Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জকসুতে শিবির সমর্থিত প‍্যানেলে নির্বাচন করছেন যে ৪ নারী প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
জকসুতে শিবির সমর্থিত প‍্যানেলে নির্বাচন করছেন যে ৪ নারী প্রার্থী
Share on FacebookShare on Twitter

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য ছাত্রশিবির সমর্থিত ২১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। রিয়াজুল ইসলাম ও আব্দুল আলিম আরিফের নেতৃত্বে এই প্যানেলে রয়েছে চারজন নারী শিক্ষার্থী।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এই প‍্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

প‍্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করা নারী প্রার্থীরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে বায়োকেমিস্ট্রি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী সুখীমন খাতুন, আন্তর্জাতিক সম্পাদক পদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নওশীন নাওয়ার জয়া এবং নির্বাহী সদস্য পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৭ ব্যাচের শিক্ষার্থী শান্তা আক্তার ও লোকপ্রশাসন বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী ফাতেমা আক্তার নওরীন।

সুখীমন খাতুন ইসলামী ছাত্রীসংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী। ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রী হলসহ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন তিনি। সদস্য পদে নির্বাচন করা শান্তা আক্তার ইনকিলাব মঞ্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব। সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন ইনকিলাব মঞ্চে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি।

নওশীন নাওয়ার জয়া ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলনের পরিচিত মুখ। নওশীন নাওয়ার জয়া জবি সংস্কার আন্দোলনের প্রতিনিধি। পুরান ঢাকার হল উদ্ধার এবং দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ছাত্রশিবিরের প্যানেল থেকে নির্বাচন করার বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা সুখীমন খাতুন বলেন, আমরা ক্যাম্পাসে ছাত্রশিবিরের বিভিন্ন ধরনের কার্যক্রম বেশ কিছু সময় ধরেই প্রত্যক্ষ করেছি। ছাত্রশিবিরের কাজের পলিসি এবং আদর্শগত জায়গার সঙ্গে ছাত্রীসংস্থার আদর্শগত জায়গায় মিল আছে বলে মনে হয়েছে। তাই আমি ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করতে চাচ্ছি যাতে বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়াই করা নওশীন জয়া বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা ও শিক্ষার্থীদের মৌলিক সুবিধাবঞ্চনা আমাকে সবসময় পীড়া দিয়েছে। ১৮–১৯ সেশন থেকে ছাত্রী হল নির্মাণ ও ক্যাফেটেরিয়া সংস্কারসহ যৌক্তিক দাবিতে সক্রিয়ভাবে কাজ করেছি। সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তির দীর্ঘস্থায়ী সমাধান আমার কাজের মূল অনুপ্রেরণা।

শিবিরের প্যানেলে আসা সম্পর্কে নওশীন নাওয়ার জয়া বলেন, শিবির শিক্ষার্থীদের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। অপরাজনীতি না করা, সুশৃঙ্খলতা ও টিমওয়ার্কের ওপর গুরুত্ব দেওয়ায় ছাত্রশিবিরকে অন্যদের তুলনায় বেশি দায়িত্বশীল মনে হয়েছে। এসব কারণেই আমি শিবির প্যানেলের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

শিবিরের প‍্যানেলে আসা নিয়ে নির্বাহী সদস্য এবং শিক্ষা ও গবেষণা অনুষদের ১৭ব‍্যাচের শিক্ষার্থী শান্তা আক্তার বলেন, আমার কাছে মনে হয়েছে ছাত্রশিবিরের প‍্যানেল থেকে যদি প্রতিদ্বন্দ্বী করে নির্বাচিত হই, তাহলে আমি আমার স্বাতন্ত্র্য তা বজায় রেখে কাজ করতে পারবো। আমার মনে হয়েছে, ছাত্রশিবির নারী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করে। যদি আমি নির্বাচিত হই নারী শিক্ষাথীদের জন্য নিরাপদ ক‍্যাম্পাস নিশ্চিত করা হবে আমার মূল লক্ষ্য। সাইবার বুলিংয়ের মতো সমস্যায় নারী শিক্ষার্থীরা ভুক্তভোগী হয়, এসবের বিরুদ্ধে সত‍্যের কন্ঠস্বর বজায় রাখা।

এছাড়াও নির্বাহী সদস্য ফাতেমা আক্তার নওরীন বলেন, সব প্যানেলেরই স্বকীয় আইডিয়োলজি রয়েছে, গঠনতন্ত্র রয়েছে। সবার আইডিয়োলজিকেই আমি সম্মান করি। কিন্তু আমার ব্যক্তিগত মোটিভ তথা চিন্তাভাবনা—আমি যে সংগঠনের হয়ে প্রার্থিতা করছি, সেই সংগঠনের মোটিভ আর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মোটিভ আমার কাছে একই মনে হয়েছে।

জকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার গত ১৮ নভেম্বর ‘অদম্য জবিয়ান ঐক্য’ নামে পূর্নাঙ্গ প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্রশিবির।ছাত্রশিবিরের প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মাসুদ রানা।

এছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নূরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুখীমন,স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নূর মোহাম্মদ,আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবিব মোহাম্মদ ফারুক,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশীন জয়া,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদক পদে জরজিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদক পদে তৌহিদুল ইসলাম, সমাজসেবা ও সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান,পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে মো. সোহাগ আহমেদ।

নির্বাহী সদস্য পদে শান্তা আক্তার, সালেম হোসেন সিয়াম, ফাতেমা আক্তার নওরীন, আকিব হাসান, হাফেজ কাজী আরিফ, মো. মেহেদী হাসান ও আবদুল্লাহ আল ফারুক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Tags: ছাত্রদল-শিবির সংঘর্ষছাত্রশিবির

এই বিভাগ থেকে আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে আবশ্যিক হলো আইসিটি
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে আবশ্যিক হলো আইসিটি

ডাকসুর ভোট গণনায় ১৪ মেশিন, ঘণ্টায় গোনা যাবে ৮০০-১৩০০ ব্যালট
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসুর ভোট গণনায় ১৪ মেশিন, ঘণ্টায় গোনা যাবে ৮০০-১৩০০ ব্যালট

ছাদ থেকে ফেলে দেওয়া ওই শিক্ষার্থী শিবির নেতা
শিক্ষা ও ক্যাম্পাস

ছাদ থেকে ফেলে দেওয়া ওই শিক্ষার্থী শিবির নেতা

ছাত্রীর গোপন ছবি
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রীর গোপন ছবি তুলে কুপ্রস্তাবের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

বিডি আইটি এন্ড ল্যাংগুয়েজ ইন্সটিটিউট ও ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার মধ্যে চুক্তি সই
শিক্ষা ও ক্যাম্পাস

বিডি আইটি এন্ড ল্যাংগুয়েজ ইন্সটিটিউট ও ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার মধ্যে চুক্তি সই

ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশের প্রস্তুতি চলছে, যা জানা যাচ্ছে
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশের প্রস্তুতি চলছে, যা জানা যাচ্ছে

Load More

ট্রেন্ডিং টপিক

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার
নির্বাচিত

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
অর্থ ও বাণিজ্য

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি...

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix