Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুলিশের লাঠিপেটায় খুলে গেল জুলাইযোদ্ধা আতিকুলের কৃত্রিম হাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
নাগরিক পার্টি
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার আগে সেখানে জুলাইযোদ্ধাদের ঢুকে পড়া ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টায় জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও নিজেদের দায়মুক্তিসহ তিন দফা দাবিতে নিরাপত্তা বেষ্টনী টপকে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নেন জুলাইযোদ্ধারা। সেখানে গিয়ে তারা ব্যাপক বিক্ষোভ করেন। পরবর্তী সময়ে জুমার পর তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

এ ঘটনায় জুলাইযোদ্ধাদের সঙ্গে ছিলেন ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো যুবক আরজে আতিকুল গাজী। তিনিও পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন। পরবর্তীতে এ ঘটনার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে তার কৃত্রিম হাত খুলে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা করেছেন।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সেদিন বিকেল চারটার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানার কাছে আতিকুলের হাতে গুলি লাগে। সেদিন তাকে নিয়ে প্রথমে আন্দোলনকারীদের কয়েকজন এবং পরে স্বজনেরা পাঁচটি হাসপাতাল ঘোরেন। একটি হাসপাতালের চিকিৎসকেরা তার হাতের গুলিটি বের করেন। পরিদন ৬ আগস্ট দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) তাকে ভর্তি করা হয়। আর ৭ আগস্ট অস্ত্রোপচার করে হাতটি কেটে ফেলতে হয়।এরপর থেকে আতিকুল কৃত্রিম হাত লাগিয়েই এতদিন ধরে চলাফেরা করছিল।

আজকের এ ঘটনার ছবিটি শেয়ার করে ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা লিখেন, আজকের এই ছবি দেখে আতিকুলের লেখা কিছু কথা মনে পড়লো। এতে তিনি আতিকুলের আগের একটি লেখা (ফেসবুকে পোস্ট) শেয়ার করেন। লেখাটিতে উল্লেখ ছিল, ‘আপনারা যদি সংস্কার ছাড়াই ক্ষমতা চান, তবে আমার ১৬০০ শহিদ ভাইয়ের জীবন ফিরিয়ে দিন। আমার ২২ হাজার আহত ভাইয়ের আগের সুস্থ জীবন ফিরিয়ে দিন, আমার হাত ফিরিয়ে দিন।’ তার এই পোস্টটি সেই সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেছিলেন।

এ ঘটনার ছবিটি শেয়ার করে অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য লেখেন, আমরা সবাই এই ১৯ বছর বয়সী জুলাই যোদ্ধা আতিকুল ইসলামের মুখে হাসি দেখেছিলাম। আতিকুল বলেছিলেন, ‘এক হাত কেটে ফেলতে হয়েছে তো কি হয়েছে, আরেকটা হাত আছে। জীবনটাও আছে। অনেকে তো জীবনটাই হারিয়ে ফেলছেন। আর দেশের প্রয়োজনের সময় কিছু একটা করতে পারলাম, এটাই তো অনেক।’ সেই আতিকুলের উপরে আজকে হামলা করে তার সেই কৃত্রিম হাতটাতেও পুলিশ পিটিয়ে বিচ্ছিন্ন করেছে। যাদের ত্যাগ আর রক্তের উপরে দাঁড়িয়ে আজকে এই সরকার তাদের সাথেই এই আচরণ সরকারের। ধিক এই সরকারকে। ধিক প্রফেসর ইউনূস।

Tags: নাগরিক পার্টি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিআরটিসিতে ৯৩ জনের চাকরির সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

বিআরটিসিতে ৯৩ জনের চাকরির সুযোগ

৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৬৯০ কোটি টাকার বাজেট অনুমোদন
শিক্ষা ও ক্যাম্পাস

৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৬৯০ কোটি টাকার বাজেট অনুমোদন

গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে বৈশ্বিক অ্যালামনাই ইউকে নেটওয়ার্ক উন্মোচন করলো ব্রিটিশ কাউন্সিল
শিক্ষা ও ক্যাম্পাস

গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে বৈশ্বিক অ্যালামনাই ইউকে নেটওয়ার্ক উন্মোচন করলো ব্রিটিশ কাউন্সিল

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
শিক্ষা ও ক্যাম্পাস

চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ১৪৪, এইচএসসি-এসএসসি উত্তীর্ণদেরও সুযোগ আবেদনের
শিক্ষা ও ক্যাম্পাস

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ১৪৪, এইচএসসি-এসএসসি উত্তীর্ণদেরও সুযোগ আবেদনের

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন
নির্বাচিত

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix