Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়াই-ফাই নেটওয়ার্ক উন্নত করতে কিছু টিপস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪
ওয়াই-ফাই নেটওয়ার্ক উন্নত করতে কিছু টিপস
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকাটা বেশ জরুরি। সাধারণ বা পেশাদার কাজ যেমনই হোক, ইন্টারনেট সংযোগে ব্যাঘাত মানে পিছিয়ে পড়া। ঘরে কিংবা অফিসে ইন্টারনেটের জন্য নির্ভর করতে হয় ওয়াই-ফাই নেটওয়ার্কের ওপর। ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে যে প্যাকেজ নেয়া হয় তার ওপর যেমন ইন্টারনেটের গতি নির্ভর করে, একইভাবে নির্ভর করে ঘরে বা অফিসে থাকা ওয়াই-ফাই নেটওয়ার্কে। এজন্য কিছু বিষয় লক্ষ রাখতে হয়। গিজচায়নার প্রতিবেদনে এমনই টিপস বা পরামর্শের কথা বলা হয়েছে যেগুলো অনুসরণ করলে ভালো ইন্টারনেট গতি পাওয়া যাবে।

রাউটার উপযুক্ত স্থানে রাখা: আবদ্ধ বা ওয়াই-ফাই সিগন্যাল বাধা পেতে পারে এমন স্থানে না রেখে যতটা সম্ভব খোলামেলা স্থানে রাখতে হবে। সম্ভব হলে সমতলে, নয়তো দেয়ালে কিছুটা ওপরে টাঙানো যেতে পারে। তবে লক্ষ রাখতে হবে, যেসব ডিভাইসে বেশি ইন্টারনেট ব্যবহার করা হয় সেগুলোর কাছাকাছি যেন রাউটার থাকে।

ইথারনেট কেবলের ব্যবহার: ঝামেলামুক্ত ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে যাতে তারের ঝামেলা পোহাতে না হয়। তবে রাউটার থেকে ইথারনেট কেবল ব্যবহার করলে আরো বেশি স্থিতিশীল ইন্টারনেট পাওয়া যাবে। ল্যাপটপ, ডেস্কটপ, সেটটপ বক্সের মতো কিছু ডিভাইসে ইথারনেট সংযোগের ব্যবস্থা থাকে। এসব ক্ষেত্রে ভালোমানের কেবল কিনলে ওয়াই-ফাই সিগন্যালের চেয়ে ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে।

চ্যানেল বা ব্যান্ডে পরিবর্তন: ওয়াই-ফাই সিগন্যালে ১, ৬ ও ১১ চ্যানেল থাকে। পাশাপাশি একাধিক রাউটারে যদি একই চ্যানেল ব্যবহার করা হয় তাহলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। এক্ষেত্রে ভিন্ন চ্যানেল ব্যবহার করা যেতে পারে। এছাড়া অধিকাংশ রাউটারে ডুয়াল ব্যান্ড প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। যেমন ২ দশমিক ৪ ও ৫ গিগাহার্টজ। রাউটারের সেটিংস থেকে জানা যাবে ডুয়াল প্রযুক্তি আছে কিনা। ২ দশমিক ৪ গিগাহার্টজের রাউটার বড় অংশজুড়ে ইন্টারনেট দিতে পারলেও গতি কম থাকে। আর ৫ গিগাহার্টজ এর ভিন্ন। তাই প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যেতে পারে।

রাউটার পরিবর্তন: দামভেদে বিভিন্ন ব্র্যান্ডের রাউটারগুলো নানা সুবিধা দিয়ে থাকে। তবে মোটা দাগে কতগুলো ডিভাইসকে ও কত এলাকাজুড়ে ইন্টারনেট সংযোগ দিতে পারছে এটিই মুখ্য বিষয়। এক থেকে একাধিক অ্যান্টেনার রাউটার বাজারে পাওয়া যায়। একটি রাউটার অনেকদিন ব্যবহার করলে ইন্টারনেট গতি কম পাওয়া যেতে পারে। পাশাপাশি প্রয়োজন অনুসারে পরিবর্তন করা যেতে পারে রাউটার।

ওয়াই-ফাই ভার্সন: ওয়াই-ফাই ৬, ৬ই ও ৭ ভার্সন সম্পর্কে জানাশোনা থাকলে ইন্টারনেট গতি বেশি পাওয়া যেতে পারে। প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই বিভিন্ন ভার্সনের ডিভাইস আসছে। সে হিসেবে ইন্টারনেট গ্রহণ করার ক্ষমতাও বাড়ছে। তাই রাউটারের ভার্সন সম্পর্কে জানা জরুরি। স্বাভাবিকভাবেই ভার্সন যত বেশি হবে তত ভালো সেবা পাওয়া যাবে। তবে সাধারণ ব্যবহারে ওয়াই-ফাই ৬ যথেষ্ট। তবে অনেক ডিভাইসে নিরবচ্ছিন্ন ইন্টারনেট পেতে ভার্সন ৬ই ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে ক্লাউড কম্পিউটিং, অগমেন্টেড রিয়েলিটিসহ উচ্চ রেজল্যুশনের স্ট্রিমিংয়ের জন্য ভার্সন ৭ উপযুক্ত।

ওয়াই-ফাই এক্সটেন্ডার: দুর্বল কাভারেজ এবং একাধিক রাউটারের ঝামেলা থেকে রেহাই দিতে পারে ওয়াই-ফাই এক্সটেন্ডার। বৈদ্যুতিক সংযোগ দিয়ে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত করলেই বিস্তৃত এলাকাজুড়ে ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে।

অব্যবহৃত ডিভাইস বিচ্ছিন্ন: এক রাউটারে অনেকগুলো ডিভাইস যুক্ত থাকতে পারে। একটা সময় পর সেগুলোর অনেকটাই ব্যবহৃত হয় না। এক্ষেত্রে সেগুলো বিচ্ছিন্ন করাই শ্রেয়। এতে নেটওয়ার্কে চাপ কমবে, গতি বেশি পাওয়া যাবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
টেলিকম

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি

গ্যালাক্সি এস২৩-এর সফটওয়্যার উন্নয়ন শুরু
নির্বাচিত

গ্যালাক্সি এস২৩-এর সফটওয়্যার উন্নয়ন শুরু

১ বছরের ‘ড্যামেজ প্রোটেকশন’ সেবা দিবে আসুস
নির্বাচিত

১ বছরের ‘ড্যামেজ প্রোটেকশন’ সেবা দিবে আসুস

টিকটক কিনতে এবার ওয়ালমার্ট, মাইক্রোসফট জোট
নির্বাচিত

টিকটক কিনতে এবার ওয়ালমার্ট, মাইক্রোসফট জোট

টিকটকের মতো শর্ট ভিডিও আনছে ডিজনি প্লাস
নির্বাচিত

টিকটকের মতো শর্ট ভিডিও আনছে ডিজনি প্লাস

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ
কিভাবে করবেন

ফোনে ব্যক্তিগত অ্যাপ লুকিয়ে রাখবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix