Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোন স্লো হয়ে যাচ্ছে? ফাস্ট করার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯
ফোন স্লো হয়ে যাচ্ছে? ফাস্ট করার উপায়
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড ডিভাইসের সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি হল ডিভাইস স্লো হয়ে যাওয়ার সমস্যা। ফোনটি যখন নতুন থাকে তখন কোনো সমস্যা থাকে না কিন্তু সময়ের সাথে সাথে ডিভাইসটি স্লো হতে থাকে। ফোনটিতে ইন্টারনাল মেমোরি অথবা র‌্যাম কম থাকলে অথবা প্রয়োজনের অধিক অ্যাপ ইনস্টল করা থাকলে এই সমস্যাটি হওয়া খুবই স্বাভাবিক। যদি আপনার ফোনেও এরকম সমস্যা থাকে তাহলে এখানে আমরা আপনাদের বলব কিভাবে আপনারা আপনার ফোনের স্লো হয়ে যাওয়ার সমস্যা দূর করতে পারবেন।

অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দিন-

ফোন স্লো হয়ে যাওয়ার অন্যতম বড় কারণ ফোনে অপ্রয়োজনীয় অ্যাপ থাকা। এই অ্যাপগুলি আপনার ফোনের স্টোরেজ দখল করে রাখে কিন্তু কাজে লাগে না। এছাড়াও কিছু অ্যাপ ক্রমাগত ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ফোনের র‌্যামকে ব্যবহার করতে থাকে এবং ফোনের প্রসেসিংকে স্লো করে দেয়। তাই আপনি সেই অ্যাপগুলিকে ডিলিট করে দিন যেগুলি আপনি খুবই কম ব্যবহার করেন।

অ্যাপের ক্যাশে ডাটা ক্লিয়ার করুন-

হোটেল বুকিং, খাবার অর্ডার, ফ্লাইট বুকিং জাতীয় অ্যাপগুলি সবসময় ব্যবহার না করলেও সেগুলিকে ডিলিট করা যায় না। তাই এই ধরনের অ্যাপগুলির ক্যাশে ডাটা ডিলিট করে রাখা দরকার। এই ক্যাশে ডাটা ক্লিয়ার করার অপশণটি সেটিংস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম এর মত অ্যাপগুলি খুব কম সময়ে অনেকটা ক্যাশে ডাটা জমিয়ে ফেলতে পারে। তাই যত বেশি পারবেন এই ধরনের অ্যাপগুলির ক্যাশে ডাটা ক্লিয়ার করুন।

যেকোনো অ্যাপের লাইট ভার্সান ব্যবহার করুন-

ফেসবুক, টুইটার, মেসেঞ্জার এর মত অ্যাপের লাইট ভার্সান প্লে স্টোরে উপলব্ধ। এই অ্যাপগুলি ব্যবহার করলে আপনার ফোনের উপর চাপ কম পড়ে, ফলে ফোনটির প্রসেসিং স্পিড বাড়বে।

ফোন আপডেট করুন-

অ্যান্ড্রয়েড ডিভাইসে কিছু সময় অন্তর অন্তর আপডেট আসতে থাকে। এগুলির মধ্যে কিছু হয় কোম্পানির দ্বারা পাঠানো আবার কিছু হয় অ্যান্ড্রয়েডের থেকে আসা আপডেট। এই আপডেটগুলি আপনার স্মার্টফোনকে আগের থেকে ভালো করে তুলতে সক্ষম। এছাড়াও এই আপডেটের মাধ্যমে কোম্পানি আপনার ফোনে বিভিন্ন বাগ কমানো এবং সিকিউরিটি প্যাচও বাড়ায়। এই নতুন আপডেট গুলি করলে আপনার ফোন আরো দ্রুত হয়ে যায়। তবে নতুন আপডেট করার সময় অবশ্যই আপনার স্টোরেজের ব্যাপারেও খেয়াল রাখবেন কারণ অনেক সময় আপডেটটি বড় হলে সেটি ফোনকে দ্রুত করার বদলে আরো স্লো করে দেয়।

মেমোরি কার্ড ব্যবহার করুন-

স্মার্ট ফোনকে দ্রুত করার অন্যতম সহজ রাস্তা হল মেমোরি কার্ড ব্যবহার করা। এটি ব্যবহার করলে আপনি আপনার ফোনের ছবি ভিডিও বিভিন্ন ধরনের ফাইল ইন্টার্নাল মেমোরিতে না রেখে এসডি কার্ডের মধ্যে সেভ করে রাখতে পারেন। এর ফলে আপনার ফোনের ইন্টারনাল মেমোরির ওপর চাপও কম পড়বে এবং আপনার ফোনও ভালোভাবে চলবে। আর যদি এসডি কার্ডের মেমোরি ভরে যায় তাহলে আপনি সেটিকে ফরম্যাট করে আরো কিছুদিন ব্যবহার করতে পারেন।

ফোন রিস্টার্ট করুন-

যেকোনো স্মার্টফোনকে আবার ভালোভাবে চালানোর সবচেয়ে সহজ পদ্ধতি হলো সেই ফোনটিকে রিস্টার্ট করা। যদি আপনার মনে হয় যে আপনার ফোন ল্যাগ করছে বা স্লো হয়ে গেছে তাহলে আপনি একবার ফোনটিকে রিস্টার্ট করে নিন। তাহলে আবার আপনার ফোনটি ঠিকভাবে কাজ করবে।

ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন-

ইন্টারনাল স্টোরেজের মধ্যে সব ছবি ভিডিও ফাইল না রেখে আপনি ক্লাউড স্টোরেজও ব্যবহার করতে পারেন। ইন্টারনাল মেমোরির ওপর চাপ দিলে ফোনে প্রসেসিং স্পিড অনেক স্লো হয়ে যায়। তার থেকে যদি আপনি ক্লাউড স্টোরেজ গুগল ক্লাউড ব্যবহার করেন তাহলে আপনার ফোনের ইন্টারনাল মেমোরি তে চাপ পড়বে না এবং প্রসেসিং স্পিড ভালো থাকবে।

ফোনটাকে রিসেট করুন-

যদি ওপরে বর্ণিত সবকটি পদ্ধতি ব্যবহার করার পরও আপনার ফোনের প্রসেসিং স্পিড স্লো হয় তাহলে আপনি একবার আপনার ফোনটিকে রিসেট করে নিন। ফ্যাক্টরি ডাটা রিসেট করলে আপনার ফোনের ইন্টারনাল মেমোরি সমস্ত ডেটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার ফোনটি আবার নতুনের মত হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে, ছয় থেকে আট মাস ব্যবহার করার পরে ফোনটিকে একবারই রিসেট করে নেওয়া ভালো তবে ফ্যাক্টরি রিসেটের আগে অবশ্যই আপনার ফাইল এর ব্যাকআপ নিয়ে নেবেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরোনো ফোন কিনতে যে ৫ ভুল আমরা করি
কিভাবে করবেন

পুরোনো ফোন কিনতে যে ৫ ভুল আমরা করি

ফোনে অটোমেটিক অ্যাপ আপডেট বন্ধ করার উপায়
কিভাবে করবেন

ফোনে অটোমেটিক অ্যাপ আপডেট বন্ধ করার উপায়

রিয়েলমি ০৮ ব্লুটুথ হেডফোন রিভিউ
কিভাবে করবেন

হেডফোন কেনার পরে যে কাজ আপনার করা উচিত

রবি ও এয়ারটেল নম্বর থেকে সহজে নগদে একাউন্ট কি ভাবে করবেন ?
কিভাবে করবেন

রবি ও এয়ারটেল নম্বর থেকে সহজে নগদে একাউন্ট কি ভাবে করবেন ?

অ্যাপ্লিকেশান পারাপার করুন কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়াই
কিভাবে করবেন

অ্যাপ্লিকেশান পারাপার করুন কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়াই

মোবাইলে অ্যাপ ইনস্টলের সময়, না পড়েই অনুমতি দিচ্ছেন?
কিভাবে করবেন

মোবাইলে অ্যাপ ইনস্টলের সময়, না পড়েই অনুমতি দিচ্ছেন?

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি
সোশ্যাল মিডিয়া

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
বিবিধ

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix