Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাদীর কান্না দেখে কাঁদছে সবাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
হাদীর কান্না দেখে কাঁদছে সবাই
Share on FacebookShare on Twitter

জুলাই আন্দোলনের সামনের সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী দুই চোখ হারানো এক জুলাই যোদ্ধা ও কোরআনের হাফেজের এক গল্প শুনিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তার কান্নাজড়িত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়ছেন। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের এক পডকাস্ট অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ গল্প শোনান। এছাড়া, এ অনুষ্ঠানে জুলাই আন্দোলন, বর্তমান সময় ও ভবিষ্যতের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেন হাদি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শরিফ ওসমান হাদী বলছেন, জুলাই আন্দোলনে শহীদ বেওয়ারিস কত লাশ আমরা শনাক্ত করতে পারিনি। আমি জানি, আমরা একসময় সঙ্গীহীন হয়ে যাব। সঙ্গে কেউ থাকবে না। কিন্তু এতগুলো মানুষের জীবন, চিরতরে অন্ধ, পঙ্গু…।

তিনি বলেন, আমি অনেকবার একটা গল্প বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছি। টিআরটি ওয়ার্ল্ড আহত এক জুলাই যোদ্ধার ইন্টারভিউ নেবে। কোরআনের হাফেজ ছেলেটা। ২১ বা ২২ বছর বয়স হবে। দুই চোখ চিরতরে হারিয়েছে। আমাকে দেখে উনারা (টিআরটি ওয়ার্ল্ড) আমার সাথে কথা বলছেন। এমন সময়, ছেলেটা আমার কথা শুনে বুঝেছে যে, আমি এসেছি।

হাদী বলেন, ছেলেটা আমার কাধে হাত রেখে বলল, ‘হাদী ভাই, সপ্তাহ খানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়?’

একথা বলেই হাদী কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, ‘আমি ছেলেটাকে বললাম, ভাই এক সপ্তাহের জন্য কেন?’ তখন সে বলল, ‘ভাই, আমার মাকে অন্তত একবার দেখতে চাই। আন্দোলনে যেতে আমার মা অনেকবার নিষেধ করেছিল। ফিরে আসার সময় আমি মাকে দেখিনি। একটাবার মন চায়, আমার মাকে একটু দেখি।’

এরপর হাদী বলেন, অথচ হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশ চলে গেছে। একথা বলেই বাধভাঙা কান্নায় ভেঙ্গে পড়েন। বেশকিছুক্ষণ কাঁদতেই থাকেন।

হাদির এসব মন্তব্য সংবলিত এক মিনিটের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে ইসরাফিল ফারাজী নামে একজন লেখেন, বিশ্বাস করেন হাদীর এই কান্না, চোখের পানি শুধু নির্বাচনের জন্য না। এটা শুধু হাদীর কান্না নয়। প্রত্যেকটা বিপ্লবীদের কান্না এটা। সকাল হলেই যখন শহিদ পরিবারের মায়েদের, ভাইদের কাছে যাওয়া হয় তখন আমাদের অনূভুতিটা ঠিক এমনই। যখন গুলিবিদ্ধ কোনো ভাই সামনে এসে বলে- ভাই আমার শরীরের এখনও গুলি রয়েছে তখন আমাদের অনূভুতিটাও এমন। আমরা থামবো না….।

মাহমুদুল্লাহ হামিদ নামে একজন ফেসবুকে লেখেন, হাদীকে তো সবসময় রাগী স্বভাবের মনে হয়েছে। অথচ আজ সেই হাদী-ই আমাকে কাঁদিয়ে দিলো! বারবার শুনলাম, কিন্তু কান্না থামাতে পারলাম না। আহ, আমি তো প্রায় প্রতিদিন মাকে দেখে চোখ জুড়াই। কিন্তু ভাবলে শিউরে উঠি—ভয়াল জুলাই কতো আলেম হাফেজের চোখ কেড়ে নিয়েছে! যারা আজ তাদের প্রিয় মাকে একটিবার দেখার তৃষ্ণায় বুক ফাটিয়ে কাঁদছে…। আল্লাহ তাকে হেফাজতে রাখুন, সব অশুভ থেকে নিরাপদ রাখুন। আমীন।

নোমান হাবীব নামে একজন লেখেন, যেখানে চারদিক স্বার্থের প্রতিযোগিতায় ভরপুর, সেখানে হাদী ভাই থেকে গেছেন স্বার্থহীন এক নির্মল প্রদীপ। অন্যের দুঃখ-কষ্ট নিজের অশ্রু দিয়ে ভিজিয়ে নেওয়াই তার মহত্ত্ব—তিনি যেন মানবতার প্রকৃত ব্যাখ্যা নিজের অন্তরে ধারণ করে চলেছেন। যখন সবাই নিজ নিজ হিসাব-নিকাশে ব্যস্ত, তখন তিনি নিঃস্বার্থ জুলাই আন্দোলনের উত্তরসূরি হয়ে সমাজকে আলোর পথে ডেকে চলছেন। এমন মানুষদের কারণেই মানবতা আজও বেঁচে আছে। আল্লাহ তাঁকে উত্তম বিনিময় দান করুন। আমিন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইইএলটিএস বৃত্তি পেলেন এনএসইউ শিক্ষার্থী
শিক্ষা ও ক্যাম্পাস

আইইএলটিএস বৃত্তি পেলেন এনএসইউ শিক্ষার্থী

ঢাবির ‘খ’ ইউনিটে মেধাতালিকায় প্রথম মাদ্রাসাশিক্ষার্থী
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবির ‘খ’ ইউনিটে মেধাতালিকায় প্রথম মাদ্রাসাশিক্ষার্থী

একসঙ্গে মাস্টার্সের ভর্তি পরীক্ষায় মা-ছেলে
শিক্ষা ও ক্যাম্পাস

একসঙ্গে মাস্টার্সের ভর্তি পরীক্ষায় মা-ছেলে

শিবির নেতাদের ‘কাপুরুষ’ বললেন ছাত্রদল সভাপতি
শিক্ষা ও ক্যাম্পাস

শিবির নেতাদের ‘কাপুরুষ’ বললেন ছাত্রদল সভাপতি

ইন্টার্নশিপের সুযোগ দারাজ বাংলাদেশে, পদ ৩০, দেবে মাসিক ভাতাও
ই-কমার্স

ইন্টার্নশিপের সুযোগ দারাজ বাংলাদেশে, পদ ৩০, দেবে মাসিক ভাতাও

এইচএসসি পরীক্ষার আগের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি!
প্রযুক্তি সংবাদ

এইচএসসি পরীক্ষার আগের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি!

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি
সোশ্যাল মিডিয়া

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
সোশ্যাল মিডিয়া

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix