Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রাইভেসি রক্ষায় ডেস্কটপে ব্রাউজিং হিস্ট্রি মুছবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রাইভেসি রক্ষায় ডেস্কটপে ব্রাউজিং হিস্ট্রি মুছবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

নিজেদের ডিভাইসে ব্যক্তিগত নিরাপত্তা ও প্রাইভেসি রক্ষার অন্যতম সহজ উপায় ব্রাউজারের হিস্ট্রি মুছে ফেলা। বিশেষ করে যখন ব্যবহারকারীরা ইনকগনিটো মোড ব্যবহার করেন না তখন তাদের ব্রাউজিং হিস্ট্রি সহজেই দৃশ্যমান হয়ে যায়।

যদিও শুধু হিস্ট্রি মুছে ফেলা সব ধরনের নজরদারি থেকে সুরক্ষা দেয় না কারণ এর জন্য ভিপিএন-এর মতো বাড়তি টুল প্রয়োজন। তবে লুকানোর কিছু না থাকলেও অথবা ব্যক্তিগত কার্যকলাপ গোপন রাখতে চাইলে ব্রাউজারের হিস্ট্রি মুছে ফেলা নিঃসন্দেহে একটি কার্যকর পদক্ষেপ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘ডিজিটাল ট্রেন্ডস’।

গুগল ক্রোমে যেভাবে মুছবেন
সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ব্যবহারকারীরা বেশি জানতে চান কীভাবে হিস্ট্রি মুছতে হয়। প্রক্রিয়াটি খুব বেশি জটিল নয়।

প্রথমে ক্রোম ব্রাউজার খুলে উপরের ডানদিকে থাকা তিনটি ডটের মেনুতে ক্লিক করতে হয়। সেখানে থেকে সেটিংয়ে গেলে নিচের দিকে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন’ পাওয়া যায়।

এখান থেকে ‘ডিলিট ব্রাউজিং হিস্ট্রি’ নির্বাচন করলে একটি নতুন উইন্ডো আসে যেখানে নানারকম অপশন থাকে। ব্যবহারকারীরা চাইলে শুধু ব্রাউজিং হিস্ট্রি মুছতে পারেন অথবা কুকিজ ও অন্যান্য ডেটা, ক্যাশড ইমেজ এবং ফাইলও একসঙ্গে মুছে ফেলতে পারেন।

আবার টাইম রেঞ্জ অপশন ব্যবহার করে নির্দিষ্ট সময় বেছে নেওয়া যায় যেমন গত এক ঘণ্টা, গত একদিন কিংবা পুরো ব্রাউজিং হিস্ট্রি।

আরও নির্দিষ্টভাবে ডেটা মুছতে চাইলে ‘অ্যাডভান্সড’ মেনুতে গিয়ে অটোফিল ফর্ম ডেটা, ডাউনলোড হিস্ট্রি ইত্যাদি অপশনও বেছে নেওয়া সম্ভব। যেসব তথ্য মুছে ফেলতে চান সেগুলো সিলেক্ট করার পর ‘ডিলিট ডেটা’ বাটনে ক্লিক করলেই সব মুছে যাবে।

এইভাবে হিস্ট্রি ক্লিয়ার করার ফলে ব্রাউজার কিছুটা ফ্রেশ হয় পাশাপাশি ব্যবহারকারীর ব্যক্তিগত কার্যকলাপও অন্যের চোখ থেকে আড়ালে থাকে। যদিও এটি সম্পূর্ণ সমাধান নয়, তবে প্রাইভেসি রাখার জন্য এটি একটি সহজ এবং কার্যকর পদ্ধতি বলে মনে করা হয়।

মাইক্রোসফট এজ ব্রাউজারে যেভাবে মুছবেন

মাইক্রোসফট এজ ব্রাউজারে হিস্ট্রি মুছে ফেলা একেবারেই সহজ একটি প্রক্রিয়া। কয়েকটি ধাপ অনুসরণ করলেই কাজটি করা সম্ভব।

প্রথমে এজ ব্রাউজার চালু করে উপরের ডানদিকে থাকা তিন ডট আইকনে ক্লিক করতে হয়। সেখান থেকে ড্রপ-ডাউন মেনুতে গিয়ে ‘সেটিংস’ অপশন বেছে নিতে হয়। এরপর বাম পাশের মেনুতে থাকা ‘প্রাইভেসি, সার্চ অ্যান্ড সার্ভিসেস’-এ ক্লিক করলে বিভিন্ন প্রাইভেসি নিয়ন্ত্রণের অপশন দেখা যায়।

সেখান থেকে নিচের দিকে স্ক্রল করলে ‘ক্লিয়ার ব্রাউজিং ডেটা’ শিরোনামে পাওয়া যাবে। এখান থেকে ‘চুজ হোয়াট টু ক্লিয়ার’ ক্লিক করতে হয়। নতুন যে উইন্ডোটি খুলবে সেখানে নিশ্চিত করতে হবে যে ‘ব্রাউজিং হিস্ট্রি’র বক্সে টিক দেওয়া আছে। চাইলে ব্যবহারকারীরা ‘ডাউনলোড হিস্ট্রি, কুকিজ অ্যান্ড আদার সাইট ডেটা’ ইত্যাদিতেও টিক দিয়ে একসঙ্গে সেগুলো মুছে ফেলতে পারেন।

এরপর ড্রপ ডাউন মেনু থেকে ঠিক করতে হবে কত দিনের বা কত সময়ের ব্রাউজিং হিস্ট্রি মুছে ফেলতে হবে যেমন গত এক ঘণ্টা, এক দিন, এক সপ্তাহ বা সম্পূর্ণ হিস্ট্রি। সবশেষে ‘ক্লিয়ার নাও’ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সব ব্রাউজিং হিস্ট্রি মুছে যাবে।

এই কয়েকটি ধাপ অনুসরণ করেই ব্যবহারকারীরা এজ ব্রাউজারে নিজেদের কার্যকলাপের হিস্ট্রি মুছে ফেলে প্রাইভেসি কিছুটা হলেও সুরক্ষিত রাখতে পারেন।

Tags: ব্রাউজিং হিস্ট্রি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ফ্রিজে বৈশাখী উপহার বিশেষ ডিজাইনের ৫০০টি ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজে বৈশাখী উপহার বিশেষ ডিজাইনের ৫০০টি ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ

ক্রোমবুকের জন্য স্টিম সাপোর্ট আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

ক্রোমবুকের জন্য স্টিম সাপোর্ট আনছে গুগল

নতুন প্রজন্মের নতুন ফোন: স্যামসাং গ্যালাক্সি এ৩০এস
নির্বাচিত

নতুন প্রজন্মের নতুন ফোন: স্যামসাং গ্যালাক্সি এ৩০এস

বাংলাদেশে থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম চালু করল ফেসবু‌ক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম চালু করল ফেসবু‌ক

এআইভিত্তিক আরও ১০টি উদ্ভাবন নিয়ে আসল হুয়াওয়ে ক্লাউড
টেলিকম

এআইভিত্তিক আরও ১০টি উদ্ভাবন নিয়ে আসল হুয়াওয়ে ক্লাউড

লাভার কম দামি ফোনে ২ ডিসপ্লে
নির্বাচিত

লাভার কম দামি ফোনে ২ ডিসপ্লে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
সোশ্যাল মিডিয়া

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix