Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 November 2026
ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
Share on FacebookShare on Twitter

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ। জনপ্রিয় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ‘সার্চ ইংলিশ’-এরও প্রতিষ্ঠাতা তিনি। ই-ক্যাবের ১২ বছর পূর্তি উপলক্ষে তিনি কথা বলেছেন সংগঠনটির শুরুর দিনগুলো, তরুণ উদ্যোক্তাদের ভূমিকা, খাতটির বর্তমান সংকট, নারী উদ্যোক্তাদের সম্ভাবনা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন মিরাজুল ইসলাম জীবন।

টেকজুম: ই-ক্যাবের যাত্রা শুরু হয়েছিল কীভাবে? শুরুর দিনগুলোর কথা যদি বলেন।

রাজিব আহমেদ: ২০১৪ সালের জুন মাসে ই-ক্যাব গঠনের সিদ্ধান্ত হয় এবং প্রকাশ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসে ২০১৪ সালের ৮ নভেম্বর। এর অল্প কয়েক দিন আগে, ২৮ অক্টোবর, ই-ক্যাবের ফেসবুক গ্রুপটি চালু করা হয়। ব্লগ হয় বছরের শেষের দিকে। আমরা ধীরে ধীরে কাজ শুরু করি সেই বছরের ডিসেম্বর থেকে।

এভাবে অনেক কিছুই করা হয়েছিল এবং আস্তে আস্তে একদম শূন্য থেকে একটি অ্যাসোসিয়েশন দাঁড়িয়েছিল। প্রথম বেশ কয়েক মাস কোনো অফিস ছিল না। আমাদের কমিটির একজনের অফিসের একটি রুম ব্যবহার করা হতো এবং যখনই তাঁদের প্রয়োজন হতো, আমরা ওখান থেকে চলে যেতাম। এটাই ছিল বাস্তবতা। তাই অনেকেই আমার সাথে ধানমন্ডি লেকে দেখা করতেও এবং ই-ক্যাবের গ্রুপে পোস্ট দিতাম তাদের ছবি দিয়ে।

অল্প কয়েকজন মিলে নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছিলাম, যাতে একটি অ্যাসোসিয়েশনের ভিত তৈরি হয়। শুধু টাকা-পয়সার খরচই নয়, বিভিন্ন মিটিংয়ে যেতে হতো, সরকারের সঙ্গে যোগাযোগও করতে হতো, যাতে ই-কমার্স অ্যাসোসিয়েশন আলাদা স্বীকৃতি পায়, কারণ এটি ই-কমার্স ইন্ডাস্ট্রির অ্যাসোসিয়েশন।

এভাবে প্রতিটি বিষয় নিয়ে সংগ্রাম করতে হয়েছে এবং এই সংগ্রামের সময়টা ছিল প্রায় এক বছরের মতো।

টেকজুম: ই-ক্যাবের শুরুর দিকে তরুণদের একটি বড় অংশ স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছিল। সংগঠনটির জনপ্রিয়তা তৈরিতে তাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল?

রাজিব আহমেদ: ই-ক্যাবের জনপ্রিয়তা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল তরুণদের কারনে । তাদের সংখ্যা একশো থেকে দুইশো জনের মতো হতে পারে। আমি তাদের অবদানের কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই।

যদিও তাদের বয়স ছিল বিশ থেকে ত্রিশের মধ্যে এবং তারা আর্থিকভাবে স্বচ্ছল ছিল না, কিন্তু তা সত্ত্বেও তারা ফেসবুক গ্রুপকে মাতিয়ে রাখত। পোস্ট করত, কমেন্ট করত, ব্লগে পোস্ট লিখত এবং ই-কমার্স ইন্ডাস্ট্রির নলেজ ব্যাংক তৈরি করার জন্য স্কাইপে রাত দশটা থেকে ভোর চারটা পর্যন্ত কথা ও আলোচনায় অংশ নিত। বিভিন্ন অফলাইন ইভেন্টে নিজের পকেটের টাকা খরচ করে যোগ দিত, নিজেদের খাবারের বিলও নিজেরাই দিত।

এসব কারণেই ই-ক্যাবের যে ব্র্যান্ডিং, সেটা প্রতিদিন দিনরাত ২৪ ঘণ্টা ধরেই চলত। ফেসবুকে একটা পোস্ট, কমেন্ট, লাইক, যা-ই হতো না কেন, সেটার একটা নোটিফিকেশন যেত। স্কাইপে ছয় ঘণ্টা ধরে আড্ডা দেওয়া, সেটাও কিন্তু ই-ক্যাবের নামেই হতো, অন্য কোনো আলোচনা হিসেবে নয়।

ব্লগে পোস্ট আসত, শত শত মানুষ প্রতিদিন ভিজিট করত। ব্লগের জনপ্রিয়তার কারণে একসময় ই-ক্যাবের ওয়েবসাইট বাংলাদেশের অ্যালেক্সা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি ভিজিট হওয়া প্রথম ১০০টি ওয়েবসাইটের একটি হয়ে গিয়েছিল।

তাই ই-ক্যাবের জনপ্রিয়তার পেছনে কয়েকশো মানুষের অবদান রয়েছে, যারা দিনরাত নানাভাবে ই-ক্যাবের নাম নিত, ই-ক্যাবকে মাতিয়ে রাখত।

আমরা যখন ইসি কমিটির মেম্বার ছিলাম, এটা আমাদের দায়িত্ব ছিল অ্যাসোসিয়েশনের ভিত তৈরি করা, অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাওয়া, বড় করা। কারণ আমরা ইসি কমিটির মেম্বার এবং এটার জন্য আমরা আরও একটা সম্মান ও মর্যাদা পাচ্ছিলাম।

কিন্তু যেসব তরুণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে, তাদের কথা আমি সবসময় স্মরণ করি। এখনো করি। দশ-বারো বছর আগেও বলেছি, এখনো বলছি।

টেকজুম: ২০১৫-১৬ সালের দিকে কুরিয়ার ও ডেলিভারি ব্যবস্থা ছিল ই-কমার্সের বড় সমস্যা। তখন ই-ক্যাব কীভাবে এসব সমস্যা মোকাবিলা করেছিল?

রাজিব আহমেদ:দুই হাজার পনেরো সাল থেকে ষোলো সাল পর্যন্ত, মানে এই দুই বছর, কুরিয়ার সার্ভিস বা ডেলিভারি সমস্যা একটা বড় সমস্যা ছিল। একে তো ঢাকার বাইরে হোম ডেলিভারি সার্ভিস ছিল না। আর সেই সঙ্গে একেকটা কুরিয়ার একেক রকম চার্জ করত। আবার তাদের মার্চেন্টদের টাকা ফেরত দেওয়ার পলিসিও ছিল একেক রকম। তাই প্রায়ই নানারকম ঝামেলা তৈরি হতো। আর এই ঝামেলাগুলো প্রতিদিন আমাদের মেটাতে হতো।

এখানে আমি শুধু নিজের কথা বলছি না, সেই সঙ্গে ইসি কমিটির তরুণ সদস্য আসিফ আনাফের কথাও বলছি। সে আমার সঙ্গে এই দিকটাতে বেশ ভালো কষ্ট করেছে। এছাড়া মহান ভাই, খায়ের ভাইদের মতো তরুণরাও এদিকে সময় দিয়েছে।

আমার একটা ঘটনার কথা মনে আছে। ২০১৬ সালে একটা কুরিয়ার কোম্পানি ই-ক্যাবের এক মেম্বার মার্চেন্টকে আট লাখ টাকা দিচ্ছিল না। সেখানে ঝামেলা চলছিল। তখন আমি, আসিফ, মহান ভাই ও খায়ের ভাই তাদের অফিসে যাই সমস্যা সমাধানের চেষ্টা করতে। তাদের কাছে যেসব পণ্য আটকে ছিল, সেই পণ্যগুলো আমরা নিজেরা নিয়ে তারপর মার্চেন্ট কোম্পানির অফিসে দিয়েছি।

এগুলো সবই ইতিহাসের অংশ এবং আমি কোনো কিছু বানিয়ে বা বাড়িয়ে বলছি না। ই-ক্যাবের যে ফেসবুক গ্রুপ, সেখানে ২০১৫-১৬ সালের পোস্টগুলো পড়লেই এগুলো পাওয়া যাবে।

আরেকটা বিষয় ছিল পেমেন্ট গেটওয়ে। তখন যেকোনো মার্চেন্টকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হতো। আর কারও হয়তো ফি ছিল, কারও হয়তো ছিল না। আবার পেমেন্ট গেটওয়ে ট্রানজ্যাকশনের যে ফি, সেটাও খুব বেশি ছিল।

সৌভাগ্যবশত, ই-ক্যাবের পক্ষ থেকে আমরা, মানে ইসি কমিটির সদস্যরা, পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলোকে বোঝাতে সক্ষম হয়েছি যে ই-কমার্স ইন্ডাস্ট্রি বড় হলে তারাও সুবিধা পাবে। এজন্য ই-ক্যাবের মেম্বার কোম্পানিগুলোকে যতটা সম্ভব সুযোগ-সুবিধা দেওয়া উচিত। তখন যারা পেমেন্ট সলিউশন কোম্পানি ছিল, তাদের প্রায় সবাই আমাদের কথা মেনে নেয়।

তারা ই-ক্যাব মেম্বারদের জন্য রেজিস্ট্রেশন ফি জিরো করে দেয়, মাসিক যে চার্জ, সেটাও বন্ধ করে দেয়। আর এই ব্যাপারগুলো ঘটেছিল ই-ক্যাবের সরকারি রেজিস্ট্রেশনের আগে, মানে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অ্যাসোসিয়েশন বা ট্রেড অর্গানাইজেশন হিসেবে যে সার্টিফিকেট পাওয়ার কথা, সেটা পাওয়ার আগেই পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলো ই-ক্যাব মেম্বারদের জন্য এই সুবিধা দিয়েছিল।

আর এই ব্যাপারটিও ই-ক্যাবকে শুধু জনপ্রিয়ই নয়, বরং গুরুত্বপূর্ণ করে তুলেছিল। কারণ ই-ক্যাবের মেম্বার হলেই পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলো প্রাথমিক রেজিস্ট্রেশন ফি এবং মাসিক চার্জ বিনামূল্যে করে দিয়েছিল, প্রতি ট্রানজ্যাকশনের যে ফি, সেটাকেও কমিয়ে দিয়েছিল।

টেকজুম: আপনি ই-ক্যাবের ভবিষ্যৎ নেতৃত্বে কী ধরনের মানুষ দেখতে চান?

রাজিব আহমেদ: ই-ক্যাবের ভবিষ্যৎ নেতৃত্বে আমি এমন ধরনের লোকদের দেখতে চাই, যারা ই-কমার্স ব্যবসায়ী এবং একই সঙ্গে ই-কমার্স ইন্ডাস্ট্রিটা বোঝে। যারা মিডিয়া হোক বা সরকারি মিটিংয়ে হোক, নিজের কোম্পানির কথা না বলে পুরো ই-কমার্স সেক্টর নিয়ে কথা বলতে পারে। সেই সঙ্গে ইন্ডাস্ট্রি কীভাবে এগিয়ে যেতে পারে, আরও বড় হতে পারে, সে বিষয়গুলো নিয়েও যাদের ধারণা রয়েছে।

শুধু নিজের কোম্পানি নয়, বরং ওভারঅল ইন্ডাস্ট্রির কথা। আমি এ নিয়ে অনেকবার বলেছি। কারণ, গত বারো বছরে এটা আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ বলে মনে হয়েছে।

আর অবশ্যই তরুণ উদ্যোক্তা, ছোট উদ্যোক্তাদের যারা সাপোর্ট করতে চায়, নারী উদ্যোক্তাদের যারা সাপোর্ট করতে চায়, তাদেরই ই-ক্যাবের নেতৃত্বে আসা উচিত।

এখানে আমি খুবই স্পষ্ট করে বলতে চাই যে, আমি একবারই ই-ক্যাবের প্রেসিডেন্ট হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং জানিয়েছিলাম। এবার ই-ক্যাবের প্রেসিডেন্ট হব না, সেটাও বলেছি। এখানে এমন নয় যে আমি আমার যেসব কাজ করেছি, সেই ভিত্তিতে বলছি যে আমাকে আবার প্রেসিডেন্ট করা হোক, আমি অনেক কিছু ঠিক করে দেব। ওরকম কিছু না। ই-ক্যাবের প্রেসিডেন্ট তো দূরের কথা, এক্সিকিউটিভ কমিটিতেও ঢুকব না। সেটা অনেক আগেই আমি জানিয়েছি, একবার নয়, অনেকবার জানিয়েছি।

টেকজুম: তরুণ, নারী ও ঢাকার বাইরের উদ্যোক্তাদের জন্য কী ধরনের সরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করেন?

রাজিব আহমেদ: তরুণ উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলার উদ্যোক্তাদের সাপোর্ট করা দরকার। আর সেই সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই গবেষণা দরকার, জরিপ দরকার, সার্ভে দরকার।

সেই সঙ্গে সরকার যদি এমন দশ হাজার উদ্যোক্তাকে নির্বাচিত করে কিছু শর্ত আরোপ করে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অনুদান দেয়, তাহলে হয়তো একশো কোটি টাকার মতো একটা ফান্ড লাগবে, যেটা সরকারের বাজেটের তুলনায় কিছুই না।

এটা করা হলে খুব ভালো হবে এবং আমি আশা করি, সরকারের আইসিটি ডিভিশন ও বাণিজ্য মন্ত্রণালয় মিলে এরকম একটা ফান্ড বা তহবিল তৈরি করে এই সাপোর্ট দেবে। মানে, দশ হাজার উদ্যোক্তাকে নির্বাচিত করে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অনুদান দেবে। আর সেটা কীভাবে, কোন খাতে খরচ করা হবে, সেটাও মন্ত্রণালয়গুলো ঠিক করে দিতে পারে।

কী কী শর্তে তাদের এই অর্থ বা তহবিল প্রদান করা হবে, সেই নীতিমালাও দুই মন্ত্রণালয় মিলে ঠিক করতে পারে। আমার মনে হয়, এটা ই-কমার্স ইন্ডাস্ট্রিকে অনেক সাহায্য করবে। সেটা শুধু উদ্যোক্তাদের সাহায্য করবে না, সাধারণ মানুষও ই-কমার্সের সুফল অনেক বেশি পাবে।

টেকজুম: বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ই-ক্যাবের কী ধরনের জ্ঞানভিত্তিক কার্যক্রম করা উচিত বলে আপনি মনে করেন?

রাজিব আহমেদ: আমি নিজে এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে কনফারেন্সে অংশ নিচ্ছি। তবে ই-কমার্স নিয়ে আলাদা কোনো কনফারেন্স কোনো ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত দেখতে পাইনি। এটা আমাদের সবারই বড় ব্যর্থতা। এবং আমার মনে হয়, ই-ক্যাবের নবনির্বাচিত কমিটির বিষয়টিকে সিরিয়াসভাবে নেওয়া উচিত।

কোনো একটি ইউনিভার্সিটির সঙ্গে পার্টনারশিপে এসে প্রতি বছর একটা করে কনফারেন্স নির্দিষ্ট সময়ে করতে পারে। মানে, ই-ক্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে নভেম্বরে। তাই নভেম্বরের শেষের দিকে দেশের একটি বা কয়েকটি ইউনিভার্সিটির সঙ্গে মিলে শুধু ই-কমার্স নিয়ে একটা কনফারেন্স হতে পারে। এক দিনও হতে পারে, আবার তিন দিনও হতে পারে। সেটা ইউনিভার্সিটিগুলোর মতামতের ভিত্তিতে নির্ধারণ করা যেতে পারে।

আর ই-কমার্স নিয়ে বার্ষিক কিছু প্রকাশনাও থাকা উচিত এবং সেটা প্রতি বছর পাবলিশ হওয়া উচিত। এখন ই-কমার্স ইন্ডাস্ট্রি অনেক বড় হয়েছে। তাই জ্ঞানভিত্তিক ইনপুট বা নলেজ দেওয়ার সময় হয়েছে। ই-কমার্সকে একটা জ্ঞানভিত্তিক শিল্পে পরিণত করতে হবে।

এখন আমার মনে হয়, এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করা উচিত এবং আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে বাস্তবায়ন করা উচিত।

টেকজুম: নতুন নির্বাচিত কমিটির কাছে সাধারণ সদস্যদের নিয়ে আপনার প্রত্যাশা কী?

রাজিব আহমেদ: ই-ক্যাবের নতুন নির্বাচিত কমিটির নেতাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে, তারা যেন প্রতি মাসে একবার হলেও সাধারণ মেম্বারদের সঙ্গে বসেন। অথবা মেম্বার ডে রাখা উচিত, প্রতি মাসে একবার হলেও। প্রতি সপ্তাহে একবার করে করা গেলে খুব ভালো হতো, কিন্তু এটা আসলে বাস্তবে সম্ভব নয়।

কিন্তু প্রতি মাসেও যদি একবার মেম্বাররা যে কেউ ই-ক্যাব অফিসে এসে বা কোনো একটা রেস্টুরেন্টে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, নিজেদের সমস্যার কথা বলেন, তাহলে এটা মনে হয় অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি কার্যকরী হবে।

এছাড়া ই-ক্যাবের যে ফেসবুক গ্রুপ ছিল, সেটাকে আবার শক্তিশালী করতে হবে। ই-ক্যাবের ব্লগে আরও ভালো কিছু কনটেন্ট দেওয়া যায় কি না, সেটাও দেখতে হবে।

ই-ক্যাবের যে কোর্সগুলো রয়েছে, সেগুলোর মান আরও বাড়াতে হবে এবং সাধারণ মেম্বারদের কথা চিন্তা করতে হবে। নারী উদ্যোক্তাদের নিয়ে ই-ক্যাব আরও শক্তিশালী হবে বলে আমি আশা করি।

আর সবশেষে, ঢাকার বাইরে যারা উদ্যোক্তা রয়েছেন, তাঁদের কথা চিন্তা করা উচিত বলে আমি মনে করি।

টেকজুম: নারী উদ্যোক্তাদের ই-কমার্সে যুক্ত করতে আপনার নিজের ভূমিকা নিয়ে আপনি কী মনে করেন?

রাজিব আহমেদ: দেশি পণ্যের  ই-কমার্স ইন্ডাস্ট্রির ধারণাটিকে আমি ২০১৯ থেকে অনেক জনপ্রিয় করার চেষ্টা করেছি এবং হাজার হাজার নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। এর ফলে অনেকেই ফেসবুকে আমার অনেকগুলো পোস্ট পড়ে উপকৃত হয়েছেন, এই কথাগুলো বলেছেন।

তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আসলে আমার কাজ হওয়া উচিত ছিল না, এখনো তা নয়। বরং এটা ই-ক্যাবের করা উচিত ছিল এবং এখনো তাই করা উচিত।

নারী উদ্যোক্তাদের আরও বেশি সংখ্যায় ই-ক্যাবের মেম্বারে আনার জন্য যা যা করা দরকার, তা করা উচিত। দরকার হলে নারী উদ্যোক্তাদের জন্য খুব স্বল্প মূল্যে বা আলাদা করে মেম্বারশিপ ফি নির্ধারণ করা যেতে পারে, বা তাদের মেম্বারশিপের জন্য কিছু শর্ত উদার করা যেতে পারে।

যেমন, নারী উদ্যোক্তাদের যদি ভালো মানের ওয়েবসাইট না থাকে, শুধু ফেসবুক পেজ দিয়েও তাদের মেম্বার করা যেতে পারে, যদি ট্রেড লাইসেন্স এবং টিআইএন সার্টিফিকেট থাকে।

কীভাবে আসলে কী করা উচিত, সেটা ই-ক্যাবের ইসি কমিটির নেতারা আরও ভালো চিন্তা করতে পারবেন, যেহেতু তারা ই-ক্যাব চালাবেন। আমি শুধু আমার মতামত ব্যক্ত করছি, যেহেতু অনেক নারী উদ্যোক্তার সঙ্গে সরাসরি আমার কাজের অভিজ্ঞতা রয়েছে।

টেকজুম: নতুন সরকারের সময় ই-কমার্স খাতের নীতিমালায় কী ধরনের পরিবর্তন জরুরি বলে মনে করেন?

রাজিব আহমেদ: যেহেতু এখন নতুন সরকার রয়েছে দেশে এবং তাদের অর্থনীতি ইত্যাদি সম্পর্কে কিছু আলাদা দর্শন রয়েছে, তাই ই-কমার্স খাতকে কীভাবে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো অনুসারে আরও উন্নত করা যায়, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত। তবে সবার আগে চিন্তা করা উচিত, ই-কমার্স পলিসি যেটা রয়েছে, সেটাকে আপডেট করা যায় কীভাবে।

প্রথমত, আমি প্রথম থেকেই ডিজিটাল কমার্স নামটার বিপক্ষে ছিলাম। তাই আমি মনে করি, সবার আগে ই-কমার্স পলিসি হিসেবে সরকারি কাগজে-কলমে থাকুক এবং এই পরিবর্তনটা দিয়েই শুরু হোক।

আর পলিসিটাকে যুগোপযোগী করা উচিত। পলিসিটা ভালো ছিল, অনেক ভালো পরামর্শ ছিল। এখন সেগুলোকে কীভাবে আরও আধুনিক করা যায় এবং ২০২৭-২৮ সালের উপযোগী করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আসলে চিন্তা করা উচিত। এদিকে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আর যারা বিশেষজ্ঞ এবং যারা ব্যাপারগুলো বোঝেন, তাদের নিয়ে আলোচনা করে এই পলিসি আপডেট করা হলে খুব ভালো হবে ইন্ডাস্ট্রির জন্য।

টেকজুম: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
রাজিব আহমেদ: আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্স নীতিমালাই-কমার্স বাংলাদেশই-ক্যাবতরুণ উদ্যোক্তানারী উদ্যোক্তারাজিব আহমেদসার্চ ইংলিশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
নির্বাচিত

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’
প্রযুক্তি বাজার

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক
নির্বাচিত

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

স্মার্টফোনে ফটোগ্রাফি: কিছু সহজ কিন্তু কার্যকর টিপস
কিভাবে করবেন

স্মার্টফোনে ফটোগ্রাফি: কিছু সহজ কিন্তু কার্যকর টিপস

জাপানকে আমাদের শীর্ষ আইসিটি রপ্তানি গন্তব্যে পরিণত করতে চাই: আহমেদুল ইসলাম বাবু
সাক্ষাৎকার

জাপানকে আমাদের শীর্ষ আইসিটি রপ্তানি গন্তব্যে পরিণত করতে চাই: আহমেদুল ইসলাম বাবু

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
নির্বাচিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও প্রথম...

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 November 2026

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix