Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাবজিতে ‘দ্য সার্ভাইভার’ খেতাব বাংলাদেশের এওয়ান-ইস্পোর্টসের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 29 January 2021
পাবজিতে ‘দ্য সার্ভাইভার’ খেতাব বাংলাদেশের এওয়ান-ইস্পোর্টসের
Share on FacebookShare on Twitter

শেষ হলো পাবজি মোবাইলের গ্লোবাল চ্যাম্পিয়নশিপ। সারাবিশ্বের বাছাইকৃত ১৬টি দলের মধ্যে সেরাদের সেরা হয়েছে নোভা এক্সকিউএফ। বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে অংশ নেওয়া এওয়ানই-স্পোর্টস ১৫ নম্বর অবস্থানে থেকে আসর শেষ করেছে। আশানুরূপ ফলাফল না পেলেও আসরে শেষ দিনে এসে চিকেন ডিনার পেয়েছে বাংলার গেমার দল। আর আসরে ‘দ্য সার্ভাইভার’ এর খেতাব পেয়েছে এওয়ানই-স্পোর্টস এর গেমার দান্তে।

বাংলাদেশের গেমিং জগতে আত্মতুষ্টির একটা নতুন অধ্যায়। অনলাইন গেমারদের জন্য এক দৃষ্টান্ত। যদিও সেরাদের সেরা হওয়া হয়নি, তাতে কি! প্রযুক্তিতে উন্নত বিশ্বের অনেক দেশের গেমারদের টপকে পাবজি মোবাইল গেমের বিশ্ব আসরে লড়তে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে বাংলার গেমাররা, তাও বা কম কি!

দুবাইয়ে নির্ধারিত দিন ২১ জানুয়ারি গ্র‍্যান্ড ফাইনালের খেলা শুরু হলেও কারিগরি ত্রুটির কারণে স্থগিত ছিলো মাঝের দু’দিন। প্রথম দিন শেষে ১০ নম্বরে থাকলেও ২য় দিনে এসে ১৬ দলের মধ্যে ১৫ নম্বরে নেমে যায় বাংলাদেশের হয়ে পিএমজিসিতে খেলতে আসা এওয়ানই-স্পোর্টস। আর ৩য় দিনে তো তালিকার তলানিতেই চলে যায় সিনিস্টার-দান্তেরা।

শেষ দিনে মোট আটটা ম্যাচ ছিলো হাতে। শিরোপা জয়ের স্বপ্ন না থাকলেও নিজেদের প্রমাণের একটা তীব্র আকাঙ্খা ছিলো এওয়ানের। এদিন শুরুটাও খারাপ হয়নি। ইরাঙ্গেল ম্যাপে ৭ নম্বরে থেকে প্রথম ম্যাচ শেষ করে তারা। মিরামারে অবস্থান আবারও কিছুটা নিচে নেমে হয় ১০।

মাঝে স্যানহক-ভিকেন্ডিতেও খুব বেশি সুবিধা করতে পারছিলো না দেশের গেমিং দলটা।

তবে শেষ মুহূর্তে এসে ৭ নম্বর ম্যাচে গেমিং জগতে নিজেদের সক্ষমতার জানান দেয় তারা। ১২ টা কিল পয়েন্ট নিয়ে বাকি ১৫টা সেরা দলকে এলিমিনেট করে চিকেন ডিনার জিতে নেয় এওয়ান। টেবিলে উঠে আসে ১৪ নম্বর অবস্থানে।

তবে শেষ ম্যাচে নিজেদের অবস্থানটা ধরে রাখতে ব্যর্থ হয়। ফাইনাল ম্যাচ শেষে ১৫ নম্বরেই চূড়ান্ত জায়গা হয় এওয়ান ই-স্পোর্টসের। দলগত পারফর্মেন্স এ অভিজ্ঞতার ঘাটতি কাটিয়ে ভবিষ্যতে নিশ্চয় আরও ভালো করবে এই গেমাররা।

আসরে চ্যাম্পিয়ন হয়েছে নোভা এক্সকিউএফ। দারুণ খেলেও শেষ মুহূর্তে পিছিয়ে পড়ে দুই নম্বরে আছে ফোর অ্যাংরি ম্যান।

বেস্ট প্লেয়ার এর খেতাব জিতেছে ফোরএএম’র সুক। আর সারভাইভাল এই গেমের ‘দ্য সারভাইভার’ খেতাব জিতেছে বাংলাদেশের দান্তে।

প্রযুক্তির যুগে হয়তো এই গেমাররা লাল-সবুজের পতাকাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। বিশেষ পৃষ্ঠপোষকতা না পেয়েও বিশ্বমঞ্চে জায়গা পেয়েছে, কিছুটা নজর দিলে হয়তো শিরোপাটাও উড়িয়ে আনবে বাংলার ভবিষ্যত গেমাররা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সামিট কমিউনিকেশনের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

সামিট কমিউনিকেশনের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ছবিতে স্যামসাংয়ের বিস্ময়কর ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

এ বছরেই বাজারের ১৫ শতাংশে ৫জি স্মার্টফোন

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর : উপদেষ্টা নাহিদ ইসলাম
প্রযুক্তি সংবাদ

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর : উপদেষ্টা নাহিদ ইসলাম

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

কুইজ খেলে বিকাশে ৫০০ টাকা জেতার সুযোগ

সিলিকন ভ্যালি মানেই কি স্টার্টআপের রমরমা ব্যবসা?
প্রযুক্তি সংবাদ

সিলিকন ভ্যালি মানেই কি স্টার্টআপের রমরমা ব্যবসা?

Load More

ট্রেন্ডিং টপিক

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

সপ্তাহের সবচেয়ে পঠিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি...

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 January 2021

পাবজিতে 'দ্য সার্ভাইভার' খেতাব বাংলাদেশের এওয়ান-ইস্পোর্টসের

Techzoom.TV |
TechzoomTV