Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩
বড় বড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাস করে গেছে চ্যাটজিপিটি
Share on FacebookShare on Twitter

‘চ্যাটজিপিটি’ শব্দটি এখন কম বেশি সবার কাছেই পরিচিত। গুগলের মতোই এইটি সার্চ ইঞ্জিন এটি। তবে গুগলের চেয়ে অনেকটাই আলাদা এর কার্যকলাপ। অন্য সার্চ ইঞ্জিনের মতো চ্যাটজিপিটি এখনো লাইভ বা সরাসরি ইন্টারনেটে কাজ করে না। ইন্টারনেটে ২০২১ সাল পর্যন্ত যেসব তথ্য রয়েছে, শুধু সেগুলোই তার তথ্যভাণ্ডারে রয়েছে।

চ্যাটজিপিটি রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টের সব ধরনের তথ্য পাবেন এ চ্যাটবটে। এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট আপনার রিপোর্ট-প্রেজেন্টেশন তৈরি করে দেবে মুহূর্তেই। চ্যাটজিপিটি রচনা লিখতে পারে, চাকরির বা ছুটির আবেদন, চুক্তিপত্র, কোন ঘটনা সম্পর্কে ব্যাখ্যা, ছোটখাটো প্রতিবেদন তৈরি করে দিতে পারে। এটি কম্পিউটার প্রোগ্রাম, গান বা কবিতাও লিখে দিতে পারে ব্যবহারকারীর জন্য।

গত বছরের নভেম্বরে তৈরি হওয়ার পর সারা বিশ্বেই এখন চ্যাটজিপিটি নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে। শুধু জানুয়ারি মাসেই বিশ্বের প্রায় ১০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি চ্যাটবট সিস্টেম বা আলাপচারিতা করার অ্যাপলিকেশন।

চ্যাটজিপিটির পূর্ণ রূপ হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার। এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটি অ্যাপলিকেশন যাকে বলা হয় ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল টুলস’। এটি চালু করেছে ওপেনএআই। ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি, যার একজন প্রতিষ্ঠাতা হলেন ধনকুবের ইলন মাস্ক।

চ্যাটজিপিটি ব্যবহার করতে হলে এ ওয়েবসাইটে আপনাকে বিনামূল্যে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন-

>> প্রথমে আপনার ফোন বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে www.chat.openai.com এই লিংকে ব্রাউজ করুন।

>> এবার এখান থেকে সাইনআপ অপশনটিতে ক্লিক করুন।

>> অ্যাকাউন্ট খোলার জন্য আলাদা করে ই-মেইল ইনপুট দেওয়া যাবে। এ ছাড়াও ‘কন্টিনিউ উইথ গুগল’ বা ‘কন্টিনিউ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট’-এ ক্লিক করে সহজেই আপনার সংশ্লিষ্ট ই-মেইল আইডি সংযুক্ত একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন চ্যাটজিপিটিতে।

>>‘কন্টিনিউ উইথ গুগল’-এ ক্লিক করলে আপনার ব্রাউজারে যে জি-মেইল আইডিগুলো লগইন করা আছে, সেগুলো দেখতে পাবেন। আপনি যে জিমেইল আইডি ব্যবহার করে চ্যাটজিপিটিতে প্রবেশ করতে চান, তার ওপর ক্লিক করুন।

>> প্রথম বক্সটিতে নাম এবং পরের বক্সে আপনাকে ফোন নম্বর লিখতে হবে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।

>> আপনার দেওয়া ফোন নাম্বারে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। পাসওয়ার্ডটিকে এবার স্ক্রিনে প্রদর্শিত বক্সে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করুন।

>> ফোন নম্বর যাচাই করার পরে চ্যাটজিপিটিতে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার চ্যাটজিপিটির উইন্ডোতে প্রবেশের পর আপনি যা জানতে চান, তা চ্যাটবক্সে লিখে ফেলুন।

Tags: চ্যাটজিপিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪ জিবি র‍্যামের সিম্ফনি SYMTAB 80
নির্বাচিত

৪ জিবি র‍্যামের সিম্ফনি SYMTAB 80

ফোনে লুডু খেলে সময় কাটছে ঘরবন্দিদের
নির্বাচিত

ফোনে লুডু খেলে সময় কাটছে ঘরবন্দিদের

কে সেরা? স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক
নির্বাচিত

কে সেরা? স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক

একাধিক ফাইভজি ফোন উন্মোচন করবে সনি
নির্বাচিত

একাধিক ফাইভজি ফোন উন্মোচন করবে সনি

শাওমির নতুন স্মার্ট ফ্যাক্টরি স্মার্টফোন উৎপাদনে বিপ্লব ঘটাবে
নির্বাচিত

শাওমির নতুন স্মার্ট ফ্যাক্টরি স্মার্টফোন উৎপাদনে বিপ্লব ঘটাবে

কমবয়সীদের গ্রাস করছে ডিজিটাল ডিমেনশিয়া, মুক্তির উপায়
নির্বাচিত

কমবয়সীদের গ্রাস করছে ডিজিটাল ডিমেনশিয়া, মুক্তির উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ
বিবিধ

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ
নির্বাচিত

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix