Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে নিরাপদ থাকবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 21 October 2022
দ্রুতগতির ‘ওয়াইফাই ৬’ আসছে জানুয়ারিতেই
Share on FacebookShare on Twitter

রেস্তোরাঁয় ঢোকার পরপরই অনেকে ওয়াই-ফাই পাসওয়ার্ড সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকায় ইচ্ছেমতো অনলাইনে ঢুঁ মারেন তাঁরা। আর তাই তো ক্রেতাদের আগ্রহ বিবেচনা করে বেশির ভাগ রেস্তোরাঁ বা সেবাপ্রতিষ্ঠান বিনা মূল্যে ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। কিন্তু পাবলিক ওয়াই-ফাই সেবা ব্যবহারে ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য চুরির আশঙ্কা থাকে। কারণ, অনেক সময় পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের নিরাপত্তা তেমন শক্তিশালী হয় না। ফলে সাইবার অপরাধীরা চাইলেই পাবলিক ওয়াই-ফাই থেকে বিভিন্ন তথ্য চুরি করতে পারে। তবে বেশ কিছু কৌশল অবলম্বন করে পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সময় নিরাপদ থাকা যায়।

সঠিক ওয়াই–ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়া
অনেক সময় সাইবার অপরাধীরা কোনো প্রতিষ্ঠান বা স্থানের নাম দিয়ে আলাদা ওয়াই-ফাই নেটওয়ার্ক চালু করে। নাম ও পাসওয়ার্ডে মিল থাকায় ভুল করে অনেকেই সেই নেটওয়ার্কে যুক্ত হন। ভুয়া এসব নেটওয়ার্কে ব্যবহারকারীদের পাসওয়ার্ড চুরির জন্য ভুয়া ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। ফলে ব্যবহারকারীরা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশের জন্য অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ড লিখলেই সেগুলো চলে যায় সাইবার অপরাধীদের দখলে। এ জন্য পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সময় সঠিক নেটওয়ার্কে যুক্ত হতে হবে।

তথ্য বিনিময়ে সতর্কতা
এয়ারপোর্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাবলিক ওয়াই-ফাইয়ে যুক্ত হতে হলে অনেক সময় নিবন্ধন করতে হয়। মূলত, নিরাপত্তার জন্য এ পদ্ধতি অবলম্বন করা হয়। তবে এ পদ্ধতি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের ই-মেইল ঠিকানায় বা সামাজিক যোগাযোগমাধ্যমে লগইন করতে বাধ্য করে সাইবার অপরাধীরা। এর মাধ্যমে ব্যবহারকারীদের বোকা বানিয়ে তথ্য সংগ্রহ করে তারা। আর তাই কোনো প্রলোভনে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাবলিক ওয়াই-ফাইয়ে দেওয়া যাবে না।

অনলাইন ব্যাংকিং
খুব বেশি প্রয়োজন না হলে পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন ব্যাংকিং বা আর্থিক লেনদেন করা যাবে না। পাশাপাশি এইচটিটিপিএস সমর্থন ছাড়া কোনো ওয়েবসাইটে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে।

ফরগেট নেটওয়ার্ক
ওয়াই-ফাই নেটওয়ার্কের পরিধি অনেক দূর পর্যন্ত থাকতে পারে। এ কারণে রেস্তোরাঁ থেকে বের হওয়ার আগে মুঠোফোনে ফরগেট নেটওয়ার্ক নির্বাচন করে পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের সুবিধা বন্ধ করতে হবে। একই সঙ্গে মুঠোফোনে স্বয়ংক্রিয় সংযোগসুবিধা প্রয়োজন ছাড়া বন্ধ রাখতে হবে। এসব সতর্কতা মেনে না চললে আপনার অজান্তেই আগে ব্যবহার করা বিভিন্ন ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে মুঠোফোন যুক্ত হয়ে যাবে।

ভিপিএন ব্যবহার
পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সময় ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের সাহায্যে তথ্য নিরাপদ রাখা সম্ভব। কারণ, ভালো মানের ভিপিএনে ব্যবহারকারীদের তথ্য কোড যুক্ত বা এনক্রিপ্ট করে বিনিময় করা হয়। এ কারণে সহজে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে না সাইবার অপরাধীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়াই-ফাইভিপিএনমুঠোফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো ফাইন্ড এক্স ৪প্রো: বিগ বাজেটে সুপারফাস্ট ফোন আনল অপো
নির্বাচিত

অপো ফাইন্ড এক্স ৪প্রো: বিগ বাজেটে সুপারফাস্ট ফোন আনল অপো

চাঁদে চালু হচ্ছে ৪জি নেটওয়ার্ক
নির্বাচিত

চাঁদে চালু হচ্ছে ৪জি নেটওয়ার্ক

তথ্যপ্রযুক্তি খাতে বৈশ্বিক ব্যয় ৫.১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে বৈশ্বিক ব্যয় ৫.১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে

ওয়াটার প্রুফ ৫ স্মার্টওয়াচ
নির্বাচিত

ওয়াটার প্রুফ ৫ স্মার্টওয়াচ

দুর্বল নেটওয়ার্ক কাভারেজ, ফোরজি সেবা চালুতেও গ্রাহক পাচ্ছে না টেলিটক
টেলিকম

টেলিটকে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

টানা ২য় বেসিস জাতীয় পদক পেলো বন্ডস্টাইন
নির্বাচিত

টানা ২য় বেসিস জাতীয় পদক পেলো বন্ডস্টাইন

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 October 2022

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে নিরাপদ থাকবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV