Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন গ্রেডিং ও ক্রেডিট ট্রান্সফার বাধ্যতামূলক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন গ্রেডিং ও ক্রেডিট ট্রান্সফার বাধ্যতামূলক হচ্ছে
Share on FacebookShare on Twitter

উচ্চশিক্ষা ক্ষেত্রে জোটবদ্ধ রূপান্তর ও একক মানদণ্ড প্রণয়ন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন গ্রেডিং সিস্টেম ও ক্রেডিট ট্রান্সফার বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একই ধরনের গ্রেড পয়েন্ট সিস্টেম চালু করতে হবে যাতে প্রতিষ্ঠানভেদে গ্রেডিংয়ের মান ও ক্রেডিট লঘুতা বন্ধ হয়। সেই সঙ্গে শিক্ষার্থীরা যে কোনো প্রতিষ্ঠান থেকে ক্রেডিট অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফার করার সুযোগ পাবে, যাতে শিক্ষা অব্যাহত রাখতে বাধা না হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০২৫ (সংশোধিত)-এর খসড়ায় এসব প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি অল্প সময়ের ব্যবধানে চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জানিয়েছে, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির পর বিভিন্ন গ্রেডিং স্কেল ও ক্রেডিট ট্রান্সফার প্রক্রিয়া ভিন্ন থাকায় শিক্ষার্থীদের ক্ষেত্রে একাধিক জটিলতা সৃষ্টি হয়েছে। তার মধ্যে রয়েছে — প্রতিষ্ঠান পরিবর্তন করলে আগের প্রতিষ্ঠানে অর্জিত ক্রেডিট অন্যান্য প্রতিষ্ঠানে গ্রহণ না করা, ভর্তির সময় গ্রেড স্কেলের পার্থক্য দেখা দিত। এটি বন্ধ করতে অভিন্ন গ্রেডিং সিস্টেম এবং ক্রেডিট ট্রান্সফারের বিষয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

জানতে চাইলে ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘সংশোধিত আইনের খসড়াটি শিগগির চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় তা কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

আইন লঙ্ঘনে ১০ লাখ টাকার জরিমানা ৫০ লাখ হচ্ছে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানার পরিমাণ পাঁচগুণ বাড়ানো হচ্ছে। বিদ্যমান আইনে যেখানে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে, নতুন আইনে সেটি বাড়িয়ে ৫০ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

সংশোধীত খসড়া আইনে কোনো বিশ্ববিদ্যালয়ে সনদ জালিয়াতির ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ন্যূনতম দুই বছরের জন্য বন্ধ রাখার বিধান রাখা হয়েছে। বিদ্যমান আইনে এ বিষয়ে কোনো বিধান যুক্ত ছিল না।

নতুন প্রস্তাবিত আইনে কোনো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা বা সনদ বাতিল হলে পূর্বের শিক্ষার্থীদের সনদপত্র ও মার্কসিট/ট্রান্সক্রিপ্ট আচার্য কর্তৃক মনোনীত ব্যক্তির স্বাক্ষর করার বিধান রাখা হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক নথিপত্রের বৈধতা নিশ্চিত করার জন্য এই বিধান যুক্ত করা হয়েছে। আগের আইনে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধান ছিল না।

সার্টিফিকেটে দিতে পারবেন না ভারপ্রাপ্ত উপচার্যরা
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভারপ্রাপ্ত উপাচার্যরা স্নাতক কিংবা স্নাতকোত্তর পাস শিক্ষার্থীদের সার্টিফিকেট দিতে পারবেন না। তবে উপাচার্য না থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত প্রো-ভিসি অথবা রেজিস্ট্রার সনদ দিতে পারবেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এ উপাচার্য না থাকা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সনদ প্রদানে কোনো নিয়ম ছিল না। সংশোধিত নতুন বিধিতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশোধিত আইনের খসড়ায় আচার্য কর্তৃক নিযুক্ত উপাচার্য কর্তৃক সনদপত্র স্বাক্ষরিত হওয়ার বিধান নির্দিষ্ট করা হয়েছে। এছাড়া মার্কসিট, ট্রান্সক্রিপ্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এটি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক স্বাক্ষরিত হওয়ার বিধান রাখা হয়েছে। মূল একাডেমিক নথিতে স্বাক্ষরকারীর নাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এ সিন্ডিকেটের ক্ষমতা ও দায়িত্বের মধ্যে সনদপত্র ও সনদপত্রের নিরাপত্তা প্রতীকের তদারক ও হেফাজতের কথা বলা ছিল। কিন্তু মূূল সনদপত্রে কে স্বাক্ষর করবেন তা এই ধারায় সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না।

ট্রাস্টি বোর্ডে একই পরিবারের ৫ জনের বেশি সদস্য নয়
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ড গঠনে নিয়ন্ত্রণ আনতে নতুন বিধান যুক্ত করা হচ্ছে। সংশোধিত আইনে বলা হয়েছে, কোনো বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে একই পরিবারের পাঁচজনের বেশি সদস্য থাকতে পারবেন না।

খসড়া আইনে আরও বলা হয়েছে, প্রতিটি ট্রাস্টি বোর্ডে সদস্য সংখ্যা অনধিক ১৫ জন ও অন্যূন ৯ জন হতে হবে। বোর্ড গঠনে বৈচিত্র্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ বিধান যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সূত্র জানায়, গত ২৩ অক্টোবর কমিশনের ৫৭তম সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০২৫ (সংশোধিত)-এর খসড়াটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ট্রাস্টি বোর্ডে পারিবারিক প্রভাব সীমিত করার পাশাপাশি নেতৃত্বের ভারসাম্য আনার প্রস্তাব দেওয়া হয়।

এ ছাড়া খসড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপন, পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় আরও নানা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে—উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগে ইউজিসির নেতৃত্বে সার্চ কমিটি গঠন, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কমপক্ষে ৫ একর জমি থাকা, এবং টিউশন ফি নির্ধারণে ইউজিসির অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন খসড়ার লক্ষ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন ও আর্থিক ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করা। একই পরিবারের অতিরিক্ত সদস্য থাকলে স্বার্থের সংঘাত তৈরি হয়—তা রোধেই এই বিধান করা হচ্ছে।

বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১১৬টি, যার মধ্যে ১০৫টিতে পাঠদান চলছে। শিক্ষার্থী সংখ্যা ৩ লাখ ৫৮ হাজারের বেশি। ইউজিসি আশা করছে, সংশোধিত আইন কার্যকর হলে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং একচ্ছত্র নিয়ন্ত্রণের সংস্কৃতি কমবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঢাবিতে সশরীরে ক্লাস বন্ধ, চলবে অনলাইনে
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবিতে সশরীরে ক্লাস বন্ধ, চলবে অনলাইনে

স্বৈরাচার হাসিনার প্রশংসায় গদগদ সেই ইমি সংবাদ সম্মেলনে নিশ্চুপ!
শিক্ষা ও ক্যাম্পাস

স্বৈরাচার হাসিনার প্রশংসায় গদগদ সেই ইমি সংবাদ সম্মেলনে নিশ্চুপ!

এসএসসি উত্তীর্ণদের ডাচ্‌-বাংলা ব্যাংক দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০
শিক্ষা ও ক্যাম্পাস

এসএসসি উত্তীর্ণদের ডাচ্‌-বাংলা ব্যাংক দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০

শিক্ষা উপদেষ্টার বৈঠকের পরও কুয়েটে চলছে অনশন
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষা উপদেষ্টার বৈঠকের পরও কুয়েটে চলছে অনশন

বিডিরেনের সিএফও ফারুকের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: নিয়োগ জালিয়াতি থেকে অর্থপাচার
নির্বাচিত

বিডিরেনের সিএফও ফারুকের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: নিয়োগ জালিয়াতি থেকে অর্থপাচার

চতুর্থ ধাপেও কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন বঞ্চিত শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

চতুর্থ ধাপেও কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন বঞ্চিত শিক্ষার্থীরা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১
বিবিধ

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান
বিবিধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix