Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েডে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন বন্ধে করণীয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 26 October 2025
অ্যান্ড্রয়েডে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন বন্ধে করণীয়
Share on FacebookShare on Twitter

বর্তমানে বিজ্ঞাপন ছাড়া স্মার্টফোন ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ব্রাউজার, অ্যাপ, এমনকি হোম স্ক্রিনেও এখন বিজ্ঞাপনের ভিড়। এগুলো অনেক সময় ওয়েবসাইট বা অ্যাপ ডেভেলপারদের আয় বাড়াতে সাহায্য করে, কিন্তু অতিরিক্ত বিজ্ঞাপন ব্যবহারকারীদের জন্য বিরক্তিকর হয়ে ওঠে। গিজচায়নার এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে সহজ কিছু উপায়ে এসব বিজ্ঞাপন নিয়ন্ত্রণ বা বন্ধ করতে পারেন—

অপ্রয়োজনীয় সাইট নোটিফিকেশন বন্ধ
অনেক সময় কিছু ওয়েবসাইট বারবার নোটিফিকেশন পাঠিয়ে ফোনের সাধারণ কাজে প্রভাব ফেলে। এগুলো বন্ধ করতে, ক্রোম অ্যাপ আইকনে লং প্রেস করে ‘i’ (তথ্য) আইকনে চাপ দিতে হবে। তারপর নোটিফিকেশনস>নোটিফিকেশনস ক্যাটাগরিজে গিয়ে ‘সাইটস’ থেকে অচেনা বা অপ্রয়োজনীয় সাইটগুলোর নোটিফিকেশন বন্ধ করতে হবে।

হোম স্ক্রিন থেকে বিজ্ঞাপন সরিয়ে ফেলা
কখনো কখনো হোম স্ক্রিনেও বিজ্ঞাপন দেখা যায়। সাধারণত কোনো অ্যাপ ‘অ্যাপিয়ার অন টপ’ অনুমতি পেলে এমনটি ঘটে। যখন বিজ্ঞাপন আসে, তখন বিজ্ঞাপনের ব্যানারে যে অ্যাপের নাম দেখায়, তা লক্ষ করতে হবে। এরপর সে অ্যাপের আইকনে লং প্রেস করে অ্যাপ ইনফোয় গিয়ে অ্যাপিয়ার অন টপ অপশনটি বন্ধ করতে হবে।

লক স্ক্রিনের বিজ্ঞাপন বন্ধ করা
স্যামসাং বা শাওমির অনেক ফোনের লক স্ক্রিনে ‘গ্লান্স’ বা অন্য পরিষেবার মাধ্যমে বিজ্ঞাপন দেখা যায়। এগুলো বন্ধ করতে সেটিংস >ওয়ালপেপার অ্যান্ড স্টাইল>চেঞ্জ ওয়ালপেপারস>ওয়ালপেপার সার্ভিসেসে গিয়ে ‘নান’ নির্বাচন করতে হবে। এতে লক স্ক্রিনে আর কোনো স্পন্সর করা কনটেন্ট বা নিউজ দেখাবে না।

ডিএনএস সার্ভিস ব্যবহার করে বিজ্ঞাপন ব্লক করা
ডিএনএস সার্ভিস পুরো ফোনে, এমনকি অ্যাপ ও ব্রাউজারেও বিজ্ঞাপন বন্ধ করতে পারে। নিরাপদ একটি বিকল্প হলো অ্যাডগার্ড ডিএসএন। এটি চালু করতে সেটিংস >কানেকশনস>মোর কানেকশনস সেটিংস>প্রাইভেট ডিএনএসে যেতে হবে। তারপর ‘প্রাইভেট ডিএনএস প্রভাইডার হোস্ট নেম’ নির্বাচন করে dns.adguard-dns.com (শুধু বিজ্ঞাপন বন্ধ করতে) বা family.adguard-dns.com (বিজ্ঞাপন ও অনুপযুক্ত কনটেন্ট বন্ধ করতে) লিখে সেভ দিতে হবে।

এরপর ফোনের বেশির ভাগ বিজ্ঞাপন অদৃশ্য হয়ে যাবে। যদিও কিছু ওয়েবসাইট সামান্য ধীরে লোড হতে পারে।

প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করা
অনেক ফ্রি অ্যাপ আয়ের জন্য বিজ্ঞাপন দেখায়। তাই যদি কোনো অ্যাপের বিজ্ঞাপন খুব বিরক্তিকর মনে হয়, তাহলে এর প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করা যেতে পারে। কয়েক ডলার খরচ করে বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা পাওয়া যাবে এবং একই সঙ্গে ডেভেলপারদের কাজেও সহায়তা হবে।

অ্যাপ ইনস্টল করার সময় সতর্ক থাকা
অ্যাপ ইনস্টল করার আগে রিভিউ পড়তে হবে এবং বেশি বিজ্ঞাপন বা অতিরিক্ত অনুমতি চাওয়া অ্যাপ এড়িয়ে যেতে হবে। এতে ফোনে অবাঞ্ছিত বিজ্ঞাপন ঢোকার ঝুঁকি কমবে।

বিজ্ঞাপন ডিজিটাল দুনিয়ার অংশ, যা অনেক ফ্রি সেবা চালাতে সাহায্য করে। তবে ব্যবহারকারীরা চাইলে বিরক্তিকর বিজ্ঞাপন নিয়ন্ত্রণে রাখতে পারেন। সেটিংস পরিবর্তন, অ্যাপ পারমিশন পরীক্ষা ও অ্যাড ব্লকিং ডিএনএস ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনকে অনেকটাই বিজ্ঞাপনমুক্ত রাখা সম্ভব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপ্রয়োজনীয় বিজ্ঞাপনডিএনএস সার্ভিসডিজিটালবিজ্ঞাপনস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মিড-রেঞ্জ ফোনে ফিরতে পারে এসডি কার্ড
নির্বাচিত

মিড-রেঞ্জ ফোনে ফিরতে পারে এসডি কার্ড

মেমোরি চিপ ও ডিসপ্লে প্যানেলের দাম বাড়তে পারে
নির্বাচিত

মেমোরি চিপ ও ডিসপ্লে প্যানেলের দাম বাড়তে পারে

হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা চাই না গুগল
নির্বাচিত

হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা চাই না গুগল

নতুন আইফোনে একি সমস্যা?
নির্বাচিত

আইফোন এবার কম দামে

ইউরোপে নতুন কর্মী নিচ্ছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক
নির্বাচিত

ইউরোপে নতুন কর্মী নিচ্ছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক

‘এসই’র বিপরীতে স্যামসাংয়ের গ্যালাক্সি এ৫৩ ?
নির্বাচিত

‘এসই’র বিপরীতে স্যামসাংয়ের গ্যালাক্সি এ৫৩ ?

Load More

ট্রেন্ডিং টপিক

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
কিভাবে করবেন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

প্রতি বছর কি সত্যিই নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন?
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে বাজার থেকে হারিয়ে যাবে ২৩ কোটি বাজেট স্মার্টফোন

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী
প্রযুক্তি সংবাদ

এআইয়ের প্রসারে এক দশকে পেশা পরিবর্তন করবেন যুক্তরাষ্ট্রের ১ কোটি কর্মী

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 October 2025

অ্যান্ড্রয়েডে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন বন্ধে করণীয়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix