Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাবিতে বিদেশি ছাত্রীদের ‘বিরক্ত’ করতেন হল কর্মচারী, ব্যবস্থা নিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 August 2025
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিদেশি শিক্ষার্থীদের থাকার একমাত্র আবাসিক জায়গা স্যার পি.জে. হার্টগ ইন্টারন্যাশনাল হল। এই হলের এক কর্মচারীর বিরুদ্ধে চীনা কয়েকজন ছাত্রীকে ‘বিরক্ত’ করার পাশাপাশি তাদের রুম থেকে গিয়ে ‘টাকা চুরি’রও অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগীরা হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। অভিযুক্ত ওই কর্মচারীর নাম পারভেজ মিয়া। তিনি ওই হলের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, ওই হলের আবাসিক শিক্ষকদের নিয়ে গঠিত তথ্যানুসন্ধান কমিটি পারভেজ মিয়াকে কারণ দর্শানো চিঠি দেয়। চিঠির জবাব তিনি সন্তোষজনক দিতে না পারায় তার বিরুদ্ধে শাস্তি নির্ধারণ করে তথ্যানুসন্ধান কমিটি। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তার একটি বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ এবং পাঁচ দিনের বেতন কর্তন করার সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় বিষয়টি তোলা হয়। যদিও সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্তটি জানা যায়নি।

জানতে চাইলে হলের প্রভোস্ট অধ্যাপক এম এ কাউসার বলেন, ওই নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে টাকা চুরি করার অভিযোগ এসেছে। পরে ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত কমিটি শাস্তি নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়। তবে সিন্ডিকেটের সভায় চূড়ান্ত সিদ্ধান্তটি জানাতে পারেননি তিনি।

প্রভোস্ট অধ্যাপক এম এ কাউসার দাবি করেন, ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না করে, সে জন্য এ শাস্তি নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, পারভেজ মিয়া ওই হলে বসবাসরত চীনা ছাত্রীদের বিরক্ত করতেন। পাশাপাশি গত ৪ এপ্রিল হলের ১২৭ নম্বর কক্ষের দরজা ধাক্কা দিয়ে একজন ছাত্রীরকাছ থেকে মোবাইল ফোন মেরামত করার জন্য এক হাজার টাকা ধার নেওয়ার বিষয়ে চীনা ৬ জন ছাত্রী লিখিত অভিযোগ দাখিল করেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট হল প্রশাসন একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করে এবং পারভেজ মিয়াকে কারণ দর্শানো চিঠি ইস্যু করা হয়। তার লিখিত জবাব হল সন্তোষজনক না হওয়ায় তথ্যানুসন্ধান কমিটির বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। হলের প্রভোস্ট তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একটি বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ এবং পাঁচ দিনের বেতন কর্তন করার অনুরোধ করেন। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) সভায়ও আলোচনা হয়।

এদিকে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিন্ডিকেট সভায় এই শাস্তি বিষয়টি বিবেচনার জন্য এজেন্ডায় তোলা হয়। তবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, জানা যায়নি। জানতে চাইলে ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ মুঠোফোনে বলেন, এজেন্ডা দেখে বিষয়টি বলতে হবে। তাই এ মুহূর্তে বলা যাচ্ছে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রিমিয়ার ব্যাংকে চাকরির সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

প্রিমিয়ার ব্যাংকে চাকরির সুযোগ

ইবির একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত কার্যকর করার দাবি শাপলা ফোরামের
শিক্ষা ও ক্যাম্পাস

ইবির একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত কার্যকর করার দাবি শাপলা ফোরামের

প্রফেশনালরা সহজে চাকরি খুঁজতে লিঙ্কডইন এ নতুন টুল
নির্বাচিত

প্রফেশনালরা সহজে চাকরি খুঁজতে লিঙ্কডইন এ নতুন টুল

শিল্প মন্ত্রণালয়ে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
শিক্ষা ও ক্যাম্পাস

শিল্প মন্ত্রণালয়ে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল
শিক্ষা ও ক্যাম্পাস

একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল

ঢাবির ইংরেজি বিভাগে মাস্টার্সের ফলাফলে প্রথম মুনজেরিন শহীদ
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবির ইংরেজি বিভাগে মাস্টার্সের ফলাফলে প্রথম মুনজেরিন শহীদ

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নে কমিটি, খসড়া জমা সাত দিনে
টেলিকম

২০২৬ সালের টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নে কমিটি, খসড়া জমা সাত দিনে

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং
বিবিধ

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

ক্লডের নতুন ফিচারে চাপে মাইক্রোসফটসহ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান
নির্বাচিত

ক্লডের নতুন ফিচারে চাপে মাইক্রোসফটসহ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

প্রযুক্তির উৎকর্ষ, আধুনিকতা আর সামাজিক আভিজাত্যের প্রতীক হিসেবে...

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 August 2025

ঢাবিতে বিদেশি ছাত্রীদের ‘বিরক্ত’ করতেন হল কর্মচারী, ব্যবস্থা নিল প্রশাসন

Techzoom.TV |
TechzoomTV