আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এর আগে বিকেলে এক ব্রিফিংয়ে তিনি জানান, এখন পর্যন্ত ডাকসুতে মনোনয়ন ফরম নিয়েছেন ১২৫ জন প্রার্থী।

জানা গেছে, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন ও বাম সংগঠনের নেতারা আলাদা প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকেও কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আভাস পাওয়া গেছে। তবে এখনও কেনো সংগঠন আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেনি। মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আগামীকাল। এদিন সব ছাত্রসংগঠন মনোনয়ন ফরম সংগ্রহ করবেন এবং পরে প্যানেল ঘোষণা করবেন বলে জানা গেছে। তবে বেলা ১১টার দিকে ছাত্রশিবির মনোনয়ন ফরম সংগ্রহ করবে বলে জানিয়েছে সংগঠনটি।

ছাত্রশিবিরের দাবি, সংগঠনটির পক্ষ থেকে ডাকসুতে ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করা হবে। তবে শীর্ষ তিন পদে সংগঠনটির ঢাবি শাখার সাবেক ও বর্তমান নেতারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জুলাই গণভ্যুত্থানের অন্যতম সংগঠক মো. আবু সাদিক কায়েম, যিনি সংগঠনটির সদ্য সাবেক ঢাবি শাখার সভাপতি ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে সংগঠনটির ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সংগঠনটির ঢাবি শাখার বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সূত্র জানায়, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ে এবং বাহিরে যারা রয়েছেন তাদের সঙ্গেও কথাবার্তা বলে প্যানেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন দুপুরে দিকে তারা একসঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। এরপর সাংবাদিকদের কাছে তাদের প্যানেলের নাম ঘোষণা দেবে।

জানা গেছে, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ১৮ সদস্যের। তবে ১৮ জনের সবাই ডাকসু নির্বাচনে কম-বেশি থাকবেন। তাছাড়া শীর্ষ তিন পদ ছাড়া সম্পাদক পদে সাংগঠনিক পদের মিল থাকতে পারে। যেমন, ঢাবি ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক কিংবা গবেষণা সম্পাদক যিনি, তাকেই ডাকসুর সাহিত্য সম্পাদক কিংবা গবেষণা সম্পাদক পদে মনোনয়ন দিতে পারেন। তাছাড়া অন্যান্য প্যানেলের প্রার্থীদের সঙ্গে মিল রেখেও এই পদগুলোতে তারা প্রার্থী ঘোষণা করতে পারে। তবে সবকিছু নির্ভর করছে আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনই।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন জানিয়েছেন, আগামীকাল ১১টায় ছাত্রশিবিরের মনোনীত প্রার্থীরা ফরম উত্তোলন করবেন।

জানতে চাইলে আজ সন্ধ্যায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, প্রাথিমকভাবে আমরা প্যানেল ঠিক করেছি, কারা নির্বাচনে লড়বেন। তবে চূড়ান্ত প্যানেল এখনও ঠিক হয়নি। আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন, সেদিন আমরা জানাবো।

প্যানেলে কারা প্রার্থী হচ্ছেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সংগঠনের নেতারা ছাড়াও আমরা নারী শিক্ষার্থী, অন্যান্য ধর্মাবলম্বীসহ ইনক্লুসিভ প্যানেল করার চিন্তাভাবনা করা হচ্ছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত
শিক্ষা ও ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত

কর্পোরেট অ্যাফেয়ার্সে লোক নেবে ব্র্যাক ব্যাংক
শিক্ষা ও ক্যাম্পাস

কর্পোরেট অ্যাফেয়ার্সে লোক নেবে ব্র্যাক ব্যাংক

ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ

হাইটেক পার্কে চাকরি, আবেদন অনলাইনে
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে চাকরি, আবেদন অনলাইনে

টিএমএসএসে ১৫২০ জনের চাকরির সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

টিএমএসএসে ১৫২০ জনের চাকরির সুযোগ

লটারিতে বালক বিদ্যালয়ে ভর্তির ‘সুযোগ’ পেল বালিকা!
শিক্ষা ও ক্যাম্পাস

লটারিতে বালক বিদ্যালয়ে ভর্তির ‘সুযোগ’ পেল বালিকা!

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!
বিবিধ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix