Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিবিরের জিএস প্রার্থী ফরহাদের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
শিবিরের জিএস প্রার্থী ফরহাদের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ
Share on FacebookShare on Twitter

আচরণবিধি লঙ্ঘন করে ক্লাসরুমে গিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে। তার ক্লাসরুমে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃ্‌হস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের একটি ক্লাসরুমে যান ফরহাদ। এ সময় তার সঙ্গে ছিলেন একই প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী বেলাল হোসাইন অপুও।

ক্লাসে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, ক্লাস চলাকালে এসে ভোট চেয়েছেন ফরহাদ।

ডাকসুর আচরণবিধির ৬(চ) ধারায় বলা আছে, শ্রেণিকক্ষ, পাঠকক্ষ বা পরীক্ষার হলে এমন কোনো সভা বা প্রচারণা করা যাবে না, যা পাঠদান বা পরীক্ষা কার্যক্রম ব্যাহত করতে পারে। এ ছাড়া শ্রেণিকক্ষ ও করিডোরে মিছিলও নিষিদ্ধ।

তবে ক্লাসরুমে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও কোনো ধরনের প্রচারণা চালাননি বলে দাবি করেছেন জিএস প্রার্থী ফরহাদ। তিনি বলেন, ‘সমাজকল্যাণ ইনস্টিটিটিউটে ক্লাসের ফাঁকে ফাঁকে লম্বা ব্রেক থাকে। শিক্ষার্থীরা তখন আড্ডা দেয়, গল্প করে। ভেবেছিলাম হয়তো ক্লাস চলছে না। নির্বাচনী আচরণবিধি মেনে আমি সেখানে লিফলেট বিতরণ করিনি, কারো কাছে ভোটও চাইনি। এখন একটি ছবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে আমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।’

ফরহাদ ক্লাসরুমে যাওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের লেকচারার রনি মৃধা। তিনিও জানিয়েছেন, ক্লাসরুমে ভোট চাননি ফরহাদ। বলেন, ‘আমি তখনও ক্লাস শুরু করিনি। যেইমাত্র আমি প্রবেশ করেছি, সেও প্রায় একই সময়ে আসে। ক্লাস ফাঁকা ভেবে সে শ্রেণিকক্ষে প্রবেশ করে। তখন ফরহাদ আমাকে সরি বলে। শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়ে সে বের হয়ে যায়। তবে কারো কাছে ভোট চায়নি।’

এদিকে, ক্লাসরুমে গিয়ে ফরহাদের ভোট চাওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রব্বানী জানান, অভিযোগ পেলে তারা বিষয়টি খতিয়ে দেখবেন।

তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ।

Tags: জিএস প্রার্থীডাকসু নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্থানীয় সরকারের অনুমোদন নিয়ে দেশে গড়ে উঠছে হাজার হাজার কোচিং সেন্টার
শিক্ষা ও ক্যাম্পাস

স্থানীয় সরকারের অনুমোদন নিয়ে দেশে গড়ে উঠছে হাজার হাজার কোচিং সেন্টার

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, লোক নেবে বিভিন্ন পদে
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, লোক নেবে বিভিন্ন পদে

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এবং ইংলিশ অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা চুক্তি
প্রযুক্তি সংবাদ

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এবং ইংলিশ অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা চুক্তি

ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সাদিক কায়েমসহ সবাই দিলেন একই স্ট্যাটাস, কেন?
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সাদিক কায়েমসহ সবাই দিলেন একই স্ট্যাটাস, কেন?

‘বৃত্তির টাকা পৌঁছে যাবে শিক্ষার্থীর মোবাইলে
প্রযুক্তি সংবাদ

‘বৃত্তির টাকা পৌঁছে যাবে শিক্ষার্থীর মোবাইলে

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির ক্লাশ শুরু
শিক্ষা ও ক্যাম্পাস

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির ক্লাশ শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল
অর্থ ও বাণিজ্য

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল

ফেসবুক আইডি লুকিয়ে রাখুন এই উপায়ে
প্রযুক্তি পরামর্শ

যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
টেলিকম

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

অনার (Honor) তাদের জনপ্রিয় ৬০০ সিরিজের পরিধি আরও...

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি

ওয়ালটন এসি কেন কিনবেন?

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix