বেশ কিছুদিন ধরেই পাবজি মোবাইল ছিল স্মার্টফোন গেমের তালিকার সবথেকে জনপ্রিয় গেম। এছাড়াও এই গেমটি সব থেকে বেশি ডাউনলোড হওয়া গেমের তালিকার এক নম্বরে ছিল। কিন্তু বর্তমানে অন্য একটি গেম পাবজিকে পিছনে ফেলে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গেমের তালিকার শীর্ষে চলে এল। এই গেমটি নাম কল অফ ডিউটি মোবাইল।
রিলিজ হবার সময় থেকেই এই গেমটির প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি ছিল। এটি এককালীন অত্যন্ত জনপ্রিয় কম্পিউটার গেম হওয়ার সুবাদে, মোবাইল গেমের জগতেও অন্যতম হয়ে উঠতে শুরু করে। সম্প্রতি, রিলিজ হবার ২৬৫ দিনের মধ্যেই কল অফ ডিউটি মোবাইল ২৫০ মিলিয়ন ডাউনলোড সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। যেখানে পাবজি মোবাইলের ডাউনলোড সংখ্যা ছিল ২৩৬ মিলিয়ন এবং ফোর্টনাইটের মাত্র ৭৮ মিলিয়ন।
রেভেনিউ এর দিক থেকে কল অফ ডিউটিকে সবচেয়ে বেশি আয় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার পরিমাণ ১৪১ মিলিয়ন মার্কিন ডলার। এই সংখ্যাটি সম্পূর্ণ রেভিনিউয়ের ৪১%। অন্যদিকে রেভেনিউ-র তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান এবং তৃতীয় স্থানে ব্রাজিল।






















