Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি ভাড়া বাড়ছে শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
শিক্ষক
Share on FacebookShare on Twitter

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। ৫ শতাংশ বৃদ্ধি করা হলেও ন্যূনতম দুই হাজার টাকা করে বাড়ি ভাড়া পাবেন তারা। তবে সিনিয়র শিক্ষকরা আরও বেশি পাবেন। এছাড়া চিকিৎসা ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করে এক হাজার টাকা করা হতে পারে।

বুধবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে গত ৫ এবং ৮ অক্টোবর নতুন করে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাব পাঠানোর পর অর্থ মন্ত্রণালয় ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এজন্য তারা হিসাব-নিকাশ করছেন। খুব অল্প সময়ের ব্যবধানে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের কাছে ফোন করে বাড়ি ভাড়া ৫ শতাংশ করার কথা জানিয়েছে। ৫ শতাংশ বৃদ্ধি পেলেও ন্যূনতম দুই হাজার টাকা করে বাড়ি ভাড়া পাবেন শিক্ষক-কর্মচারীরা।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসে নতুন পে স্কেল আসবে। তখন বাড়ি দ্বিগুণ হয়ে যাবে। এছাড়া ২০২৬ সালের মধ্যে শিক্ষক-কর্মচারীদের দাবি অনুযায়ী ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থের সংকট থাকায় আপাতত তারা ২০ শতাংশ হারে ভাড়া দিতে অপারগতা প্রকাশ করেছেন।’

এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা করেছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ আলোচনা সন্ধ্যায় শেষ হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সংস্থাটির অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার কক্ষে এ আলোচনা হয়। আলোচনায় যুগ্মসচিব এবং উপসচিব পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তবে প্রজ্ঞাপন জারি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তারা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। পরিপত্র জারির পূর্বে অর্থ উপদেষ্টার অনুমোদন লাগবে। এজন্য ফাইল ডি-নথিতে তোলার প্রক্রিয়া চলছে।’

এর আগে বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার কিছু আগে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের আগেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় ব্যারিকেডের সামনেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষকরা। পরে শিক্ষকরা ব্যারিকেড ভেঙ্গে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

এদিন সকাল থেকে সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন শিক্ষকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে শিক্ষকদের উপস্থিতি বাড়তে থাকেন। দাবি আদায়ে তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। ব্যানার, ফেস্টুনের মাধ্যমে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করছেন। ‘বেতন বৈষম্য দূর করো’, ‘শিক্ষকের মর্যাদা রক্ষা করো’ এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠেছে শহীদ মিনার এলাকা। কানায় কানায় পূর্ন হয়ে গেছে শহীদ মিনার প্রাঙ্গণ। অনেকে আশেপাশের সড়কগুলোর গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে বলে জানান শিক্ষক নেতারা।

এ সময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেন, ব্লকেড কর্মসূচি ১২টায় হওয়ার কথা ছিল কিন্তু জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের নেতারা শিক্ষকদের সঙ্গে কথা বলতে শহীদ মিনারে আসবেন। সেজন্য শাহবাগ ব্লকেড কর্মসূচি পেছানো হয়েছে।

তিনি বলেন, ২০ শতাংশ মানে ২০ শতাংশ, মেডিক্যাল ভাতা ১৫০০ টাকা মানে ১৪৯৯ টাকার নয় ও উৎসব ভাতা ৭৫ শতাংশ মানে ৭৪ শতাংশ নয়। এ তিন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। তিন দফা দাবি থেকে আমরা একচুলও নড়ব না।

Tags: শিক্ষক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছাত্রীকে অশালীন প্রস্তাব, যৌন হেনস্তার অভিযোগ খুবি শিক্ষকের বিরুদ্ধে
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রীকে অশালীন প্রস্তাব, যৌন হেনস্তার অভিযোগ খুবি শিক্ষকের বিরুদ্ধে

স্কলারশিপ নিয়ে ইউরোপের ৩০০ বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়ার সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

স্কলারশিপ নিয়ে ইউরোপের ৩০০ বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়ার সুযোগ

ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশের প্রস্তুতি চলছে, যা জানা যাচ্ছে
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশের প্রস্তুতি চলছে, যা জানা যাচ্ছে

বরিশাল বিশ্ববিদ্যালয়
শিক্ষা ও ক্যাম্পাস

অনশন ভাঙাতে না পেরে শিক্ষার্থীদের সঙ্গে ভিসির রাতযাপন!

ব্র্যাক ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, জানতে হবে গল্প বলা
শিক্ষা ও ক্যাম্পাস

ব্র্যাক ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, জানতে হবে গল্প বলা

যেভাবে জানা যাবে এএসসি পরীক্ষার ফল
লিড স্টোরি

যেভাবে জানা যাবে এএসসি পরীক্ষার ফল

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix