Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স ব্যাপক সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী লাল চিনি’র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১
ই-কমার্স ব্যাপক সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী লাল চিনি’র
Share on FacebookShare on Twitter

‘করলে তৈরী লাল চিনির ক্ষীর, খাওয়ার জন্য পড়ে যায় ভীড়’- এমন প্রবাদের প্রচলন রয়েছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। এই অঞ্চলে দেশ বিখ্যাত ঐতিহ্যবাহী হাতে তৈরী লাল চিনি তৈরী হয়ে থাকে।

হাতে তৈরি লাল চিনি দিয়ে বানানো পিঠা, নাড়ু, মোয়া, ক্ষীর, মিঠাই খেতে ভারি সুস্বাদু। ফুলবাড়িয়ায় এখনো নতুন জামাইকে লাল চিনির গরম ক্ষীর ও মোয়া দিয়ে আপ্যায়ন করার রেওয়াজ আছে। মুড়ি, চিড়া, আটার রুটি সঙ্গে সকালের নাস্তায়ও লাল চিনি ব্যবহার করে থাকে অনেক এলাকায়। পিঠা-পায়েস, খাজা-গজা, সেমাই-সুজি, বাতাসা, জিলাপী, খোরমা,আচার তৈরির কাজেও লাল চিনি ব্যবহার করা যায়। এছাড়া বিভিন্ন আয়ুবেদীক ঔষধ তৈরীর কাজে লাল চিনি ব্যবহার হয় বলে জানা যায়। ঘরের বৌ-ঝি রা চিনির মিঠাই কাঁচের বৈয়ামে ভরে রাখে মাসের পর মাস। সারাদিন বাড়ীর কাজ শেষে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে তখন লাল চিনির একটুকরো মিঠাই খেয়ে ক্লান্তি দূর করে থাকে।

লালচিনির উপকারিতাঃ
লাল চিনি শুধু মজাদারই নয়, স্বাস্থ্য সম্মত। লাল চিনি মোলাসেস নামক এক প্রকার আঠাল উপাদানের জন্য চিনি লাল বা বাদামি রং ধারণ করে। এ মোলাসেস আখ থেকে চিনি উৎপাদনের প্রক্রিয়ায় উপজাত হিসেবে উৎপন্ন হয়। আর এই লাল চিনির মোলাসেস অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে, এতে বিদ্যমান ফলিক এসিড দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, এ চিনি দেহে রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, ক্ষুধামান্দ্য দূর করে, হজমে সহায়তা করে, আয়রনসমৃদ্ধ হওয়ায় প্রসব-পরবর্তী সময়ে মায়েদের জন্য উপকারী, ত্বক পরিচর্চায়ও এর ব্যবহার হয়ে থাকে।

লালচিনি উৎপাদন প্রক্রিয়াঃ
লাল চিনি তৈরির পদ্ধতি লাল চিনি এক মাত্র কাঁচামাল হলো আখ। আখের রস আগুনে জাল দিয়ে লাল চিনি তৈরি করা হয়। আমন ধান কাটার পর চাষীদের যখন তেমন কোন কাজ থাকে না তখনই তারা লাল চিনি তৈরি শুরু করে। পৌষ মাসের মাঝামাঝি থেকে শুরু করে একটানা ফাল্গুন মাস পর্যন্ত আঁখ মাড়াই ও লাল চিনি তৈরির কাজ চলে। আঁখ মাড়াইয়ের পূর্বে চাষীরা লাল চিনি তৈরীর জন্য জ্বালঘর তৈরী করে। লাল চিনি তৈরীতে প্রথমে ৩ শলা বিশিষ্ট লোহার চাপ যন্ত্রের সাহায্যে সেলু মেশিন অথবা যন্ত্রে বিদ্যুৎ চালিত মটর সংযোগ দিয়ে আবার কেউ কেউ চাপ যন্ত্রটি গরু-মহিষ দ্বারা ঘানি টেনে আঁখ মাড়াইয়ের মাধ্যমে রস বের করে। জ্বালঘরে চুলায় দেয়া লোহার বড় কড়াইয়ে পরিমান মতো কাঁচা আঁেখর রস দিয়ে আধাঘন্টা পরিমান জ্বাল দিতে হয়। এক পর্যায়ে ঘন গরম সর আগুনের চুল্লী থেকে নামিয়ে পাত্রটিতে লাল চিনি তৈরীর কারিগর কাঠের তৈরী হাতল দিয়ে দ্রুত ঘর্ষন শুরু করে। আস্তে আস্তে ঠান্তা হতে থাকে এবং এক পর্যায়ে ঘন জ্বাল দেয়া সর মিহি লাল দানায় রূপ নেয়। প্রতি কাঠায় ৪৫ থেকে ৫০ টিন আখের রস হয়। প্রতিটিনে ১৫ থেকে ১৬ কেজি কাঁচা রস হয়। ১টিন কাঁচা আখের রস থেকে লাল চিনি পাওয়া যায় ৪ থেকে ৫ কেজি। হাতে তৈরী এই লাল চিনি কৃষক রোদ্রে শুকিয়ে বাজারজাত করে।

সমস্যা এবং সম্ভাবনাঃ
শুধু ফুলবাড়িয়াই নয়, ত্রিশালেও কিছু কৃষকরা এখনো আখ চাষ করে এবং লাল চিনি তৈরী করে থাকে। তবে বর্তমানে সারের মূল্য বৃদ্ধি, মাড়াই সমস্যা, শ্রমিক মুজুরী বৃদ্ধি, উন্নত আখের চাড়াসহ চাষীদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সু-দৃষ্টি না থাকায় আঁখ চাষে আগ্রহ হারিয়ে ফেলছে কৃষকরা। এই অবস্থার পরিবর্তনে অবশ্যই সরকারি বেসরকারি কৃষি উন্নয়ন সংস্থাগুলোর এগিয়ে আসা উচিত এবং একটা ঐতিহ্যবাহী কৃষিপণ্যের সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগীতা করে কৃষকদের কে উৎসাহিত করা উচিত।

এছাড়াও বর্তমানে আবারও হাতে তৈরী লালচিনির ব্যবহার বাড়ছে, কারন বাড়ছে মানুষের স্বাস্থ্য সচেতনতা। লালচিনির পুষ্টিমান এবং এর বাড়তি স্বাদের কারনেই এর চাহিদা বাড়বে বৈ কমবে না, আর একে যদি মানুষের হাতের নাগালে এনে দেয়া যায় তবে এর প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে।

আর তাই আমার মতে, লাল চিনি উৎপাদনকারী কৃষকদের এবং এর সরবরাহকারীদেরকে ই-কমার্সের অন্তর্ভুক্ত করা গেলে ক্রেতা বিক্রেতা উভয়ই লাভবান হবে এবং ময়মনসিংহ জেলার একটা বিখ্যাত কৃষিপণ্য কে পুরো দেশজুড়ে ছড়িয়ে দেয়া যাবে। শুধু তাই নয়, দেশের বাইরেও ব্রাউন সুগার বা লালচিনির চাহিদা অনেক। সুতরাং ই-কমার্সের আওতাভুক্ত করা গেলে লাল চিনি দেশের বাইরেও সরবরাহের দ্বার উন্মোচিত হয়ে যাবে। আর এই পণ্য যেহেতু পচনশীল কোনো খাদ্যদ্রব্য নয়, তাই খাদ্যদ্রব্য সরবরাহে ই-কমার্সের যে ডেলিভারি সমস্যাগুলো হয়ে থাকে এক্ষেত্রে সেধরনের কোনো ভয় থাকছে না।

ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী পণ্যগুলোকে একে একে এভাবে ই- কমার্সের আওতায় আনতে পারলে ইনশাআল্লাহ্‌ দ্রুত বড় হবে ময়মনসিংহের দেশীয় পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রী।

 

Tags: ই-কমার্সকৃষিপণ্যদেশিপণ্যের ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

রবিশপে আইফোন ১১ কিনলে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়
ই-কমার্স

রবিশপে আইফোন ১১ কিনলে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়

ইচেলন টপ ১০০ এপিএসি ২০২৪-এ শীর্ষ ২৬ স্টার্টআপে প্রিয়শপ
ই-কমার্স

ইচেলন টপ ১০০ এপিএসি ২০২৪-এ শীর্ষ ২৬ স্টার্টআপে প্রিয়শপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়
সোশ্যাল মিডিয়া

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
ই-কমার্স

ই-কমার্স প্রতারণায় তিন বছর জেল

মোবাইল ফোনেও ছড়াতে পারে করোনাভাইরাস!
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনেও ছড়াতে পারে করোনাভাইরাস!

বিক্রেতাদের জন্য বিক্রয় নিয়ে এলো বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপনের সুবিধা
ই-কমার্স

বিক্রেতাদের জন্য বিক্রয় নিয়ে এলো বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপনের সুবিধা

Load More

ট্রেন্ডিং টপিক

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

দক্ষিণ ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix