Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ফোনের কার্যক্ষমতা কমে গেলে কি করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৯ জুন ২০১৯
দারাজে স্যামসাং এস৮ ফোনে ৫৩ হাজার টাকা ছাড়
Share on FacebookShare on Twitter

বিভিন্ন কারণে অ্যান্ড্রয়েড ফোনের গতি কমে যেতে পারে। এর ফলে প্রয়োজনীয় অ্যাপ চালু করতে সময় নেয়। দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ স্মার্টফোনের কার্যক্ষমতা কমে গেলে নানা ভোগান্তি পোহাতে হয়। স্মার্টফোন গতিশীল ও কার্যকর রাখতে সঠিক যত্ন নেয়া প্রয়োজন।

হোম স্ক্রিন পরিষ্কার রাখুন
অ্যান্ড্রয়েড ফোনের হোম স্ক্রিনে অপ্রয়োজনীয় অ্যাপের শর্টকাট রেখে দিলে গতি কমে যায়। কাজেই হোম স্কিন থেকে অপ্রয়োজনীয় বা নিয়মিত কাজে লাগে না এমন অ্যাপের শর্টকাট সরিয়ে ফেলুন। লাইভ ওয়ালপেপারের সঙ্গে আবহাওয়ার উইজেট কিংবা নিয়মিত আপডেট হয় এমন অ্যাপ রাখা যেতে পারে। ডিভাইস আনলক করার সঙ্গে সঙ্গে এসব অ্যাপ আপডেট হয় এবং কার্যকারিতা বাড়ায়।

অটো সিংক বন্ধ রাখুন
অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে নানা ধরনের অপশন থাকে। কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, যেগুলো ব্যাকগ্রাউন্ডে সবসময় চালু থাকে। অনেক সময় এ ধরনের বিল্টইন অ্যাপ আনইনস্টল করাও সম্ভব হয় না। এ ধরনের অ্যাপ শনাক্ত করে অটো সিংক বন্ধ করে রাখলে হ্যান্ডসেটের কার্যকারিতা বাড়বে। একই সঙ্গে ডিভাইসের ব্যাটারির কার্যক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেবে।

টাস্ক কিলার অ্যাপ
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের অনেকেই টাস্ক কিলারের মতো অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করেন। ডিভাইসের কার্যক্ষমতা বাড়াতে টাস্ক কিলার অপ্রয়োজনীয় অ্যাপগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু বাস্তবে ওই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চালু থেকে যায় এবং ডাটা খরচ বাড়িয়ে দেয়। কাজেই ডিভাইসের কার্যক্ষমতা বাড়াতে টাস্ক কিলার অ্যাপ ডাউনলোড করে ডিভাইসের মেমোরি খরচ করার কোনো প্রয়োজন নেই।

স্টার্টআপ ম্যানেজার
এ ধরনের অ্যাপের মাধ্যমে কত সময় পর ফোন বুট বা রিস্টার্ট হবে, তা নির্ধারণ করে দেয়া যায়। নির্ধারিত সময় পর কোন অ্যাপ্লিকেশন সক্রিয় বা নিষ্ক্রিয় হবে, তা ঠিক করা যায়। এতে র্যামের ওপর চাপ কমে এবং হ্যান্ডসেটের গতি বাড়ে। সামগ্রিকভাবে অ্যান্ড্রয়েড ফোনের কার্যক্ষমতা বাড়িয়ে নিতে স্টার্টআপ ম্যানেজার অ্যাপ ব্যবহার করা যেতে পারে। গুগল প্লে স্টোরে এ ধরনের অনেক অ্যাপ পাওয়া যায়।

রিস্টার্ট
অ্যান্ড্রয়েড ফোনের কার্যক্ষমতা ঠিক রাখতে ডিভাইসটিকে নিয়মিত রিস্টার্ট করতে হবে। সাধারণত দীর্ঘক্ষণ চলার পর স্মার্টফোন ডিভাইসকে রিস্টার্ট করলে কার্যক্ষমতা বাড়বে। নতুনভাবে চালু হওয়ার ফলে ক্যাশ ফাইলগুলো ডিলিট ও অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যায়। ফলে র্যামের গতি কিছুটা হলেও বৃদ্ধি পায় এবং ডিভাইসের পারফরম্যান্স বেড়ে যায়।

ডাটা সেভার মোড চালু রাখুন
অ্যান্ড্রয়েড ফোনে অনেক অ্যাপ ব্যবহার করা না হলেও সার্বক্ষণিক ডাটা খরচ হয়। ডাটা সেভার মোড চালু রেখে ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপগুলো বন্ধ রাখা যায়। কাজেই অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্রোম ব্রাউজারের ডাটা সেভার মোড সবসময় এনাবল রাখুন। এর ফলে কোনো পেজ বা ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় ভালো গতি মিলবে। একই সঙ্গে অতিরিক্ত ডাটা খরচের হাত থেকে রেহাই মিলবে।

হালনাগাদ ওএস
অ্যান্ড্রয়েড ডিভাইসের পূর্ণাঙ্গ সুবিধা পেতে চাইলে সবসময় হালনাগাদ অপারেটিং সিস্টেম (ওএস) ব্যবহার করতে হবে। হালনাগাদ ওএস ব্যবহারের ফলে ডিভাইসের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি কার্যকারিতা বৃদ্ধি পাবে। ডিভাইস নির্মাতারা ক্রমান্বয়ে মডেলভেদে ওএসের হালনাগাদ দিয়ে আসছে। কাজেই হাতের অ্যান্ড্রয়েড ফোনটি নিয়মিত হালনাগাদ রেখে কার্যকারিতা বাড়িয়ে নিন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাওয়ার ব্যাংক কেনার আগে করণীয়রঙ
কিভাবে করবেন

পাওয়ার ব্যাংক কেনার আগে করণীয়রঙ

বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে ট্রেনের টিকিট কিনবেন
নির্বাচিত

অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

বাজেট ফ্রেন্ডলি গেমিং হেডফোন আনল র‍্যাপু
নির্বাচিত

বাজেট ফ্রেন্ডলি গেমিং হেডফোন আনল র‍্যাপু

১৮০ হার্জ রিফ্রেশ রেটে আসছে অপো রেনো ৫এ
নির্বাচিত

১৮০ হার্জ রিফ্রেশ রেটে আসছে অপো রেনো ৫এ

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির
নির্বাচিত

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

সীমিত পরিমাণে বাজারে আসবে অ্যাপলের ওয়াচ সিরিজ ৭
নির্বাচিত

সীমিত পরিমাণে বাজারে আসবে অ্যাপলের ওয়াচ সিরিজ ৭

Load More

ট্রেন্ডিং টপিক

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ
নির্বাচিত

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে
প্রযুক্তি সংবাদ

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি
ই-কমার্স

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’
প্রযুক্তি বাজার

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’

বাজেট স্মার্টফোনের বাজারে ভিন্নধর্মী নকশার একটি ফোন এনেছে...

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ জুন ২০১৯

অ্যান্ড্রয়েড ফোনের কার্যক্ষমতা কমে গেলে কি করবেন

Techzoom.TV |
TechzoomTV