Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাজনীতিমুক্ত শের-ই-বাংলা মেডিকেলে ছাত্রদলের কমিটি, ৩০ জনে ১৮ জনই ছাত্রলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
রাজনীতিমুক্ত শের-ই-বাংলা মেডিকেলে ছাত্রদলের কমিটি, ৩০ জনে ১৮ জনই ছাত্রলীগ কর্মী
Share on FacebookShare on Twitter

রাজনীতিমুক্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৩০ জনের এই কমিটিতে ২০ জনের বিরুদ্ধেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এই কমিটির তালিকা শেয়ার করা হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

কমিটিতে সভাপতি করা হয়েছে মো. আসাদুজ্জামান প্রিন্সকে, যার বিরুদ্ধে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক হেনস্তা করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে বরিশাল আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও দেখা গেছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুকের একটি অনুষ্ঠানে তাকে স্লোগান দিতে দেখা গেছে। নেতাদের মন জুগিয়ে চলায় প্রিন্সকে সবসময় ছাত্রলীগের নেতারা সমীহ করে চলত বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

এদিকে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক পদে থাকা আব্দুল্লাহ আল ফাহিদ জুলাই গণঅভ্যুত্থানের আগে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। ২০২৩ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের পক্ষে দলবল নিয়ে প্রচারণা চালাতে দেখা যায় ফাহিদকে। ওই প্রচারণায় আরো ছিলেন কমিটিতে সহ সভাপতি পদে ঠাঁই পাওয়া জুবায়ের আল মাহমুদ, ফাইয়ান আলম ফাহিম, শোভন দেব দত্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হাকিম আদিল, যুগ্ম সাধারণ সম্পাদক রাগীব মাহফুজ, শাওন আহমেদ, সহ সাধারণ সম্পাদক হাসিবুল হক শান্ত, সিয়াম হোসেন, শেখ আসিফ হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এনএম রোহান, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক তীর্থ মন্ডল, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রাফিউল ইসলাম শোভন, তথ্য ও গবেষণা সম্পাদক জিসান হোসেন আল দ্বীন।

সহ-সভাপতি জুবায়ের আল মাহমুদকে ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশ নিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসবে অংশ নেওয়ার ছবি ও ভিডিও প্রচার করতেন তিনি নিজেই। দপ্তর সম্পাদক নোমান ভুঁইয়া ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। একই সাথে র‍্যাগ রুমে জুনিয়রদের হেনস্তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া সংস্কৃতি সম্পাদক চাঁন মিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফুল ইসলাম আনান ছাত্রলীগের কর্মী ছিলেন ও বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ প্রশাসন। গত বছরের ১১ আগস্ট কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার স্বাক্ষরিত এক নোটিশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। একই দিন একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, কলেজ ক্যাম্পাসে কোনো রাজনৈতিক ব্যানার বা পোস্টার লাগানো, এ ধারা অব্যাহত থাকবে। একই সাথে ক্যাম্পাস ও হোস্টেলে ছাত্র, শিক্ষক বা কর্মচারীদের দলীয় ব্যানারে প্রকাশ্যে বা গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো যাবে না। এ ছাড়া কোনো শিক্ষক ছাত্রছাত্রীদের দলীয় রাজনীতিতে উদ্বুদ্ধ বা উৎসাহিত করতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সাথে কলেজ ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক মিছিল করা যাবে না এবং ছাত্রছাত্রীদের মিছিলে ডাকা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয় ওই একাডেমিক সভায়। সভার সিদ্ধান্ত মোতাবেক, এসব সিদ্ধান্তের কোনো ব্যত্যয় হলে হোস্টেল সুপাররা কলেজ প্রশাসনকে অবহিত করবেন এবং এ ধরনের তৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে অনতিবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশারের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। উপাধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন  বলেন, ‘কমিটি দেওয়ার ব্যাপারটা আমাদের হাতে নেই। এটা সংগঠনের ব্যাপার। তবে ক্যাম্পাসে তাদের কার্যক্রম চালাতে পারবে না। এখন যদি তারা কমিটি দিয়ে দেয়, কমিটি থাকুক; কিন্তু ইনেক্টিভ থাকতে পারবে। এটা তো আর আমাদের হাতে নাই।

ক্যাম্পাসে ছাত্রদলের ব্যানারে মিছিল-শোডাউন চলছে কিভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমি আপনার কাছে শুনলাম। তারা যদি কার্যক্রম শুরু করে, তাহলে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হলে তাদের শাস্তির আওতায় আনা যাবে। আমরা একাডেমিক কাউন্সিলের পরবর্তী সভায় বিষয়টি আলোচনা করব।’

সার্বিক বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব উদ্দীন রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাদের পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে কল দিলে উভয়েই কল কেটে দেন। সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানও কল কেটে দেন। শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান প্রিন্সের মুঠোফোনেও একাধিকবার কল দেওয়া হয়। প্রথমে কল গেলেও হোয়াটসঅ্যাপে সাংবাদিক পরিচয়ে ক্ষুদেবার্তা দেওয়ার পর তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহিদও কল ধরার পর কেটে দিয়েছেন। দপ্তর সম্পাদক নোমান ভুঁইয়ার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

শাখা ছাত্রদলের সহ-সভাপতি ফাইয়ান আলম ফাহিমকে কল দেওয়া হলে তিনি রিসিভ করেন। ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কথা শুনতে পাচ্ছেন না বলে জানান। পরবর্তীতে কল দেবেন জানিয়ে কেটে দেন। দ্য ডেইলি ক্যাম্পাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

পদত্যাগ করলেন বিদ্যানন্দের প্রধান কিশোর কুমার
সোশ্যাল মিডিয়া

পদত্যাগ করলেন বিদ্যানন্দের প্রধান কিশোর কুমার

কানাডিয়ান ইউনিভার্সিটির স্পট এডমিশন কার্নিভাল শেষ হতে আর মাত্র ৪ দিন বাকি!
শিক্ষা ও ক্যাম্পাস

কানাডিয়ান ইউনিভার্সিটির স্পট এডমিশন কার্নিভাল শেষ হতে আর মাত্র ৪ দিন বাকি!

বাংলাদেশ জাকির নায়েককে দিল্লির হাতে তুলে দেবে, আশা ভারতের
সোশ্যাল মিডিয়া

জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে দিল্লির বক্তব্যে যা বললো ঢাকা

ব্যাংকের উদাসীনতায় ব্যয় হয় না সিএসআরের অর্থ, বঞ্চিত শিক্ষা খাত
অর্থ ও বাণিজ্য

ব্যাংকের উদাসীনতায় ব্যয় হয় না সিএসআরের অর্থ, বঞ্চিত শিক্ষা খাত

কোভিড টিকা নিয়ে ফাঁস হলো ভুয়া প্রচারণা
প্রযুক্তি সংবাদ

কোভিড টিকা নিয়ে ফাঁস হলো ভুয়া প্রচারণা

জাকসু নির্বাচন: ভোট গ্রহণ শেষের এক ঘণ্টা আগে বর্জন ছাত্রদলের
শিক্ষা ও ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ভোট গ্রহণ শেষের এক ঘণ্টা আগে বর্জন ছাত্রদলের

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix