Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হলে বোঝার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 24 January 2022
স্পুফিং বা ফিশিং ইমেইল চিনবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

নিরাপদ যোগাযোগের জন্য গুগলের জি-মেইল ব্যবহার করছেন অনেকে। অফিসে নিজের ডেস্কটপে মেইল অ্যাকাউন্টটি ওপেন করে রাখেন অনেকেই। তবে এটি কিন্তু একেবারেই নিরাপদ নয়। এমন অবহেলার কারণে অন্যদের কাছে চলে যেতে পারে আপনার ব্যক্তিগত তথ্য।

বর্তমানে পুরো বিশ্বে সাইবার অপরাধীদের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। প্রতারকদের ফাঁদে পড়ে অনেকেই জি-মেইল সহ অন্যান্য অ্যাকাউন্ট হারাচ্ছেন। পড়ছেন নানান ধরনের ঝামেলায়।

ই-মেইল একজন ব্যক্তির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট। ই-মেইলের সঙ্গেই অনলাইনে অন্যান্য সব অ্যাকাউন্ট যুক্ত থাকে। এই কারণে ই-মেইল সুরক্ষিত রাখা প্রয়োজন। কোনো কারণে আপনার জি-মেইল হ্যাক হলে খুব সহজ উপায়ে তা জেনে নিতে পারবেন।

Chrome Web Store এ থাকা Google Password Checkup অ্যাড-অন থেকে সহজেই জেনে নেওয়া যাবে এটি। ২০১৯ সালে এসেছিল টুলটি। এই টুল ব্যবহার করে জেনে নেওয়া যাবে আপনার ই-মেইল কখনো হ্যাক হয়েছে কি না। ই-মেইল হ্যাক হওয়ার যত তালিকা প্রকাশ্যে আসে সেই সব তালিকা একত্রিত করে আপনার ই-মেইল যাচাই করে নেবে এই এক্সটেনশন।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে জানা যাবে এই টুল থেকে-

> Google Chrome ব্রাউজারে Password Checkup এক্সটেনশন ডাউনলোড করে নিন।
> ডাউনলোড করার পর এই এক্সটেনশন আপনার ব্রাউজারে কোনো লগইন থাকলে তা দেখে নেবে।
> আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড Google ডেটাবেসের হ্যাক হওয়া ৪০০ কোটি এন্ট্রির সঙ্গে মিল থাকলে সতর্ক করে দেবে এই এক্সটেনশন।
> কোন কোন ওয়েবসাইট থেকে আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে তাও জানা যাবে।
> এ ছাড়াও আপনাকে পাসওয়ার্ড বদল করার পরামর্শ দেওয়া হবে। এমনকি কোন কোন সময় আপনার পাসওয়ার্ড প্রকাশ্যে এসেছে তাও জানা যাবে।

গুগল ক্রোম এক্সটেনশন ব্যবহার না করে Have I Been Pwned ওয়েবসাইট থেকেও আপনার জি-মেইল হ্যাক হয়েছে কি না জানতে পারবেন। যখনই কোনো ওয়েবসাইট থেকে লগইন ডেটা ফাঁস হয় তখন এই ওয়েবসাইটে সেই তথ্য আপডেট হয়ে যায়। আপনার ই-মেইল আগে হ্যাক হয়ে থাকলে তা এই ওয়েবসাইট থেকে জেনে নেওয়া যাবে। হ্যাকিংয়ের ফলে কোন কোন তথ্য প্রকাশ্যে এসেছে তাও জেনে নিতে পারবেন এখান থেকে।

অ্যাকাউন্ট হ্যাক হলে করণীয়-
> আপনার নাম যদি হ্যাক হওয়া ব্যক্তিদের তালিকায় থাকে তবে দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করতে হবে।
> শুধুমাত্র জিমেইল নয়, যে যে সার্ভিসের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেই সব সার্ভিসের অ্যাকাউন্ট পাসওয়ার্ড বদল করুন।
> জিমেইলে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। যে পাসওয়ার্ড জি-মেইলে ব্যবহার হবে তা অন্য কোনো অ্যাকাউন্টে ব্যবহার করবেন না।
> এ ছাড়াও জি-মেইল সহ অন্য যে সব সার্ভিসে টু-ফ্যাক্টর অথেনটিকেশন রয়েছে সেই সব ক্ষেত্রে এই সুরক্ষা ফিচার এনেবেল করে দিন। এর ফলে লগইনের সময় সুরক্ষার অতিরিক্ত স্তর ব্যবহার করে অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত রাখতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ বাজারে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৬
নির্বাচিত

ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ বাজারে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৬

কোয়ালকমের কাছ থেকে আর প্রসেসর নেবে না হুয়াওয়ে
নির্বাচিত

কোয়ালকমের কাছ থেকে আর প্রসেসর নেবে না হুয়াওয়ে

ভ্রমণে সঙ্গে রাখুন ৫ গ্যাজেট
নির্বাচিত

ভ্রমণে সঙ্গে রাখুন ৫ গ্যাজেট

লাস্ট অব আস পার্ট-২-এর রিমাস্টার্ড সংস্করণ আসছে
নির্বাচিত

লাস্ট অব আস পার্ট-২-এর রিমাস্টার্ড সংস্করণ আসছে

নতুন গেমপ্যাড নিয়ে এলো রেড ম্যাজিক
নির্বাচিত

নতুন গেমপ্যাড নিয়ে এলো রেড ম্যাজিক

বিপদ পিছু ছাড়ছে না  হুয়াওয়ের
নির্বাচিত

বিপদ পিছু ছাড়ছে না হুয়াওয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে সোলার প্যাকেজ কিনে...

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 January 2022

জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হলে বোঝার উপায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix