Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন করে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চাইলে ডাবল লালকার্ড দেখাবে ছাত্র সমাজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
নতুন করে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চাইলে ডাবল লালকার্ড দেখাবে ছাত্র সমাজ
Share on FacebookShare on Twitter

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, হাসিনাকে আমরা একটি লাল কার্ড দেখিয়েছি। তবে নতুন করে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চাইলে ছাত্র সমাজ তাদেরকে ডাবল লালকার্ড দেখাবে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল নিজেদের ফ্যাসিস্ট হিসেবে প্রমাণ করেছে। তারা নোট অব ডিসেন্ট দিয়ে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেড় বছরেও জুলাই গণহত্যার একটিরও বিচার না করে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ ভাস্কর্যের সামনে মহানগর শিবিরের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদের আইনি ভিত্তি ও গণহত্যার বিচারের দাবিতে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সকাল ৭টায় ঢাকা কলেজের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোতাসিম বিল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন, সেক্রেটারি আবু তাহের, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সভাপতি জাহিদুর রহমান।

জাহিদুল ইসলাম বলেন, পিলখানা ও শাপলাসহ বিগত সরকারের আমলের সব গণহত্যার বিচার করতে হবে।বাংলাদেশে নতুন সূর্যের উদয় হয়েছে। জুলাই শহিদদের কথা আমরা ভুলিনি। আওয়ামী লীগ মানুষ নয়, পশু।

বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, খুনিদের মামলা প্রত্যাহারের অধিকার আপনাকে কে দিয়েছে?

তিনি বলেন, গত কয়েক দিনে সারা দেশে অরাজকতা করেছে আওয়ামী লীগ। ময়মনসিংহসহ বাসে আগুন দিয়ে একজনকে হত্যা করা হয়েছে। ঢাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

শিবির সভাপতি বলেন, ছাত্রসংসদ নির্বাচন পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র করতে চায়। আমরা মাদকমুক্ত দেশ গড়তে চাই। তাই মাদকের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে লেভে প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে সবাই আবারও আবু সাঈদ ও মুগ্ধ হবো। তারপরও বাংলাদেশকে পথ হারাতে দিবো না।

শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আওয়ামী লীগের ৪০ হাজার নেতাকর্মীকে আটক করা হলেও ৩৫ হাজারকে জামিন দেওয়া হয়েছে। জেলখানায় তাদের জামাই আদর করা হচ্ছে। বিএনপি আওয়ামী লীগের মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আমাদের আশঙ্কা তারা ক্ষমতায় গেলে জুলাই সনদ কার্যকর করবে কিনা? গণভোটের রায়কে মানবে কী না?

যে টাকা লুটপাট ও পাচার হয়েছে, তা দিয়ে গণভোট করা সম্ভব। ইতিহাস থেকে শিক্ষা না নিলে জনগণ আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।” তিনি আওয়ামী লীগকে প্রতিহত করতে সবাইকে আহ্বান জানান। তিনি গণভোট নিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করেন।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “খুনি হাসিনা ও তার দোসররা দেশকে নরকে পরিণত করেছিল। জুলাই আন্দোলনে ২ হাজার মানুষকে হত্যা করেছে ও ৪০ হাজার মানুষকে আহত করেছে। তারা আবারও কীভাবে আস্ফালন দেখায়, তার জবাব দিতে হবে সরকারকে। হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে হবে। আওয়ামী লীগকে যেখানেই পাওয়া যাবে,প্রতিহত করতে হবে।”

তিনি বলেন, বিএনপি মেজর ইস্যুতে নোট অব ডিসেন্ট দিয়েছে। আপনারা সাবধান হয়ে যান। কারণ ছাত্র জনতা এখনও মাঠে আছে।

তিনি অভিযোগ করেন, কিছু মিডিয়া এখনও প্রোপাগাণ্ডা করছে। সাদাকে সাদা ও কালোকে কালো বলতে তিনি গণমাধ্যমকে আহ্বান জানান।

গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান ডাকসু ভিপি।

ডাকসুর জি এস এস এম ফরহাদ বলেন, যে দলের নেত্রী পালিয়ে যায়, তারা কীভাবে হুংকার দেয় তা আমরা দেখতে চাই। আমরা শুধু পুলিশের ওপর নির্ভর থাকতে চাই না, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা খুনিদের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

Tags: ডাকসু ভিপিলালকার্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্র্যাক ব্যাংকে রিলেশনশিপ অফিসার পদে চাকরির সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

ব্র্যাক ব্যাংকে রিলেশনশিপ অফিসার পদে চাকরির সুযোগ

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এম.এসসি. ইন সাইবার সিকিউরিটি প্রোগ্রামের উদ্বোধন
শিক্ষা ও ক্যাম্পাস

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এম.এসসি. ইন সাইবার সিকিউরিটি প্রোগ্রামের উদ্বোধন

সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন
শিক্ষা ও ক্যাম্পাস

সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন

দারাজে ৫০ জনের চাকরির সুযোগ
ই-কমার্স

দারাজে ৫০ জনের চাকরির সুযোগ

একাদশ শ্রেণিতে ভর্তি
শিক্ষা ও ক্যাম্পাস

কলেজের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ, একাদশে ভর্তি শুরু আজ

ছাত্রশিবির
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশংসায় ভাসছেন জাবি শিবির নেতা ফেরদৌস

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix