Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান ছাত্রদলের, ভিডিও ভাইরালের পর সমালোচনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান ছাত্রদলের, ভিডিও ভাইরালের পর সমালোচনা
Share on FacebookShare on Twitter

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনার সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রদল। বিক্ষোভ মিছিলে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেওয়া হয়। এ সময় শাখা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সেক্রেটারি আবু উবাইদা মাহিন উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে এ কর্মসূচির একটি ভিডিও কেন্দ্রীয় ছাত্রদলের ফেসবুক পেজে শেয়ার করা হয় এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্লোগানের বিষয়ে খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু উবায়দা মাহিম দ্য ডেইলি ক্যাম্পাসে বলেন, ‘রাজনৈতিক ভাষায় আমরা এ স্লোগানটি দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ১,২,৩,৪ ছাত্রদলের…এ ধরনের স্লোগান যদি দিতে পারে? তাহলে আমরা কেন নয়? এ ধরনের স্লোগান কারা তৈরি করতে পারে, তা সবাই জানে। তাই আমরা এ ধরনের স্লোগান দিয়েছি। তবে কোনো ছাত্রসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে জবাইয়ের স্লোগান দেওয়া ঠিক না। স্লোগানটি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে।’

জানতে চাইলে কলেজটির অধ্যক্ষ ফারুখে আযম মু. আব্দুস ছালাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কলেজের ভেতরে কয়েকজন ছেলে-মেয়ে বিক্ষোভ মিছিল করেছে, তবে কী স্লোগান দিয়েছে তা শুনিনি। বিষয়টির খোঁজ-খবর নিচ্ছি।’

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খুলনার মহসিন কলেজ শাখা ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’সহ নানা স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও ক্যাম্পাসের ভেতরে প্রদক্ষিণ করেন।

জানা গেছে, কেন্দ্র ঘোষিত নারী নিপীড়নের প্রতিবাদে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় আজ বিক্ষোভ মিছিল করে খুলনার খালিশপুরে অবস্থিত সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ শাখা ছাত্রদল।

এদিকে ছাত্রশিবির বিরুদ্ধে এমন স্লোগান দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাবি শাখা শিবির নেতা মু. সাজ্জাদ হোসাইন খাঁন। তিনি বলেন, ‘ছাত্রদল স্লোগান দিচ্ছে একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর। এটা আবার অফিসিয়াল পেজে শেয়ার করছে। তার মানে এটা তাদের অফিসিয়াল অবস্থান। খোদার কসম করে বলছি, যারা আওয়ামী লীগের রাজনীতি করতে চাচ্ছে, আওয়ামী লীগের জবানে কথা বলছে, তারা আওয়ামী লীগের মতোই পতনের পথে আগাচ্ছে।’

স্লোগানের বিষয়ে কড়া সমালোচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘এই স্লোগান দিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সকাল-বিকাল শিবির দিয়ে নাস্তা করতে চাইত তারা। এখন বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ, অপ্রাসঙ্গিক। আজকে মহসিন কলেজ শাখা ছাত্রদল, শিবির জবাই করার স্লোগান দিয়েছে। ছাত্রলীগ শিবির জবাই করার স্লোগান দিতে দিতে বাংলার মাটি থেকে আজ নিষিদ্ধ, ছাত্রশিবির কিন্তু নিজস্ব শক্তি নিয়ে বাংলার মাটিতে টিকে আছে। ছাত্রদলেরও যদি ছাত্রলীগের মতো বাংলার জমিন থেকে বিতাড়িত হওয়ার ইচ্ছা, তাহলে তারা শিবির জবাই করার স্লোগান দিতে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই।’

এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী এস এম ফরহাদ বলেন, ‘খুলনায় মহসিন কলেজ ছাত্রদলের নেতারা শিবির জবাই করার স্লোগান দিয়েছেন এবং সে ভিডিও কেন্দ্রীয় ছাত্রদল তাদের পেজে শেয়ার করে উপভোগ করেছেন। এ ধরনের নৃশংস প্রক্রিয়া, যেটা আওয়ামী লীগ অনুসরণ করত, সেটা তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে। ছাত্রলীগের মধ্যে যা যা ছিল, যেমন ধর্ষণ, অন্তর্দ্বন্দ্ব, কোন্দল কেসসহ নানা সমস্যা যখন এক বছরের মধ্যে তারা ঢাকতে পারছে না, শিবিরকে নিয়ে যখন কোনো এজেন্ডা পাচ্ছে না, তখন তারা দায় চাপানোর রাজনীতি শুরু করেছে।’

 

Tags: ছাত্রদলছাত্রশিবির

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
সোশ্যাল মিডিয়া

প্রশিক্ষণ দিতে ঢাকায় ফেসবুক প্রতিনিধি দল

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!
লিড স্টোরি

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
শিক্ষা ও ক্যাম্পাস

অভিজ্ঞতা ছাড়াই নগদে চাকরির সুযোগ

৫ আগস্ট ঘটিয়েছে ‘কালো শক্তি’ জামায়াত: ফজলুর রহমান
সোশ্যাল মিডিয়া

৫ আগস্ট ঘটিয়েছে ‘কালো শক্তি’ জামায়াত: ফজলুর রহমান

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

৩৭১টি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার

ক্যারিয়ার এর প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষা ও ক্যাম্পাস

ক্যারিয়ার এর প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix