Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উত্তরা ইউনিভার্সিটিতে গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
উত্তরা ইউনিভার্সিটিতে গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান
Share on FacebookShare on Twitter

উত্তরা ইউনিভার্সিটিতে গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৪’। এতে গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৬৩ জন গবেষককে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের গবেষণার ১০০টিরও বেশি প্রবন্ধ জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে শুরু হয় অনুষ্ঠানটি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন।

গবেষণার মান যাচাইয়ের জন্য গবেষণাপত্রগুলোকে স্কোপাস, ওয়েব অব সায়েন্স, ইউইউ জার্নাল ও অন্য সম্মানসূচক ও উচ্চ প্রভাবশালী জার্নালে প্রকাশিত ও সূচিবদ্ধ হতে হয়েছে। পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় সনদপত্র ও নগদ অর্থ সম্মানী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের গবেষণামূলক অবদান ও স্কোপাস-ইনডেক্সে স্থান পাওয়া প্রবন্ধগুলোকে বিশেষভাবে স্বীকৃতি জানানো হয়। আয়োজক ও অংশগ্রহণকারীদের মতে, এ উদ্যোগ শুধু গবেষণার স্বীকৃতি নয়, বরং বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনী চিন্তা ও একাডেমিক উৎকর্ষের সংস্কৃতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি ছিলেন ইন্ডিগো উত্তরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আবিদ আজিজ। সভাপতিত্ব করেন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. সুলতানুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা বলেন, আজ আমরা আমাদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অসাধারণ গবেষণা অর্জন উদযাপন করছি। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই উত্তরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অবস্থান ক্রমাগত উন্নত হচ্ছে। এ আয়োজন আমাদের উদ্ভাবনী গবেষণার সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বিশেষ অতিথি আবিদ আজিজ বলেন, ভবিষ্যতের গবেষণায় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর সঙ্গে নিজেদের কাজকে যুক্ত করতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকেও আরো ভালোভাবে কাজে লাগাতে হবে।

Tags: ইউইউ জার্নালউত্তরা ইউনিভার্সিটিবিশ্ববিদ্যালয়মাল্টিপারপাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভ্রমণ করতে চান, আপনাকে খুঁজছে স্কয়ার
শিক্ষা ও ক্যাম্পাস

ভ্রমণ করতে চান, আপনাকে খুঁজছে স্কয়ার

জবির ছাত্রী হলে উপহার পাঠাল ছাত্রদল, যা আছে
শিক্ষা ও ক্যাম্পাস

জবির ছাত্রী হলে উপহার পাঠাল ছাত্রদল, যা আছে

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন
শিক্ষা ও ক্যাম্পাস

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে গ্লেনরিচ
শিক্ষা ও ক্যাম্পাস

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে গ্লেনরিচ

এসিআইতে কাজের সুযোগ, আবেদন করবেন যেভাবে
শিক্ষা ও ক্যাম্পাস

এসিআইতে কাজের সুযোগ, আবেদন করবেন যেভাবে

ক্রাফট ইনস্ট্রাক্টর পদ থাকবে না: কারিগরি ডিজি
লিড স্টোরি

ক্রাফট ইনস্ট্রাক্টর পদ থাকবে না: কারিগরি ডিজি

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি
সোশ্যাল মিডিয়া

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix