Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউটিউব থাম্বনেইল তৈরি করে আয় করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
ইউটিউব থাম্বনেইল তৈরি করে আয় করবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

ফ্রিল্যান্সিং করার সময় নতুনদের অনেকেই কোন কাজ করবেন, তা নির্বাচন করতে পারেন না। অনেকেই শুরুতেই বেশি টাকা আয়ের আশায় বড় বড় কাজ করতে চান। কিন্তু চাইলে তো হবে না, ক্লায়েন্টদের কাছে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। ফলে বড় কাজ না পেয়ে অনেকেরই আগ্রহ নষ্ট হয়ে যায়। তবে চাইলে ইউটিউব থাম্বনেইল নকশা করেও মার্কেটপ্লেস থেকে আয় করা যায়। সহজ এ কাজ শিখে যে কেউ মার্কেটপ্লেস বা দেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কাজ শুরু করতে পারেন।

বাংলাদেশে অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানই ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করলেও ভালো মানের থাম্বনেইল তৈরি করতে পারেন না। ফলে ভিডিওগুলো তেমন জনপ্রিয়তা পায় না। আর তাই আপনি চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করে অর্থের বিনিময়ে থাম্বনেইল তৈরি করে দিতে পারেন।

আয়ের পরিমাণ
ছোট কাজ, তাই আয়ও কম। তবে ইউটিউব থাম্বনেইল তৈরি করতে সময় খুবই কম প্রয়োজন হয়। তাই গ্রাফিকসে দক্ষ হলে নিয়মিত একাধিক ক্লায়েন্টের ইউটিউব থাম্বনেইল তৈরি করে ভালোই আয় করা যায়।

মার্কেটপ্লেসে সাধারণত একটি থাম্বনেইল তৈরির জন্য ১ ডলার থেকে সর্বোচ্চ ২০ ডলার পাওয়া যায়। মনে রাখতে হবে, কাজের মান ভালো হলে ক্লায়েন্টরা ভিডিও তৈরির পরপরই আপনাকে দিয়ে থাম্বনেইল তৈরি করাবে। ফলে নিয়মিত কাজ পাওয়া যাবে।

এভাবে বেশ কিছু ক্লায়েন্টের কাজ পেলে আয়ও ভালো হবে। মার্কেটপ্লেসে এমনও ক্লায়েন্ট রয়েছেন, যাঁদের প্রতিদিনই ১০ থেকে ৫০টি থাম্বনেইল প্রয়োজন হয়।

ইউটিউব থাম্বনেইল তৈরির জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না। গ্রাফিকসের সাধারণ কাজ জানা যেকোনো ব্যক্তি ১২৮০ বাই ৭২০ পিক্সেল রেশিওতে বাক্য, এক বা একাধিক ছবি, লোগো দিয়ে সহজেই সুন্দর সুন্দর ইউটিউব থাম্বনেইল তৈরি করতে পারেন। আপনি যে ফরম্যাটেই কাজ করেন না কেন, ক্লায়েন্টকে কিন্তু অবশ্যই জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে নকশাটি দিতে হবে।

তবে চিন্তার কিছু নেই, ফটোশপে সহজেই ফরম্যাট পরিবর্তন করা যায়। ফরম্যাট পরিবর্তনের জন্য ফটোশপের ফাইল মেনু থেকে এক্সপোর্ট অপশনে থেকে এক্সপোর্ট অ্যাজ-এ ক্লিক করলেই একটি উইন্ডো দেখা যাবে। এবার সেটিংসের নিচে ফরম্যাট অপশনে জেপিইজি এবং পিএনজি ফরম্যাট নির্বাচন করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ফাইলটি সংরক্ষণের লোকেশন নির্বাচন করতে হবে।

যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
ইউটিউব থাম্বনেইল তৈরির সময় কোনোভাবেই মেধাস্বত্ব করা ছবি, লেখা, লোগো ইত্যাদি ব্যবহার করা যাবে না। মেধাস্বত্ব করা কনটেন্টের মাধ্যমে ইউটিউব থাম্বনেইল তৈরি করলে ক্লায়েন্টের চ্যানেল কপিরাইট ভঙ্গের দায়ে অভিযুক্ত হতে পারে। ফলে আপনি আর কাজ পাবেন না।

নিরাপদ থাকতে কাজ করার আগে ক্লায়েন্টকেই লেখা, ছবি ও লোগো দিতে বলবেন। যদি ক্লায়েন্ট অন্য ওয়েবসাইট থেকে কনটেন্ট সংগ্রহ করতে বলেন, তবে অবশ্যই বিনা মূল্যে ব্যবহার উপযোগী মেধাস্বত্বহীন কনটেন্ট ব্যবহার করবেন। আপনি যে ওয়েবসাইট থেকে কনটেন্ট সংগ্রহ করেছেন, সেটির নাম ক্লায়েন্টকে জানাতে পারেন।

কাজ পাওয়ার আগে
যে কাজই করেন না কেন, আপনার একটি পোর্টফোলিও থাকা খুবই জরুরি। কম করে হলেও ৫০ থেকে ১০০টি ইউটিউব থাম্বনেইল তৈরির নকশা পোর্টফোলিওতে যুক্ত করতে হবে। এতে আপনার কাজ সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন ক্লায়েন্টরা। অনলাইনে পোর্টফোলিও তৈরির জন্য বিহ্যান্স (www. behance.net) ও ড্রিবল বেশ জনপ্রিয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারীতে আসছে স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি
নির্বাচিত

৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারীতে আসছে স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি

দেশের বাজারে হুয়াওয়ের নতুন চমক
কিভাবে করবেন

নতুন স্মার্টফোন কিনছেন? এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন

স্মার্টফোনে এই অ্যাপটি অবশ্যই রাখুন
কিভাবে করবেন

স্মার্টফোনে এই অ্যাপটি অবশ্যই রাখুন

সেরা ৩টি ফ্ল্যাগশিপ ফোনের লিস্ট দেখে নিন
নির্বাচিত

চলতি বছরে প্রত্যাশিত স্মার্টফোন বিক্রি হচ্ছে না

‘নিরাপদ’ ভিডিও কলিং সেবা আনছে টেলিগ্রামও
নির্বাচিত

‘নিরাপদ’ ভিডিও কলিং সেবা আনছে টেলিগ্রামও

চলতি বছরে মজিলার আয় ৫০ কোটি ডলার ছাড়াচ্ছে
নির্বাচিত

চলতি বছরে মজিলার আয় ৫০ কোটি ডলার ছাড়াচ্ছে

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix