Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারসাম্য হারিয়েও কুরআন ভুলে না যাওয়া এক হাফেজের গল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৪ আগস্ট ২০২৫
ভারসাম্য হারিয়েও কুরআন ভুলে না যাওয়া এক হাফেজের গল্প
Share on FacebookShare on Twitter

বাবা মৃত জবেদ আলী ও মা রাশেদা বেগমের ৩ ছেলেমেয়ের মধ্যে রাশিদুল বড়। দারিদ্র্য এ দম্পতির আশা ছিল- ছেলে বড় হয়ে একদিন কুরআনের হাফেজ হবে; কিন্তু বাদসাধে তাদের নিয়তি।

দুষ্টুমি করায় ছেলেকে পিঁড়ি দিয়ে মারেন বাবা। আর সেই ভুলেই মানসিক ভারসাম্য হারান রাশিদুল। সব ভুলে পথকে সঙ্গী করেছেন তিনি; কিন্তু এখনো ভুলে যাননি পবিত্র কুরআন।

জানা যায়, আশির দশকের শেষ ভাগে গাইবান্ধার সুন্দরগঞ্জের নদীর তীরবর্তী অঞ্চলের ভিটেমাটি ভেঙে উলট-পালট করে দেয় সর্বনাশী তিস্তা। ভাঙনের কবলে পড়ে জীবিকার তাগিদে এলাকা ছাড়েন জবেদ। সঙ্গী হন স্ত্রী রাশেদা ও রাশিদুলসহ ৩ শিশুসন্তান। কাজের সন্ধানে যান শহরে।

রিকশা চালিয়ে দুঃখ-কষ্টে দিন গেলেও বাবা জবেদ আলী ও মা রাশেদা বেগম রাশিদুলসহ ৩ ছেলেকেই ভর্তি করিয়েছিলেন সেখানকার একটি হাফেজি মাদ্রাসায়। তাদের স্বপ্ন ছিল ছেলেদের হাফেজ বানানোর। বাবা-মায়ের সেই স্বপ্নপূরণে কয়েকপারা কুরআনও মুখস্ত করেছিলেন রাশিদুল।

একদিন সকালে বাসায় দুষ্টুমি করছিল ছোট্ট রাশিদুলসহ অপর দুই ভাই। ছেলের দুষ্টুমি সইতে না পেরে রাশিদুলের পিঠে পিঁড়ে দিয়ে আঘাত করেন বাবা; কিন্তু পিঠে না লেগে মাথায় লাগে তা। বাবার সেই সামান্য ভুলই যেন কাল হয়ে দাঁড়িয়েছে ছেলের জীবনে। চিকিৎসা করালেও মানসিক ভারসাম্য হারান রাশিদুল। পরে পাঠানো হয় পাবনা মানসিক হাসপাতালেও। সেখানে কয়েক মাস চিকিৎসার পর ভালো হয়ে যান তিনি। ওষুধ সেবন করালে ভালো থাকে, সেবন বন্ধ করলে দেখা দেয় আবার ভারসাম্যহীনতা।

সরেজমিন দেখা যায়, ভারসাম্যহীন রাশেদ ফজরের নামাজের পর যখন যেখানে পারেন বসে যান সঙ্গে থাকা একটি ছেঁড়া কুরআন নিয়ে। তার সুললিত কণ্ঠে পবিত্র কুরআনের বাণী শুনে মুগ্ধ হন সবাই।

মীরগঞ্জ বাজারের পূর্বধারে তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি জরাজীর্ণ ঘরে বসবাস তার। ভেতরে থাকা টেবিলে রাখা আছে সেই কুরআন। সকাল থেকে শুরু করে গভীর রাত অবধি রাস্তাই যেন ঠিকানা তার। যত রাতেই বাড়িতে ফিরুক না কেন মায়ের রেখে দেওয়া খাবার খেয়ে আবার কুরআন পড়া শুরু করেন তিনি। পাঠ শেষে ছেঁড়া মশারির ভেতর ঘুমিয়ে পড়েন পবিত্র কুরআনের এই প্রেমিক।

রাশিদুল ভারসাম্যহীন হলেও কারো কোনো ক্ষতি করে না জানিয়ে তার ছোট ভাই মাসুদ বলেন, আমার বড় ভাই রাশিদুলের এ দুরবস্থা দেখে খুবই কষ্ট হয়। তার চিকিৎসা করানোটাও জরুরি হয়ে পড়েছে। কিন্তু অর্থাভাবে তা করতে পারছি না।

ছেলের এমন ভারসাম্যহীনতায় ভেঙে পড়েছেন বৃদ্ধ মা রাশেদা বেগম। তিনি বলেন, নদী ভাঙনের পর দিনাজপুরের পার্বতীপুরে যাই। সেখানে ৩ ছেলেকে হাফেজি পড়তে দেই। একদিন মারামারি করছিল ৩ ভাই। ওর বাবা দুষ্টুমি সইতে না পেরে পিঁড়ি দিয়ে আঘাত দেয় রাশিদুলকে। সেই থেকে তার এই অবস্থা; কিন্তু পয়সার অভাবে চিকিৎসাও করাতে পারছি না ঠিকভাবে।

আগের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন পাবনা মানসিক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মাসুদ রানা সরকার। মোবাইল ফোনে তিনি বলেন, মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া চিকিৎসা কখনো বন্ধ করা যাবে না।

আর্থিক সহায়তা পেলে হয়তো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন ও সেবাযত্ন পেলে সুস্থ হবেন তিনি। সুললিত কণ্ঠে তেলাওয়াত করবেন কুরআন, শেখাবেন অন্যদেরও- এমন প্রত্যাশা অনেকের।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার শেষ মুহুর্তের প্রস্তুতি
প্রযুক্তি সংবাদ

ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার শেষ মুহুর্তের প্রস্তুতি

সমাবর্তন সমাপ্তিতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে এডমিশন ফেয়ার!
শিক্ষা ও ক্যাম্পাস

সমাবর্তন সমাপ্তিতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে এডমিশন ফেয়ার!

পদ্মা ব্যাংকে বিএম পদে চাকরি
শিক্ষা ও ক্যাম্পাস

পদ্মা ব্যাংকে বিএম পদে চাকরি

বিডি আইটি এন্ড ল্যাংগুয়েজ ইন্সটিটিউট ও ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার মধ্যে চুক্তি সই
শিক্ষা ও ক্যাম্পাস

বিডি আইটি এন্ড ল্যাংগুয়েজ ইন্সটিটিউট ও ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার মধ্যে চুক্তি সই

প্রপাগান্ডা ছড়ানোর আগে পরামর্শ নিতে বললেন শিবির প‍্যানেলের সর্ব মিত্র!
শিক্ষা ও ক্যাম্পাস

প্রপাগান্ডা ছড়ানোর আগে পরামর্শ নিতে বললেন শিবির প‍্যানেলের সর্ব মিত্র!

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে গ্লেনরিচ
শিক্ষা ও ক্যাম্পাস

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে গ্লেনরিচ

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

বিবিধ

ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
পাঁচমিশালি

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix