Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইসিটি প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন পরিচালকের স্ত্রী-শ্যালিকা, ১৯ জনের দলে আইসিটি শিক্ষক মাত্র ১

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
আইসিটি প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন পরিচালকের স্ত্রী-শ্যালিকা, ১৯ জনের দলে আইসিটি শিক্ষক মাত্র ১
Share on FacebookShare on Twitter

দক্ষিণ কোরিয়া সরকার আয়োজিত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ে প্রশিক্ষণে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। যোগ্য আইসিটি বিষয়ের শিক্ষকদের বাদ দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কয়েকজন কর্মকর্তার সুপারিশে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তালিকায় আইসিটি শিক্ষকদের পরিবর্তে বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, জীববিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের শিক্ষকরা মনোনীত হয়েছেন। এমনকি মাউশির একজন পরিচালকের স্ত্রী ও শ্যালিকাকেও প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। তারা কেউই আইসিটি বিষয়ের শিক্ষক নন।

কোরিয়া সরকারের এ প্রশিক্ষণে বাংলাদেশ থেকে যাচ্ছেন মোট ১৯ জন শিক্ষক-কর্মকর্তা। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের একজন, মাউশির তিনজন এবং বাকি ১৫ জন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক। অভিযোগ অনুযায়ী, এই ১৫ জনের মধ্যে ১২–১৩ জনকে মনোনয়ন দিয়েছেন মাউশির দুই পরিচালক এবং একজন সহকারী পরিচালক। তালিকায় থাকা ১৫ শিক্ষকের মধ্যে মাত্র একজন আইসিটি বিষয়ের শিক্ষক। বাকি ১৪ জন অন্য বিষয়ের শিক্ষক।

নিয়ম অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার সরকারের এ প্রশিক্ষণে শিক্ষা মন্ত্রণালয়ের একজন এবং মাউশির দুই কর্মকর্তার অংশগ্রহণের কথা থাকলেও সেই নিয়মও মানা হয়নি। প্রশিক্ষণ নিতে এবার মাউশির তিন কর্মকর্তা যাচ্ছেন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এভাবে প্রার্থী নির্বাচন করায় প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। অনেকেই এটিকে প্রশিক্ষণের বদলে ‘পারিবারিক ট্যুর’ হিসেবে অভিহিত করছেন।

যদিও দক্ষিণ কোরিয়ার এ প্রশিক্ষণ আইসিটি বিষয়ের ওপর না বলে দাবি করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (প্রশিক্ষণ) মুহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘এটি এক ধরনের কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো। এখানে যেকোনো বিষয়ের শিক্ষকরা যেতে পারেন। আইসিটি বিষয়ের শিক্ষকদের নিতে হবে বিষয়টি এমন না।’ তালিকায় পরিচালকের স্ত্রী-শ্যালিকা রাখা এবং সুপারিশের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘তালিকা মাউশি তৈরি করে। এ বিষয়ে তারাই ভালো বলতে পারবে।’

তবে মুহাম্মদ দেলোয়ার হোসেনের এ দাবি ভিত্তিহীন বলে শিক্ষা মন্ত্রণালয় এবং মাউশির একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রশিক্ষণটি আইসিটি বিষয়ের ওপরেই। বিতর্ক এড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের জিও ‘ইনভাইটেশনাল প্রশিক্ষণ’ লেখা হয়েছে।

জানা গেছে, দক্ষিণ কোরিয়া সরকার প্রতিবছর আইসিটি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এ প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। কেননা প্রশিক্ষণে আইসিটি ছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত টুলস ব্যবহার শেখানো হয়। কোরিয়া থেকে প্রশিক্ষণ নেওয়া শিক্ষক-কর্মকর্তারা পরবর্তীতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণের জ্ঞান বিতরণ করে থাকেন। প্রশিক্ষণ পাওয়া শিক্ষকরা পরে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন। তবে স্বজনপ্রীতির মাধ্যমে প্রশিক্ষণ নিতে যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করায় এবার এ প্রশিক্ষণ কোনো কাজেই লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অনুসন্ধানে জানা গেছে, মাউশির প্রশিক্ষণ শাখার পরিচালক প্রফেসর মো. সাঈদুর রহমান এ তালিকা চূড়ান্ত করেছেন। তালিকায় প্রার্থী নির্বাচনে সুপারিশ করেছেন সংস্থাটির মাধ্যমিক উইংয়ের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রশিক্ষণ উইংয়ের সহকারী পরিচালক ড. জাহিদা বেগম। এই তিনজনের সুপারিশে প্রশিক্ষণ নিতে কোরিয়া যাচ্ছেন ১২-১৩ জন।

তালিকা বিশ্লেষণে দেখা গেছে, প্রশিক্ষণ উইংয়ের প্রধান প্রফেসর মো. সাঈদুর রহমানের স্ত্রী ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক রাবেকা সুলতানা লিপি এবং শ্যালিকা মুন্সিগঞ্জের মেদিনী মন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মোছা. লিজা খানের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া এই পরিচালক এবং তার স্ত্রীর সুপারিশে বিদেশ যাচ্ছেন ঢাকা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শাহনাজ পারভীন, একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদ, ময়মনসিংহের মুসলিমহাট ইনস্টিটিউটের ব্যবসায় শিক্ষা শাখার সহকারী শিক্ষক মো. আশরাফুল কবির।

সূত্রের তথ্য অনুযায়ী, মাউশির প্রশিক্ষণ উইংয়ের সহকারী পরিচালক ড. জাহিদা বেগমের সুপারিশে নীলফামারি সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. গোলাম মাজেদ, ভোলা সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফরিদুজ্জামান এবং সাতক্ষীরা সরকারি কলেজের গণিতের সহকারী অধ্যাপক মো. আব্দুল হক কোরিয়ায় যাচ্ছেন। জাহিদা বেগমের বিরুদ্ধে অভিযোগ, তার স্বামী বিসিএস প্রশাসন ক্যাডারের উপসচিব পদে রয়েছেন। এ পদকে ব্যবহার করে তিনি মাউশির বিভিন্ন কাজে প্রভাব বিস্তার করেন। প্রশিক্ষণের তালিকা তৈরিতেও তিনি তার স্বামীর পরিচয় ব্যবহার করেছেন।

এছাড়া মাউশির মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সুপারিশে স্কুলের ৩-৪ জন শিক্ষক এ প্রশিক্ষণে যাচ্ছেন। যাদের কেউই আইসিটি বিষয়ের শিক্ষক নন। কেবলমাত্র সুপারিশের ভিত্তিতে প্রশিক্ষণের জন্য তাদের নির্বাচিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক ড. জাহিদা বেগম বলেন, ‘প্রশিক্ষণের তালিকা তৈরিতে আমার কোনো সুপারিশ ছিল না। আমি উইংয়ের ডেস্ক অফিসার হিসেবে যাচ্ছি। জুনিয়র হলেও যেতে হচ্ছে। আমার স্বামী একজন উপসচিব। উপসচিবের তেমন কোনো ক্ষমতা নেই। তিনি আমার জন্য কেন সুপারিশ করতে যাবেন? তার সুপারিশ মাউশি কেনই বা শুনবে? একটি মহল বিভ্রান্তি তৈরির জন্য আমার নাম সামনে নিয়ে এসেছেন।’

অভিযোগের বিষয়ে জানতে প্রশিক্ষণ উইংয়ের পরিচালকের দপ্তরে গেলে তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তার ব্যবহৃত মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, ‘আমার স্ত্রী সহযোগী অধ্যাপক। অর্থাৎ সিনিয়র শিক্ষক। সে হিসেবে তিনি যাচ্ছেন।’ আইসিটি প্রশিক্ষণে বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষকদের যাওয়া এবং তার শ্যালিকাকে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে জানতে মাধ্যমিক উইংয়ের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইসিটি প্রশিক্ষণআইসিটি শিক্ষকবিদেশ বিলাসমাউশিমাউশিরসরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নির্দেশনা

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেমিং কম্পিউটারের উৎপাদন ২ কোটি ইউনিট ছাড়িয়েছে
গেম

গেমিং কম্পিউটারের উৎপাদন ২ কোটি ইউনিট ছাড়িয়েছে

চীনের বাজারে ব্যবসা হারাচ্ছে অ্যাপল
নির্বাচিত

গ্রাহক প্রতি ২৫ ডলার ক্ষতিপূরণ অ্যাপলের

এআই দিয়ে বানানো নকল ছবি শনাক্ত করবে গুগল
নির্বাচিত

এআই দিয়ে বানানো নকল ছবি শনাক্ত করবে গুগল

২০২০ সালে ৩০০ মিলিয়ন ডিভাইস তৈরি করবে স্যামসাং
নির্বাচিত

২০২০ সালে ৩০০ মিলিয়ন ডিভাইস তৈরি করবে স্যামসাং

১৬২ শতাংশ ভালো পারফরমেন্স দেবে হুয়াওয়ে নতুন চিপসেট
নির্বাচিত

১৬২ শতাংশ ভালো পারফরমেন্স দেবে হুয়াওয়ে নতুন চিপসেট

ডাকসুর সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক চাইলেন প্রার্থী এবি জুবায়ের
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসুর সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক চাইলেন প্রার্থী এবি জুবায়ের

Load More

ট্রেন্ডিং টপিক

জিপির চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ
টেলিকম

জিপির চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে
প্রযুক্তি সংবাদ

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?
মতামত ও বিশ্লেষণ

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

গ্রামীণফোনের VoWiFi সেবা: প্রযুক্তিগত সীমাবদ্ধতা নাকি অপ্রয়োজনীয় গ্রাহক হয়রানি?
টেলিকম

গ্রামীণফোনের VoWiFi সেবা: প্রযুক্তিগত সীমাবদ্ধতা নাকি অপ্রয়োজনীয় গ্রাহক হয়রানি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক...

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ সেপ্টেম্বর ২০২৫

আইসিটি প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন পরিচালকের স্ত্রী-শ্যালিকা, ১৯ জনের দলে আইসিটি শিক্ষক মাত্র ১

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix