Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাংবাদিক ও যোগাযোগকর্মীদের ইয়ুথ অ্যাওয়ার্ডস দেবে কমনওয়েলথ, আবেদন আহ্বান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ অক্টোবর ২০২৫
ইয়ুথ অ্যাওয়ার্ডস
Share on FacebookShare on Twitter

এশিয়া ও অন্যান্য অঞ্চলের তরুণ সাংবাদিক ও যোগাযোগকর্মীদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এসেছে ২০২৬ সালের কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড। এ বছর প্রথমবারের মতো চালু হচ্ছে ‘প্যাটসি রবার্টসন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কমিউনিকেশন স্কিলস ইন অ্যাডভান্সিং কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড পিস’ ক্যাটেগরি।

বিশেষ পুরস্কারটি দেওয়া হবে সেই সব তরুণ সাংবাদিক, লেখক, সম্প্রচারক ও যোগাযোগকর্মীদের, যারা সাহস, সৃজনশীলতা ও নিষ্ঠার সঙ্গে মিডিয়া স্বাধীনতা, অন্তর্ভুক্তিমূলক সমাজ ও গণতন্ত্রকে এগিয়ে নিচ্ছেন।

নতুন যুক্ত ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন সম্পাদক, রিপোর্টার, ফটোসাংবাদিক, ওয়েবকাস্টার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, ভাষ্যকার, সম্প্রচারক, ব্লগার, পডকাস্টার ও স্ট্রিমাররা। পুরস্কার হিসেবে থাকছে এক হাজার পাউন্ড নগদ অর্থ, একটি সনদ ও একটি ট্রফি।

তরুণ মিডিয়া সৃজনশীলদের স্বীকৃতি
কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডের সাধারণ নিয়ম অনুযায়ী আবেদনকারীদের অবশ্যই কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে ও ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে। অন্তত ১২ মাস পেশাদার বা স্বেচ্ছাসেবী হিসেবে উন্নয়নমূলক কাজে যুক্ত থাকতে হবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) যেকোনো একটি বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখতে হবে।

প্যাটসি রবার্টসন পুরস্কারের জন্য যোগ্য হতে হলে আবেদনকারীকে জমা দিতে হবে তাদের কাজের নমুনা, পেশাগত রেফারেন্স এবং কীভাবে তাদের কাজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১৬ (শান্তি, ন্যায়বিচার ও দৃঢ় প্রতিষ্ঠান) অগ্রসর করছে তার প্রমাণ।

আবেদনের শেষ তারিখ ১৭ অক্টোবর ২০২৫। অনলাইনে এই ঠিকানায় গিয়ে আবেদন করা যাবে পুরস্কারের জন্য।

প্যাটসি রবার্টসন স্মরণ
এই পুরস্কার প্রবর্তন করেছে কমনওয়েলথ অ্যাসোসিয়েশন—যা সাবেক সেক্রেটারিয়েট কর্মকর্তাদের সংগঠন। পুরস্কারটির নামকরণ করা হয়েছে সংগঠনের প্রথম চেয়ারম্যান প্রয়াত প্যাটসি রবার্টসনের নামে। তিনি কমনওয়েলথ সচিবালয়ের যোগাযোগ বিভাগের পরিচালক ছিলেন এবং ছিলেন নির্ভীক সাংবাদিকতার প্রবক্তা, নারী সাংবাদিকদের নিরলস সমর্থক এবং বিশ্বাস করতেন—শব্দের শক্তিই পারে সমাজকে বদলে দিতে।

কমনওয়েলথ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ম্যাক্স গেইলার্ড বলেন, ‘আমরা প্যাটসি রবার্টসনকে সম্মান জানাচ্ছি তরুণদের পুরস্কৃত করে এবং তাদের কাজকে আলোচনায় এনে। তরুণ সাংবাদিকরা শুধু গল্প বলেন না, তারা ভবিষ্যতের গণতান্ত্রিক সমাজের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি। এই পুরস্কারের মাধ্যমে আমরা সেই নতুন প্রজন্মকে শক্তি দিচ্ছি, যারা গণতন্ত্রের ভিতকে মজবুত করছে।’

কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সামাজিক নীতি উন্নয়ন বিভাগের প্রধান লেইন রবিনসন বলেন, ‘কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড সবসময়ই তরুণ নেতৃত্বকে আলোকিত করার একটি প্ল্যাটফর্ম। এরা কেবল কমিউনিটি ডেভেলপমেন্টই করছে না, গণতন্ত্রকে শক্তিশালী করছে এবং ২০৩০ এজেন্ডার লক্ষ্য পূরণে অবদান রাখছে। মিডিয়া ও যোগাযোগে তরুণদের অবদানকে স্বীকৃতি দিয়ে আমরা আবারও অন্তর্ভুক্তিমূলক সমাজ ও সুশাসনের প্রতি অঙ্গীকার জানাচ্ছি।’
তরুণদের অবদান

‘কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স ইন ডেভেলপমেন্ট ওয়ার্ক’পুরস্কার তরুণদের সেই অসাধারণ প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়, যা ব্যক্তি ও সমাজের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। একই সঙ্গে এটি দেখায়—কীভাবে তরুণরা নতুন ধারণায় জাতীয় ও স্থানীয় সমস্যার সমাধান করছে এবং অন্যদের দেশগঠনে অংশ নিতে অনুপ্রাণিত করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইয়ুথ অ্যাওয়ার্ডস

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল কনটেন্ট এর ফলে আমাদের সনাতন শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাচ্ছে না তো?
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল কনটেন্ট এর ফলে আমাদের সনাতন শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাচ্ছে না তো?

অবৈধ ফোন ব্যবহারে ৩০০ কর্মীর শাস্তি
বিবিধ

অবৈধ ফোন ব্যবহারে ৩০০ কর্মীর শাস্তি

বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ
বিবিধ

বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ

বিবিধ

কথা শুনে আনলক হবে স্মার্টফোন

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান
বিবিধ

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান

বিআরটিসিতে ৯৩ জনের চাকরির সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

বিআরটিসিতে ৯৩ জনের চাকরির সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য
প্রযুক্তি পরামর্শ

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি
প্রযুক্তি সংবাদ

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
প্রযুক্তি সংবাদ

অটোরিকশায় বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ খরচ

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি
প্রযুক্তি সংবাদ

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

রেকর্ডমূল্যে নিলামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি...

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ অক্টোবর ২০২৫

সাংবাদিক ও যোগাযোগকর্মীদের ইয়ুথ অ্যাওয়ার্ডস দেবে কমনওয়েলথ, আবেদন আহ্বান

Techzoom.TV |
TechzoomTV