Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উইন্ডোজ ১০ ও স্যামসাং ফোনে ফাইল লেনদেন সহজে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২০
উইন্ডোজ ১০ ও স্যামসাং ফোনে ফাইল লেনদেন সহজে
Share on FacebookShare on Twitter

নতুন উচ্চতায় আরোহণ করতে প্রয়োজন নতুন নতুন উদ্ভাবন এবং চমক। প্রতিনিয়ত উদ্ভাবনী ধারণা দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। ফলে, স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা অর্জন করেছে। উদ্ভাবনের ধারাবাহিকতায় ও ক্রেতাদের জীবনকে আরও সহজ করতে স্যামসাং সম্প্রতি নতুন একটি ফিচার নিয়ে এসেছে। কোনো ব্যবহারকারী চাইলেই এখন থেকে ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে উইন্ডোজ ১০ ও স্যামসাং স্মার্টফোনের মধ্যে ফাইল আদান-প্রদান করতে পারবেন। এর ফলে, এখন থেকে স্মার্টফোনকে আর কেবল দিয়ে কম্পিউটারের সঙ্গে যুক্ত করার প্রয়োজন পড়বে না। 

মজার বিষয় হলো, শুধু ফাইল ড্র্যাগ এবং ড্রপের মাধ্যমেই তা স্থানান্তর করে নেওয়া যাবে সাম্প্রতিক গ্যালাক্সি ফোন ও ট্যাবলেটে; যার মধ্যে রয়েছে: গ্যালাক্সি নোট ৯, গ্যালাক্সি নোট ১০, গ্যালাক্সি এস৯, গ্যালাক্সি এস১০ এবং গ্যালাক্সি এস২০। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণের ‘ইনসাইডার বিল্ড’- এ সুবিধাটি যোগ করা হয়েছে।

নতুন এই ফিচারটি ব্যবহার করে ফাইল স্থানান্তরের জন্য পিসি এবং স্যামসাং ফোনকে অবশ্যই একই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকতে হবে। এ ছাড়াও, স্যামসাং ডিভাইসকে উইন্ডোজ ১.৫-এর সঙ্গে লিংক করে নিতে হবে (যেসব স্যামসাং ডিভাইস উইন্ডোজ লিঙ্ক সাপোর্ট করে)।  

স্যামসাং ফোন থেকে পিসিতে ফাইল পাঠাবেন যেভাবে 

প্রথমে স্যামসাং মোবাইলে ‘লিংক টু উইন্ডোজ’ অ্যাপটি নাময়ে নিতে হবে। তারপর, ফোনের ‘মাই ফাইলস’ অথবা গ্যালারি অপশনে গিয়ে যে ফাইল বা ছবি স্থানান্তর করতে চান সেগুলোতে লম্বা সময় প্রেস করে থাকলেই তা ‘সিলেক্ট’ হয়ে যাবে। আবার, ফাইলগুলোকে লম্বা সময় প্রেস করে পিসির যে স্থানে ফাইলগুলো রাখতে চান, সেখানে নিয়ে যান এবং স্থানান্তর প্রক্রিয়া শেষ হতে অপেক্ষা করুন। 

পিসি থেকে স্যামসাং ফোনে ফাইল পাঠাতে করণীয়

প্রথমে, ডেস্কটপে মাইক্রোসফটের ‘ইওর ফোন’ অ্যাপটি নামিয়ে নিতে হবে। তারপর, ফাইলগুলোকে ড্র্যাগ করে ‘ইওর ফোন’ অ্যাপ উইন্ডোতে ড্রপ করতে হবে। মনে রাখতে হবে, ফাইল কপি হওয়ার আগে ‘ইওর ফোন’ অ্যাপটি বন্ধ বা মিনিমাইজ করা যাবে না। যদি ফাইলটি বন্ধ বা মিনিমাইজ করা হয়, তবে, ফাইল স্থানান্তর প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। স্থানান্তরিত ফাইলগুলো ফোনের ডাউনলোড ফোল্ডারে পাওয়া যাবে। 

কতোটুকু ফাইল স্থানান্তর করা যাবে? 

স্যামসাংয়ের নতুন এই ফিচারটি অবশ্য ছোট আকারের ফাইলের জন্যই কাজে দেবে। তবে, চাইলেও ৫১২ মেগাবাইটের বেশি কোনো ফাইলকে এই প্রক্রিয়ায় স্থানান্তর করা সম্ভব হবে না। সব মিলিয়ে একবারে ১০০টি ফাইল স্থানান্তর করা যাবে।

পরিশেষে বলা যায়, অ্যান্ড্রয়েড ফোন ও উইন্ডোজ পিসি ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফটের ‘ইওর ফোন’ অ্যাপটি বেশ কার্যকরী। এই অ্যাপটি ব্যবহারের করে ব্যবহারকারীরা পিসিতে নোটিফিকেশন দেখা, মেসেজের উত্তর দেয়া এবং কল করা ও গ্রহণের সুবিধা উপভোগ করতে পারেন। স্যামসাং ও মাইক্রোসফটের যৌথ অংশীদারিত্বে নতুন এই ফিচারটি নি:সন্দেহে ব্যবহারকারীর জীবন আরো সহজ করবে।

Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে রিল তৈরি করবেন যেভাবে
কিভাবে করবেন

ইনস্টাগ্রামে রিল তৈরি করবেন যেভাবে

সাশ্রয়ী গেমিং মনিটর উন্মোচন শাওমির
নির্বাচিত

সাশ্রয়ী গেমিং মনিটর উন্মোচন শাওমির

টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
নির্বাচিত

টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি

দেশে প্রথম শো-রুম চালু করল শীর্ষস্থানীয় এনইভি গাড়ির প্রতিষ্ঠান বিওয়াইডি
অটোমোবাইল

দেশে প্রথম শো-রুম চালু করল শীর্ষস্থানীয় এনইভি গাড়ির প্রতিষ্ঠান বিওয়াইডি

২০২০ সালে আয় ১ হাজার কোটি ডলার
গেম

চীনে সংকটে অনলাইন গেইম

শিগগিরই বাজারে আসছে নতুন পিক্সেল ফোন
নির্বাচিত

শিগগিরই বাজারে আসছে নতুন পিক্সেল ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix