Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সারাদিন ব্যবহারেও ফুরাবে না ফোনের ব্যাটারি, মানলে এই নিয়ম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 15 April 2022
বাড়িয়ে নিন স্মার্টফোনের ব্যাটারির আয়ু
Share on FacebookShare on Twitter

অনেকেরই অভিযোগ স্মার্টফোনের আয়ু দ্রুত ফুরায়। এর কারণ অনেক। আজকাল প্রায় সব স্মার্টফোনেই একটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হয়। তুলনামূলক হালকা এই ব্যাটারিগুলো ব্যবহার করার কারণে স্মার্টফোন আরও পাতলা হয়েছে।ফোন দীর্ঘদিন ধরে ব্যবহার করতে থাকলে ক্রমশ ব্যাটারি ব্যাক আপ কমতে শুরু করে। কারণ প্রত্যেকবার আপনার ফোন চার্জ করলে ধীরে ধীরে ব্যাটারির আয়ু ও ক্ষমতা কমতে থাকে। তবে দীর্ঘদিন ধরে ফোনে লম্বা ব্যাটারি ব্যাক আপ পাবেন কীভাবে? জানুন এই প্রতিবেদনে।

০% অথবা ১০০% চার্জ দেবেন না
অনেকেই নিজের ফোন ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করেন। কিন্তু এতে ফোনের ব্যাটারির ক্ষমতা কমতে শুরু করে। তাই ফোনের ব্যাটারি কখনই সম্পূর্ণ চার্জ করবেন না। চেষ্টা করুন ৮০-৯০ শতাংশের মধ্যে চার্জিং বন্ধ করে দিতে। আপনি যদি ৬০ শতাংশ চার্জিংয়ের পরে চার্জিং বন্ধ করতে পারেন তবে আপনার ফোনের ব্যাটারি অনেক দিন লম্বা ব্যাক আপ দেবে। এছাড়াও ফোনের ব্যাটারি কখনই ০ শতাংশ পর্যন্ত ডিসচার্জ করবেন না। চেষ্টা করুন ৩০ শতাংশ চার্জের নিচে গেলে ফের চার্জ শুরু করে দিতে।

​রাতে চার্জিং বন্ধ করুন
অনেকেই রাতে ফোন চার্জে বসিয়ে ঘুমাতে যান। এর ফলে ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হয়ে যাওয়ার পরেও চার্জার ফোনের সঙ্গে সংযুক্ত থাকে। এর ফলে ফোনের ব্যাটারি অনেকটা গরম হয়ে যায়। যা ব্যাটারির আয়ু অনেকটা কমিয়ে দেয়। সারা রাত ফোন চার্জে রাখলে কোন ঠাণ্ডা জায়গায় ফোন রাখার ব্যবস্থা করুন। এর ফলে ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার হাত থেকে মুক্তি পাবে।

​ধীরে চার্জ করুন
আজকাল প্রায় সব ফোনেই ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার হয়। এর ফলে ফোনের ব্যাটারি দ্রুত চার্জ হলেও ব্যাটারির আয়ু কমে যায়। তবে ধীরে ধীরে ফোনের ব্যাটারি চার্জ করলে দীর্ঘদিন ভালো ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। সম্ভব হলে ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে ফোন চার্জ করুন। সময় বেশি লাগলেও ধীরে চার্জ হওয়ার কারণে বাড়বে ব্যাটারির আয়ু।

ওয়াফাই, ব্লুটুথ বন্ধ রাখুন
এক চার্জে বেশি সময় ব্যাক আপ পেতে ওয়াইফাই অথবা ব্লুটুথ ব্যবহার বন্ধ করুন। প্রত্যেকবার ফোনের ব্যাটারি চার্জ করার সময় ব্যাটারির আয়ু ধীরে ধীরে কমতে থাকে। তাই অকারণে ব্যাটারি অপচয় করে ফোনের ব্যাটারি অতিরিক্ত চার্জ করতে থাকলে দীর্ঘ সময়ে ব্যাটারির আয়ু কমে যাবে। তাই বাড়ি থেকে বেরনোর সময় ফোনের ওয়াইফাই বন্ধ করে নিন। অফিসে পৌঁছে ফের চালু করে নিন ওয়াইফাই। সারাদিন বাড়ির বাইরে থাকলে ফোনের ওয়াইফাই বন্ধ করে রাখুন। এর ফলে অনেকটা ব্যাটারি বেঁচে যাবে।

​লোকেশন সার্ভিস
আজকাল বিভিন্ন অ্যাপ সব সময় আপনার লোকেশন ট্র্যাক করতে থাকে। জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ ও সেল টাওয়ারের মাধ্যমে অনবরত আপনার লোকেশনের তথ্য বিভিন্ন অ্যাপ ডেভেলপারের কাছে পৌঁছে যায়। তাই ব্যাটারি ব্যাক আপে উন্নতি করার জন্য এই অ্যাপগুলোকে শুধুমাত্র ব্যবহারের সময় লোকেশন ট্র্যাকিংয়ের অনুমতি দিন।

ব্রাইটনেস কমিয়ে দিন
অনেকেই স্মার্টফোন ডিসপ্লে অতিরিক্ত উজ্জ্বল করে রাখেন। আর ফোনের স্ক্রিনের ব্রাইটনেস সবথেকে বেশি ব্যাটারি ব্যবহার করে। তাই ফোনে বেশি ব্যাটারি ব্যাক আপের জন্য ডিসপ্লে ব্রাইটনেস কমিয়ে রাখুন।

এসব কৌশল ও নিয়ম মানলে আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ব্যাটারি

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন
নির্বাচিত

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের স্পন্সর ওয়ালটন

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
নির্বাচিত

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ
নির্বাচিত

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

কম দামে ফাইভ জি ফোন
নির্বাচিত

কম দামে ফাইভ জি ফোন

ছয় মাসে ১১৮ মিলিয়ন স্মার্টফোন বাজারে ছেড়েছে হুয়াওয়ে
নির্বাচিত

ছয় মাসে ১১৮ মিলিয়ন স্মার্টফোন বাজারে ছেড়েছে হুয়াওয়ে

বাজারে আসছে এসার সুইফট এক্স ল্যাপটপ
নির্বাচিত

বাজারে আসছে এসার সুইফট এক্স ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 April 2022

সারাদিন ব্যবহারেও ফুরাবে না ফোনের ব্যাটারি, মানলে এই নিয়ম

Techzoom.TV |
TechzoomTV