Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সরকারি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নেটওয়ার্ক স্থাপন করবে বিশ্বব্যাংক ও ব্র্যাকনেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 21 August 2025
সরকারি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নেটওয়ার্ক স্থাপন করবে বিশ্বব্যাংক ও ব্র্যাকনেট
Share on FacebookShare on Twitter

উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (HEAT) প্রকল্পের আওতায় সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে আধুনিক ডিজিটাল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় এবং ব্র্যাকনেট লিমিটেড-এর মধ্যে আজ একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

“সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে আধুনিক নেটওয়ার্ক উপকরণ ও ওয়াই-ফাই অবকাঠামো স্থাপন” প্রকল্পের আওতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST), ইসলামী বিশ্ববিদ্যালয় (IU), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RmSTU), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (GSTU) সহ মোট ২৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উন্নত ডিজিটাল নেটওয়ার্ক অবকাঠামো ও ক্লাউড-ভিত্তিক Wi-Fi সুবিধা স্থাপন করা হবে।

প্রকল্পের আওতায় ৬০,০০০+ শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের সংযোগের নতুন দুয়ার খুলে দেবে।

প্রকল্পের পক্ষ থেকে প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান ও প্রকল্পের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং ব্র্যাকনেট লিমিটেডের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার ও হেড অব অপারেশনস মোঃ মুকাররাম হুসাইন এবং পরিচালনা পর্ষদ উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান বলেন, এই চুক্তি বাস্তবায়িত হলে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা ও শিক্ষায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের মান সমুন্নত রাখতে সক্ষম হবে। আমি আশাবাদী, ব্র্যাকনেট ICT প্রতিষ্ঠান হিসেবে তাদের কাজ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সম্পন্ন করবে।

ব্র্যাকনেট লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ মুকাররাম হুসাইন বলেন, ব্র্যাকনেট বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছে। BRAC University-তে ‘Smart Campus’ সহ একাধিক উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায়, HEAT প্রকল্পের মাধ্যমে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও বিশ্বমানের নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দিতে পারা আমাদের জন্য সম্মানের। আমরা সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিগত উৎকর্ষ নিয়ে কাজ করব, যেন প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপ হয় সময়োপযোগী, নিরাপদ এবং সফল।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং উচ্চশিক্ষা খাত আরও শক্তিশালী হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাহারি কভার ব্যবহার করে ফোনের ক্ষতি করছেন না তো?
নির্বাচিত

বাহারি কভার ব্যবহার করে ফোনের ক্ষতি করছেন না তো?

এমইএফ ৩.০ প্রশংসাপত্র পেয়েছে জেডটিই এর আইপি সিরিজের পণ্য
প্রযুক্তি সংবাদ

এমইএফ ৩.০ প্রশংসাপত্র পেয়েছে জেডটিই এর আইপি সিরিজের পণ্য

১২৫ সিসির নতুন পালসার এলো
অটোমোবাইল

১২৫ সিসির নতুন পালসার এলো

কারখানা প্রশ্নে চিপ নির্মাতাদের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন
নির্বাচিত

ন্যানোচিপের ক্ষমতা বাড়লো, ফোনে চার্জ থাকবে কতো দিন?

এই বছর দ্বিতীয়বার কর্মী ছাঁটাই করছে লিংকডইন
প্রযুক্তি সংবাদ

এই বছর দ্বিতীয়বার কর্মী ছাঁটাই করছে লিংকডইন

১০০ গুণের বেশি দামে বিক্রি প্রথম প্রজন্মের আইফোন
নির্বাচিত

১০০ গুণের বেশি দামে বিক্রি প্রথম প্রজন্মের আইফোন

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
প্রযুক্তি সংবাদ

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

বাজেট স্মার্টফোনের বাজারে নতুন মডেল যুক্ত করেছে চীনা...

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 August 2025

সরকারি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নেটওয়ার্ক স্থাপন করবে বিশ্বব্যাংক ও ব্র্যাকনেট

Techzoom.TV |
TechzoomTV