Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ফোনে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালাবেন? দেখে নিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 19 April 2024
যেভাবে স্ক্রিন অফ রেখেই ইউটিউবে গান শুনবেন
Share on FacebookShare on Twitter

কম্পিউটার, পিসি বা ল্যাপটপে ইউটিউব ব্যবহারের একটি সুবিধা সকলেই নিয়ে থাকেন। ইউটিউবের সাইট বা ভিডিও, স্ক্রিনের সামনে থাকুক বা না থাকুক সেটি কোনো বাধা ছাড়াই চলতে থাকে। কেউ যদি শুধু অডিও শুনতে চান, তবে সহজেই কম্পিউটার ব্যবহার করে অডিও শুনতে শুনতেই অন্য কাজ চালিয়ে যেতে পারেন। কিন্তু বিষয়টি ফোনের ক্ষেত্রে আলাদা। কোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারী যদি ইউটিউব অ্যাপে একটি ভিডিও চালান, এবং অন্য কোনো কাজ করার জন্য অ্যাপ থেকে বের হন, সে মুহূর্তেই ভিডিওটি বন্ধ হয়ে যায়। প্রশ্ন আসতেই পারে, কম্পিউটারের মতো ইউটিউব ব্যবহারের কাছাকাছি সুবিধা কি আদৌ পাওয়া সম্ভব? হলে সেটির জন্য কী করতে হবে?

একটি সমাধান হল, ‘ইউটিউব প্রিমিয়ামের’ জন্য অর্থ প্রদান করা যে ফিচারে ‘ব্যাকগ্রাউন্ড প্লেব্যাকের’ মতো অসংখ্য সুবিধা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে টেকরাডার। তবে, এ অর্থ অনেকের জন্য সামর্থ্যের বাইরে। এটি একমাত্র বিকল্পও নয়, তাই জেনে নেওয়া যাক আরও একটি বিকল্প উপায়।

১. ব্যাকগ্রাউন্ডে চালাতে চান এমন ভিডিও বাছাই করুন
প্রথমে ফোনের ইউটিউব অ্যাপটি চালু করতে হবে। এরপর নিজের পছন্দের যেকোনো ভিডিও বাছাই করুন, যেটি ব্যাকগ্রাউন্ডে চালাতে চান। ভিডিওটি সাবস্ক্রাইব করা বা না করা যেকোনো চ্যানেলের হতে পারে।

২. ইউআরএল লিংক কপি করুন
ব্যাকগ্রাউন্ডে চালানোর জন্য বাছাই করা ভিডিওর ইউআরএল লিংকটি প্রয়োজন হবে। আর সেটি পাওয়া যাবে ভিডিওর ‘শেয়ার’ বিকল্প থেকে। একটি ভিডিও চলার সঙ্গেই নিচের শেয়ার বোতামে ট্যাপ করতে পারেন, অথবা ভিডিও চালু করার আগেই ‘থ্রি-ডট মেনু’তে ট্যাপ করে সেখান থেকে শেয়ার বিকল্পটি নির্বাচন করতে পারেন। এরপরে, ‘কপি লিংক’ বিকল্পটি বেছে নিতে হবে।

৩. ভিডিওটি ফোনের ব্রাউজার থেকে চালু করুন
এখন ফোনের ওয়েব ব্রাউজারে যান। কারণ, ব্যকগ্রাউন্ডে চালাতে হলে ভিডিওটি ইউটিউব অ্যাপের বাইরে চালাতে হবে। এ ক্ষেত্রে, যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করা যাবে। কপি করা ভিডিওর ইউআরএল লিংকটি ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করুন এবং ভিডিও লোড হলে সেটি চালু করুন।

৪. ডেস্কটপ মোডে সুইচ করুন
ভিডিওটি ফোনের ব্যকগ্রাউন্ডে বা স্ক্রিন অফ করে চালু করতে ওয়েব ব্রাউজারকে ডেস্কটপ মোডে বদলে নিতে হবে। ডিফল্টভাবে একটি মোবাইল ওয়েব ব্রাউজার একটি সাইটের মোবাইল সংস্করণ ব্যবহার করে, তবে এটি বদলে নেওয়া যায়। ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে , স্ক্রিনের ওপরে ডান পাশের থ্রি ডট মেনুতে ট্যাপ করে ‘ডেস্কটপ সাইট’-এর বক্সটি ট্যাপ করতে হবে। একই ধরনের বিকল্প অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রেও রয়েছে।

৫. ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক চালু করুন
ডেস্কটপ মোডে ইউটিউব আবার লোড হবে। তাই সাধারণ মোবাইল অভিজ্ঞতার থেকে কিছুটা আলাদা দেখাবে এটি। এরপর মোবাইলের লক স্ক্রিনে সুইচ করতে করতে হবে। সহজ উপায় হল ফোনের পাওয়ার বাটনে প্রেস করা। যদিও ভিডিওটি প্রাথমিকভাবে বন্ধ হয়ে যাবে, তখন আবারও লক স্ক্রিন ওপেন করতে হবে, সেখান থেকেই ভিডিওটি ব্যকগ্রাউন্ডে চালানো যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউটিউবইউটিউব চ্যানেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিপফেক ও বাস্তব কনটেন্টের পার্থক্য বোঝে না অধিকাংশ মানুষ
নির্বাচিত

ডিপফেক ও বাস্তব কনটেন্টের পার্থক্য বোঝে না অধিকাংশ মানুষ

রাশিয়ায় আইফোনের বিকল্প ‘আইয়া টি ওয়ান’!
নির্বাচিত

রাশিয়ায় আইফোনের বিকল্প ‘আইয়া টি ওয়ান’!

চীনে এনভিডিয়ার এইচ২০০ চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
নির্বাচিত

চীনে এনভিডিয়ার এইচ২০০ চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প

স্যামসাংয়ের কমদামি ফাইভজি ফোন উন্মোচিত
নির্বাচিত

স্যামসাংয়ের কমদামি ফাইভজি ফোন উন্মোচিত

২০২০ সালের মোবাইল কেমন কেনা উচিৎ
নির্বাচিত

২০২০ সালের মোবাইল কেমন কেনা উচিৎ

স্ন্যাপড্রাগন প্রসেসরে বাজারে এলো ওয়ালটনের নতুন ট্যাব
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরে বাজারে এলো ওয়ালটনের নতুন ট্যাব

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন
প্রযুক্তি সংবাদ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 April 2024

অ্যান্ড্রয়েড ফোনে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালাবেন? দেখে নিন

Techzoom.TV |
TechzoomTV