Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউটিউব চ্যানেলে ভিউ ও সাবস্ক্রাইবার বাড়ানোর টিপস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ এপ্রিল ২০২২
ইউটিউব চ্যানেলে ভিউ ও সাবস্ক্রাইবার বাড়ানোর টিপস
Share on FacebookShare on Twitter

ধরুন আপনার ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টে আপনি ভিডিও আপলোড করছেন; কিন্তু আপনার চ্যানেলে ভিউ ও সাবস্ক্রাইবার পাচ্ছেন না। এ ক্ষেত্রে কী করে আপনি ভিউ ও সাবস্ক্রাইবার বাড়াবেন? হয়তো এ নিয়ে বিভিন্ন সময়ে আপনি ভেবেছেন। কিন্তু কোনো উপায় খুঁজে পাননি। প্রতিনিয়ত নিজের কনটেন্ট নিয়ে ভেবেছেন; নিজের মতো চেষ্টা করেছেন; কিন্তু সাফল্য পাননি। নিজের চ্যানেলের ভিডিওগুলোর ভিউ ও সাবস্ক্রাইবার বাড়াতে চাইলে এ লেখাটি আপনার জন্যই।

ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর উপায়
ইউটিউবে কীভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়—সে বিষয়ে জানতে আমরা অনেকেই আগ্রহী। কারণ, ভিউ ও সাবস্ক্রাইবার ছাড়া ভিডিও আপলোড করে তৃপ্তি পাওয়া যায় না।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
সাবস্ক্রাইবার বিষয়টিকে আপনি চাইলে ইউটিউব চ্যানেলের প্রাণ বলতে পারেন। আপনার চ্যানেলে যত বেশি Subscriber থাকবে, এর জনপ্রিয়তাও তত বেশি। প্রশ্ন হলো, কীভাবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ও ভিউ সংখ্যা বৃদ্ধি করবেন?

সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিছু পদ্ধতি অনুসরণ করুন

ইউটিউব সাবস্ক্রাইবার কী
ইউটিউব চ্যানেলে ভিউ ও সাবস্ক্রাইবার বাড়ানোর টিপস শেয়ারের আগে আসুন জেনে নিই ইউটিউব সাবস্ক্রাইবার কী? এক কথায় সাবস্ক্রাইবার হলো সেই ইউটিউব আইডি, যা আপনার চ্যানেলে থাকা কনটেন্ট দেখে চ্যানেলটি অনুসরণের জন্য সম্মত হয়েছে। অর্থাৎ, কেউ আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার হওয়া মানে, সে আপনার চ্যানেলটিকে সব সময় ফলো করবে এবং সেই সূত্রে ওই চ্যানেলে আপলোড হওয়া সব ভিডিওর নোটিফিকেশন তার কাছে যাবে।

ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাটনটিতে ক্লিক করার মধ্য দিয়ে চ্যানেলটি সব সময় অনুসরণে সম্মতি প্রদানকে সাবস্ক্রিপশন বলা হয়। প্রতিটি Youtube Channel-এর ডান পাশে একটি লাল বক্স থাকে, যেখানে Subscribe লেখা দেখতে পাবেন। এটিই Subscribe বাটন হিসেবে পরিচিত।

যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনি একটা সমস্যার মুখোমুখি হতে পারেন। আর সেটা হচ্ছে কম ভিউ ও সাবস্ক্রাইবার। এই সমস্যাগুলো তখনই হয়, যখন YouTube SEO করতে আপনি ব্যর্থ হন।

সাবস্ক্রাইবার হলো ইউটিউব চ্যানেলের প্রাণ

ইউটিউবে audience পাওয়ার ক্ষেত্রে Youtube SEO খুবই গুরুত্বপূর্ণ। SEO হচ্ছে Search Engine Optimization, যা না করলে শুরুতে হয়তো আপনি Randomly Promote হবেন। কিন্তু আশানুরূপ সাবস্ক্রাইবার পাবেন না। যা হোক, আসুন তবে জেনে নিই কীভাবে বাড়াবেন আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ও ভিউ।

একটি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে আপনাকে অনেকগুলা টিপস ফলো করতে হবে। এই টিপসগুলোই আপনাকে ইউটিউবে ভালো একটি পজিশনে যেতে সাহায্য করবে।

১। রেগুলারিটি মেনটেইন
সব সময় চেষ্টা করুন রেগুলারিটি মেনটেইন করতে। এটি একটি ইউটিউব চ্যানেলের Growth-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

টিভি চ্যানেলগুলোর মতো আপনাকেও রেগুলারিটি মেনটেইন করতে হবে। যদি আপনি প্রতি মাসে ১০টি করে ভিডিও আপলোড করে থাকেন, তবে তা নিয়মিত করুন। সময় দিন নিয়মিত। ভিডিও আপলোড করুন। নিয়মিত থাকার সুবিধা হচ্ছে, আপনার চ্যানেলের দর্শকেরা আগে থেকেই জেনে যাবে যে, ঠিক কোন সময় চ্যানেলটিতে ভিডিও পাওয়া যাবে।

২। মানসম্মত কনটেন্ট তৈরি করুন
একটি চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধির জন্য সবচেয়ে জরুরি হচ্ছে কনটেন্ট। চেষ্টা করুন Valuable Content তৈরি করতে। আপনার চ্যানেলের Growth বাড়াতে এটি খুবই কার্যকর। গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় যেমন, তেমনি মানসম্মত কনটেন্ট তৈরি করুন, যেন দর্শকেরা আপনার আপলোড করা ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারে। তাহলে আপনার চ্যানেলেও সাবস্ক্রাইবার ও ভিউয়ারের সংখ্যা বাড়বে।

৩। নির্দিষ্ট নিশে কাজ করা
নির্দিষ্ট একটি Niche কাজ করুন। ইউটিউবের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। নিশ কী? নিশে বলতে কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্র বা সেবা বা বিষয় নিয়ে কাজ করাকে বোঝায়। নিশ পরিবর্তন না করাই ভালো। না হলে আপনার ইউটিউব চ্যানেলটি growth পাবে না।

তাই চেষ্টা করুন নির্দিষ্ট একটি নিশকে টার্গেট করতে। আপনার চ্যানেলের Subscriber increase হবে বলে আশা করা যায়।

৪। Giveaway
Giveaway হচ্ছে আরেকটি টিপস, যা অনেক বড় বড় YouTuber ফলো করেন। আপনি চাইলে আপনার দর্শকদের জন্য ছোটখাটো কিছু পুরস্কারের ব্যবস্থা করতে পারেন ৷ সে ক্ষেত্রে পুরস্কারের লোভে আপনার ভিডিওগুলো একটু হলেও মনোযোগ সহকারে দেখবে দর্শকেরা। Mobile Review করা চ্যানেলগুলোর মতো আপনি কিছুদিন পরপর Giveaway-এর আয়োজন করতে পারেন।

ভিডিও আপলোডের পর এর এসইও করুন, যাতে আপনার ভিডিও বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছায়
ভিডিও আপলোডের পর এর এসইও করুন, যাতে আপনার ভিডিও বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছায়। ছবি: আজকের পত্রিকা
৫। কমেন্টের জবাব দিন
চ্যানেলে ভিডিও আপলোড করার পর ভিডিও দেখে কেউ কমেন্ট করলে তার উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনার ভিউয়ারদের সঙ্গে মতবিনিময়ের চেষ্টা করুন। এতে চ্যানেলটিকে নিজের বলে মনে করবে সেই ভিউয়ার। এর ইতিবাচক প্রভাব পড়বে আপনার চ্যানেলের ওপর।

এ ছাড়া ইউটিউবে ভালো ভিউ ও সাবস্ক্রাইবার পেতে আপনার ভিডিওটির এসইও করুন ঠিকভাবে। সঙ্গে ভিডিওর একটি ভালো ছবি দিন, ফেসবুকে শেয়ার করুন আপনার ভিডিওগুলো, চ্যানেলের ওয়েবসাইট খুলুন, ভিডিওর বিজ্ঞাপন দিন এবং পারলে চ্যানেলের একটি ট্রেইলার তৈরি করুন। এগুলো বেশ কাজে দেয়।

এই টিপসগুলো ফলো করলে আমরা আশা করি আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলে ভিউয়ার ও সাবস্ক্রাইবার পাবেন। এ ছাড়া আপনি চাইলে আরও বিভিন্ন পদ্ধতি ফলো করে আপনার ইউটিউব চ্যানেলকে জনপ্রিয় করে তুলতে পারেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিখ্যাত ফ্ল্যাশের ইতি টানলো অ্যাডোবি
নির্বাচিত

বিখ্যাত ফ্ল্যাশের ইতি টানলো অ্যাডোবি

পুরনো ল্যাপটপ-ডেস্কটপ নিয়ে নতুন দিচ্ছে ওয়ালটন
নির্বাচিত

পুরনো ল্যাপটপ-ডেস্কটপ নিয়ে নতুন দিচ্ছে ওয়ালটন

অ্যাপ স্টোর থেকে ফেসবুক সরিয়ে ফেলার হুমকি দিয়েছিল অ্যাপল
নির্বাচিত

অ্যাপ স্টোর থেকে ফেসবুক সরিয়ে ফেলার হুমকি দিয়েছিল অ্যাপল

শাওমি এম আই ১১ আল্ট্রা হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
নির্বাচিত

শাওমি এম আই ১১ আল্ট্রা হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে

১৫ মার্চ থেকে মোবাইলের ডাটার কোনো মেয়াদ থাকবে না
টেলিকম

নামেই মেয়াদবিহীন ডাটা, পুরোটাই ধোকা!

ঘুমের অনিয়ম হলে জানাবে স্মার্টওয়াচ
নির্বাচিত

ঘুমের অনিয়ম হলে জানাবে স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক
অর্থ ও বাণিজ্য

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড

বিদ্যুৎ বিল কমাতে সিঙ্গল নাকি ডুয়াল ইনভার্টার, কোন এসি কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

বিদ্যুৎ বিল কমাতে সিঙ্গল নাকি ডুয়াল ইনভার্টার, কোন এসি কিনবেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের...

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ এপ্রিল ২০২২

ইউটিউব চ্যানেলে ভিউ ও সাবস্ক্রাইবার বাড়ানোর টিপস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix