Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে সংকটে অনলাইন গেইম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 5 August 2021
২০২০ সালে আয় ১ হাজার কোটি ডলার
Share on FacebookShare on Twitter

অনলাইন গেমসের প্রতি আসক্তিকে ‘ইলেকট্রনিক মাদকের’ সঙ্গে তুলনা করা হয়েছে চীনের রাষ্ট্রীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে। সেখানে গেমস নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর আরও নিয়ন্ত্রণ আনার কথা উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, কয়েক মাস ধরেই চীনের প্রযুক্তি এবং শিক্ষাসংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে নানা ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। বিনিয়োগকারীরাও চীন সরকারের এসব নীতির কারণে উদ্বেগ প্রকাশ করেছে। সরকারের এমন পদক্ষেপে সম্প্রতি বেশ ক্ষতির মুখে পড়েছে দেশটির বৃহৎ দুটি গেম নির্মাতা প্রতিষ্ঠান। আজ মঙ্গলবার টেনসেন্ট ও নেটএস নামের প্রতিষ্ঠান দুটির শেয়ারের মূল্য ১০ শতাংশের বেশি পড়ে গেছে।

চীনে রাষ্ট্রীয় দৈনিক ইকোনমিক ইনফরমেশন ডেইলির খবরে বলা হয়, কোনো প্রতিষ্ঠান বা খেলা এমনভাবে গড়ে তোলা উচিত না, যার ফলে একটি প্রজন্ম ধ্বংস হয়ে যেতে পারে। পত্রিকাটির এই প্রতিবেদনে আরও বলা হয়, চীনের অনেক কিশোর-কিশোরী অনলাইন গেমসে আসক্ত হয়ে পড়েছে। এতে তাদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। ‘অনর অব কিলিং’ নামের একটি গেমস শিক্ষার্থীরা দিনে আট ঘণ্টা পর্যন্ত খেলছে বলে দেখা গেছে।

‘অনর অব কিলিং’ গেমসটি অনলাইনে বেশ জনপ্রিয়। গেমসটির নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট। এ ছাড়া চীনের অনলাইন মিউজিক স্ট্রিমিংয়ে একচেটিয়া ব্যবসা করছিল টেনসেন্ট। দেশটিতে ৮০ শতাংশের বেশি মিউজিক স্ট্রিমিংয়ের স্বত্ব রয়েছে প্রতিষ্ঠানটির। এই প্রতিষ্ঠানের ওপর খড়্গহস্ত হয়েছে চীন সরকার। এ অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন রেকর্ডিং কোম্পানির সঙ্গে চুক্তি করার যে সুযোগ দেওয়া হয়েছিল, সেই মিউজিক নিবন্ধন বাতিল করা হয়েছে। এর জেরে গত সপ্তাহেও কোম্পানিটির শেয়ারের দাম এক দফা কমে যায়। এরপর আজ আবারও প্রতিষ্ঠানটির শেয়ার মূল্যের পতন হলো। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

শুধু টেনসেন্টই না, চাপে পড়ে চলতি বছর চীনসহ যুক্তরাষ্ট্র ও হংকংয়ের বাজারে তালিকাভুক্ত অনেক চীনা প্রতিষ্ঠানের শেয়ারে ধস নামে। এর আগে গত মাসে স্কুলের বাইরে ‘মূল’ বা ‘আবশ্যিক’ বিষয়গুলো কোনো বাণিজ্যিক কোচিং সেন্টারে পড়ানো যাবে না বলে আদেশ দেয় চীন। বাণিজ্যিক কোচিং সেন্টার খাতে বিদেশি বিনিয়োগও নিষিদ্ধ করা হয়। এর জেরে গত সপ্তাহে ওই প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্য পড়ে যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তিন চাকার ই-স্কুটার এলো বাজারে
অটোমোবাইল

তিন চাকার ই-স্কুটার এলো বাজারে

চার কোটি মানুষকে ইন্টারনেট সেবা দিবে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

চার কোটি মানুষকে ইন্টারনেট সেবা দিবে মাইক্রোসফট

স্মার্ট ডিভাইস ব্যবহারে বাড়ছে মৃত্যু ঝুঁকি
নির্বাচিত

স্মার্ট ডিভাইস ব্যবহারে বাড়ছে মৃত্যু ঝুঁকি

নিজস্ব ‘জিপিএস’ তৈরির শেষ ধাপ পেরোলো চীন
প্রযুক্তি সংবাদ

নিজস্ব ‘জিপিএস’ তৈরির শেষ ধাপ পেরোলো চীন

চাঁদের হাই রেজুলেশন ছবি তোলা যাবে ইনফিনিক্সের ফোনে
নির্বাচিত

চাঁদের হাই রেজুলেশন ছবি তোলা যাবে ইনফিনিক্সের ফোনে

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

ব্লুটুথ এইচডিটি প্রযুক্তিতে ডেটা স্থানান্তরের গতি বাড়ানোর ধারণাচিত্র।
প্রযুক্তি পরামর্শ

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে
নির্বাচিত

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি এনেছে সফোস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো
প্রযুক্তি সংবাদ

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

আগামী বছরের শুরুতেই গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমে...

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের প্রসেসর সম্ভাবনাসহ হুয়াওয়ের পরবর্তী নোভা ফ্লিপ ফোল্ডেবল ফোন

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের চিপে আসছে হুয়াওয়ের নোভা ফ্লিপ

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 August 2021

চীনে সংকটে অনলাইন গেইম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix