Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 28 September 2026
পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
Share on FacebookShare on Twitter

প্রতি বছর নতুন আইফোন বাজারে এলেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। নতুন মডেলে যোগ হয় উন্নত ক্যামেরা, দ্রুত প্রসেসর ও নতুন সফটওয়্যার ফিচার। তারপরও অনেকেই নতুন আইফোনের বদলে পুরোনো মডেল কেনার কথা ভাবেন। কারণ আগের প্রজন্মের আইফোন তুলনামূলক কম দামে পাওয়া যায় এবং অনেক মডেলেই দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স থাকে। তবে পুরোনো বা ব্যবহৃত আইফোন কেনার ক্ষেত্রে শুধু মডেল ও দাম দেখলেই হবে না, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে যাচাই করা জরুরি।

ব্যাটারি হেলথ দেখুন
পুরোনো আইফোন কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ব্যাটারির অবস্থা। সেটিংস থেকে ব্যাটারি এবং ব্যাটারি হেলথে গিয়ে ব্যাটারির ম্যাক্সিমাম ক্যাপাসিটি দেখা যায়। ব্যাটারির সক্ষমতা অনেক কমে গেলে ফোন দ্রুত চার্জ শেষ করতে পারে। ফলে দাম কম হলেও পরে ব্যাটারি পরিবর্তনের খরচ যোগ হতে পারে।

ফোনটি আসলেই সেই মডেল কি না
ফোনের সেটিংস থেকে জেনারেল এবং অ্যাবাউট বিভাগে গিয়ে মডেল নাম, মডেল নাম্বার ও সিরিয়াল নাম্বার মিলিয়ে নিন। ফোনের তথ্য এবং বক্স বা বিক্রেতার দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতি আছে কি না, সেটিও পরীক্ষা করা উচিত। সম্ভব হলে ফোনের সিরিয়াল নম্বর ব্যবহার করে অ্যাপলের অফিসিয়াল সাপোর্ট পেজে ডিভাইস-সংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন।

ডিসপ্লে ও টাচস্ক্রিন পরীক্ষা করুন
স্ক্রিনে দাগ, ফাটল, কালো অংশ বা অস্বাভাবিক রং দেখা যাচ্ছে কি না ভালোভাবে দেখুন। পুরো স্ক্রিনে আঙুল দিয়ে টাচ করে দেখুন কোথাও টাচ কাজ করছে না কি না। পুরোনো ফোনে ডিসপ্লে বদলানো হয়ে থাকলে সেটিও জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।

ক্যামেরা ও স্পিকার পরীক্ষা করুন
সামনের ও পেছনের সব ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও তুলে দেখুন। অটোফোকাস ঠিকমতো কাজ করছে কি না, লেন্সে দাগ আছে কি না এবং ভিডিও রেকর্ডিংয়ের সময় শব্দ ঠিকভাবে হচ্ছে কি না পরীক্ষা করুন। একই সঙ্গে ইয়ারপিস, লাউডস্পিকার ও মাইক্রোফোনও পরীক্ষা করে নিন।

ফেস আইডি ও অন্যান্য ফিচার
যে আইফোনে ফেস আইডি রয়েছে, সেটি স্বাভাবিকভাবে কাজ করছে কি না পরীক্ষা করুন। পাওয়ার ও ভলিউম বাটন, চার্জিং পোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ, মোবাইল নেটওয়ার্ক ও জিপিএস-ও যাচাই করা উচিত। এসব ছোটখাটো ত্রুটি পরে ব্যবহারে বড় সমস্যা তৈরি করতে পারে।

অ্যাক্টিভেশন লক আছে কি না দেখুন
পুরোনো আইফোন কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতার একটি হলো আগের মালিকের অ্যাপল অ্যাকাউন্ট থেকে ফোনটি সম্পূর্ণভাবে সরানো হয়েছে কি না নিশ্চিত হওয়া। বিক্রেতার সামনে ফোনটি মুছে নতুন করে সেটআপ করার প্রক্রিয়া দেখে নিন। অ্যাক্টিভেশন লক থাকলে নতুন মালিক হিসেবে ফোন ব্যবহার করতে সমস্যা হতে পারে।

আইএমইআই ও যন্ত্রাংশের তথ্য মিলিয়ে নিন
ফোনের আইএমইআই নম্বর ডিভাইসের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখুন। সেটিংসের পার্টস অ্যান্ড সার্ভিস হিস্টোরিতে কোনো যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছে কি না, সেটিও দেখা যেতে পারে সমর্থিত মডেলে এই তথ্য পাওয়া যায়। কোনও গুরুত্বপূর্ণ অংশ বদলানো হয়ে থাকলে বিক্রেতার কাছ থেকে তার কারণ ও কাজের তথ্য জেনে নিন।

সবশেষে শুধু কম দাম দেখে পুরোনো আইফোন কেনা উচিত নয়। ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরা, ফেস আইডি, সংযোগ ব্যবস্থা, যন্ত্রাংশের ইতিহাস এবং অ্যাক্টিভেশন লকসবকিছু পরীক্ষা করার পরই সিদ্ধান্ত নেওয়া ভালো। এতে কম দামে ভালো ডিভাইস কেনার পাশাপাশি পরবর্তী সময়ে অপ্রত্যাশিত খরচের ঝুঁকিও কমানো যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স
নির্বাচিত

ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স

এবার অনলাইন কেনাকাটা করবে ওপেনএআইয়ের এই টুল
প্রযুক্তি সংবাদ

এবার অনলাইন কেনাকাটা করবে ওপেনএআইয়ের এই টুল

ISO সনদ পেলো এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড
প্রযুক্তি সংবাদ

ISO সনদ পেলো এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড

Nokia
প্রযুক্তি সংবাদ

মিডরেঞ্জে নকিয়া নিয়ে এল ৩ ক্যামেরার ফোন

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

নগদের আদলে ‘সেবা চালুর আগ্রহ ৯ দেশের’

বিদ্যুৎ ছাড়া মোবাইল চার্জ হবে যেভাবে
নির্বাচিত

বিদ্যুৎ ছাড়া মোবাইল চার্জ হবে যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
নির্বাচিত

টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহককে নতুন ফোন দিল Dazzle

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা
প্রযুক্তি সংবাদ

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!
ই-কমার্স

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

ভিভো ভি৮০
নির্বাচিত

বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

চীনের বাজারে উন্মোচনের পর এবার আন্তর্জাতিক বাজারে আসছে...

Dazzle Care+

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

গুগল ম্যাপস ও স্পটিফাই চলবে শাওমি ১৮ প্রো সিরিজের পেছনের ডিসপ্লেতে

গুগল ম্যাপস ও স্পটিফাই চলবে শাওমি ১৮ প্রো সিরিজের পেছনের ডিসপ্লেতে

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 September 2026

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix