Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জুতা সেলাই ছেড়ে স্কুলে ফিরল জয় রবিদাস, স্বপ্ন আইনজীবী হওয়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
জুতা সেলাই ছেড়ে স্কুলে ফিরল জয় রবিদাস, স্বপ্ন আইনজীবী হওয়ার
Share on FacebookShare on Twitter

মব সন্ত্রাসে বাবা রূপলাল রবিদাসকে হারানোর পর স্কুল ছেড়ে বাবার পেশায় বসতে হয়েছিল জয় রবিদাসকে। রংপুরের তারাগঞ্জ বাজারের ছোট্ট কাঠের চৌকিতে বসে জুতা সেলাই করে সংসারের আয় যোগাতে বাধ্য হয়েছিল মাত্র ১৪ বছরের এই কিশোর। তবে মানুষের সহমর্মিতা ও সহযোগিতার হাত তাকে আবার ফিরিয়ে এনেছে স্কুলে। হাতে উঠেছে বইখাতা। এখন তার স্বপ্ন, বড় হয়ে একজন আইনজীবী হওয়ার।

জয় তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বাবাকে হারানোর পর তার পড়াশোনা হয়ে পড়ে অনিশ্চিত, স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। সংসারের খরচ চালাতে বাবার জায়গায় বসতে হয়, যেখানে নিয়মিত বসতেন রূপলাল রবিদাস।

বিভিন্ন গণমাধ্যমে জয়ের ফুটপাতে বসে জুতা সেলাইয়ের ছবি প্রকাশ হলে অসংখ্য মানুষ ও প্রতিষ্ঠান এগিয়ে আসে, সাহায্যের হাত বাড়ায়। জয় জানায়, ‘অনেকেই আমাদের সাহায্য করেছেন, পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বাবাকে হারানোর কষ্ট আমি ভুলতে পারছি না। সংসারে বাবার অনুপস্থিতি আমাদের জন্য ভীষণ কষ্টের।’

কিছুটা থেমে জয় বলে, ‘আমি এখন আবার নিয়মিত স্কুলে যাচ্ছি। সহপাঠী আর শিক্ষকরা আমাকে সাহায্য করছে, উৎসাহ দিচ্ছে। পড়াশোনা শেষ করে আমি আইনজীবী হতে চাই।’

বাবাকে ছাড়া দুই বোন, মা আর ঠাকুমাকে নিয়েই জয়ের পরিবার। বড় বোন নুপুর ডিগ্রির প্রথম বর্ষের শিক্ষার্থী, ছোট বোন পড়ে ষষ্ঠ শ্রেণিতে। নুপুর বলেন, ‘জয় যেদিন বাবার পেশায় যোগ দিল, খুব কেঁদেছিলাম। করার মতো কিছু ছিল না। পরে যখন অনেকে সাহায্য করলেন, তখন আবার আশা পেলাম। বাবা ছিলেন আমাদের খুঁটি, শক্তি ও অনুপ্রেরণা। তিনি আর নেই, তবে তার স্বপ্ন আমাদের ভেতরে বেঁচে আছে।’

জয়ের মা মালতি রানী রবিদাস বলেন, ‘স্বামী ছিলেন সংসারের একমাত্র ভরসা। ফুটপাতে জুতা সেলাই করতেন, কিন্তু সন্তানের পড়াশোনার স্বপ্ন দেখতেন খুব। ছেলেটা আবার স্কুলে ফিরেছে, এটাই স্বস্তি। তবে তার চোখের ভয় আমি লুকাতে পারি না।’

তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা বলেন, ‘জয় মেধাবী ছাত্র। আমরা তাকে মানসিক সহায়তা দিয়ে যাচ্ছি। চাই সে পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হোক।’

সহপাঠীরা জানায়, জয় এখনো বাবার শূন্যতা থেকে বের হতে পারেনি। তবু লড়াই করছে। তারা সবসময় জয়ের পাশে আছে।

বুড়িরহাট এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মোক্তার হোসেন বলেন, ‘এই ঘটনা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। আমরা সবাই লজ্জিত। এখন আমাদের দায়িত্ব—এই পরিবারকে আগলে রাখা।’

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, ‘সরকারি ও বেসরকারি সহায়তা পরিবারটি পেয়েছে। রূপলালের বড় মেয়ের জন্য একটি চাকরি ও বাজারে দোকানঘর দেওয়ার প্রক্রিয়া চলছে। সন্তানদের পড়াশোনাও নিশ্চিত করা হয়েছে।’

গত ৯ আগস্ট রাতে ভ্যানে বাড়ি ফেরার পথে বুড়িরহাট বটতলায় গণপিটুনিতে নিহত হন রূপলাল রবিদাস ও তার ভাগ্নিজামাই প্রদীপ লাল রবিদাস। ভ্যানচোর সন্দেহে তাদের পিটিয়ে হত্যা করা হয়। পরদিন রূপলালের স্ত্রী অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে মামলা করেন। ভিডিও ফুটেজ দেখে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিরা এখনো পলাতক।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে অনুরোধ রক্ষার তলানিতে ফেসবুক, শীর্ষে টিকটক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে অনুরোধ রক্ষার তলানিতে ফেসবুক, শীর্ষে টিকটক

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ
শিক্ষা ও ক্যাম্পাস

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

উপায়-এ ইডেন কলেজের একাডেমিক ফি
প্রযুক্তি সংবাদ

উপায়-এ ইডেন কলেজের একাডেমিক ফি

মাল্টি-ইউসেজ অ্যাপের এই যুগে নিজেকে এগিয়ে রাখুন
প্রযুক্তি সংবাদ

মাল্টি-ইউসেজ অ্যাপের এই যুগে নিজেকে এগিয়ে রাখুন

যে ৩ উপায়ে পেতে পারেন ‘ফ্যামিলি কার্ড’
নির্বাচিত

যে ৩ উপায়ে পেতে পারেন ‘ফ্যামিলি কার্ড’

শিক্ষক
শিক্ষা ও ক্যাম্পাস

ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?
নির্বাচিত

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix