Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং আনছে ট্রিপল ফোল্ডিং ট্যাবলেট ও ট্রান্সপ্যারেন্ট ডিসপ্লের ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
স্যামসাং আনছে ট্রিপল ফোল্ডিং ট্যাবলেট ও ট্রান্সপ্যারেন্ট ডিসপ্লের ফোন
Share on FacebookShare on Twitter

২০২১ সালটা স্যামসাংয়ের জন্য বেশ ব্যস্ততম হতে চলেছে। স্যামসাং এখনও পর্যন্ত মুখ না খুললেও, জল্পনা বলছে, জানুয়ারি মাসের ১৪ তারিখেই লঞ্চ হচ্ছে গ্যালাক্সি S21 সিরিজ। সূত্র অনুসারে, তারপর একে একে আসবে গ্যালাক্সি Z Fold 3, গ্যালাক্সি Z Flip 3। পাশাপাশি একটু সস্তায় এই ফোল্ডেবল ফোনগুলির Lite ভার্শনও আনা হতে পারে। এখানেই না থেমে স্যামসাং আরও বড়ো কিছু পরিকল্পনার ওপর কাজ করছে বলে জানা গেল। নতুন একটি রিপোর্ট সত্যি প্রমাণিত হলে, আগামী বছরের মধ্যেই স্যামসাংয়ের ট্রিপল ফোল্ডিং ডিজাইনের ট্যাবলেট ও ট্রান্সপ্যারেন্ট বা স্বচ্ছ ডিসপ্লে প্যানেলের ফোন লঞ্চের মুখ দেখতে পারে।

টিপস্টার এর টুইট অনুযায়ী, স্যামসাং ২০২১ সালে একাধিক ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে। তার টুইটে বলা হয়েছে, গ্যালাক্সি S21 সিরিজ লঞ্চের পর, স্যামসাং ট্রিপল ফোল্ডেবল ট্যাবলেট এবং ট্রান্সপ্যারেন্ট ডিসপ্লের ফোন বাজারে আনতে পারে।

এই প্রসঙ্গে বলে রাখি, স্যামসাংয়ের ডিসপ্লে আর্ম হিসেবে পরিচিত স্যামসাং Display তার কোরিয়ান ব্লগে মাল্টিফোল্ড ও রোলেবল ডিভাইসের দু’টি স্কেচ সম্প্রতি পাবলিশ করেছিল। তার মধ্যে একটি স্কেচে ট্রাইফোল্ড (তিন ভাঁজে বিভক্ত) ডিজাইনের একটি ট্যাবলেটকে দেখা গিয়েছিল। ফোল্ডেবলের তুলনায় ট্রাইফোল্ড ডিসপ্লে থাকার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে, এটি আনফোল্ড করলে ব্যবহারকারীরা আরো বড়ো স্ক্রিন ব্যবহার করার সুবিধা পাবেন। উল্লেখ্য, শাওমি ও টিসিএল ইতিমধ্যে অনুরূপ ফর্ম ফ্যাক্টরযুক্ত ফোনের টিজার সামনে এনেছে। ট্রন ২০২১-এ লঞ্চ হবে বলে একটি ট্রান্সপ্যারেন্ট ডিসপ্লেযুক্ত ফোনের প্রসঙ্গও এনেছেন। তবে ফোনটির ব্যাপারে তিনি বিশেষ আলোকপাত করেন নি।

টিপস্টার আরও জানিয়েছেন, ২০২২ সালে স্যামসাং স্ক্রোলেবল ও রোলেবল স্মার্টফোন লঞ্চ করবে। গতমাসে অপ্পোর অ্যানুয়াল ইভেন্ট Inno Day-তে রোলেবল ডিজাইনের এমনই একটি ফোনকে জনসমক্ষে আনা হয়েছিল। Oppo X 2021 নামের এই ফোনের রোলেবল ডিজাইনটি দুটি রোল মোটর যুক্ত একটি পাওয়ারট্রেন, টু-ইন-ওয়ান প্লেট ডিসপ্লে সাপোর্ট টেকনোলজি, এবং ইস্পাত দিয়ে তৈরি ০.১ মিমি পাতলা কিন্তু শক্তিশালী এমন একটি স্ক্রিন ল্যামিনেটরের মাধ্যমে বানানো সম্ভব হয়েছিল। যদিও এটি নিছকই কনসেপ্ট ফোন বলে অপো পরে জানিয়েছিল। অন্যদিকে প্রোডাকশান ডেমো ইভেন্টে শ্যুট করা ভিডিওটিতে TCL-এর একটি রোলেবল ডিসপ্লেযুক্ত স্মার্টফোন প্রোটোটাইপ সম্প্রতি দেখা গিয়েছিল। আবার আগামী বছরের প্রথমার্ধে LG রোলেবল ডিজাইনের ফোন বাজারে আনতে চলেছে। জমজমাট এই প্রতিযোগিতায় স্যামসাংও যে পিছিয়ে থাকার পাত্র নয়, তা নিঃসন্দেহে বলা যায়। নিজের টুইটের রিপ্লাইতে আপকামিং একটি লেজেন্ডারি প্রোডাক্টের কথাও Tron উল্লেখ করেছেন, যার ব্যাপারে আমরা নাকি আগে কখনও ভাবিইনি। এখন দেখার বিষয়, স্যামসাং আমাদের জন্য ঠিক কিরকম সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে৷

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাজশাহীকে প্রযুক্তি নগরী হিসেবে গড়ে তোলার সুযোগ কাজে লাগাতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

রাজশাহীকে প্রযুক্তি নগরী হিসেবে গড়ে তোলার সুযোগ কাজে লাগাতে হবে: পলক

প্রযুক্তি নির্ভর স্থানীয় উদ্ভাবন দিয়েই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি নির্ভর স্থানীয় উদ্ভাবন দিয়েই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে: পলক

স্মার্টফোন বাজারে প্রথমবারের মতো শীর্ষে ভিভো
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন বাজারে প্রথমবারের মতো শীর্ষে ভিভো

আরও বাড়ছে মোবাইল ব্যবহারের খরচ
টেলিকম

আরও বাড়ছে মোবাইল ব্যবহারের খরচ

প্রযুক্তিতে বাংলা ভাষার প্রমিত মান নিয়ে ছাড় দেওয়া যায় না: টেলিযোগাযোগ মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিতে বাংলা ভাষার প্রমিত মান নিয়ে ছাড় দেওয়া যায় না: টেলিযোগাযোগ মন্ত্রী

গ্রামীণফোনের সর্বনাশ, রবির পৌষমাস!
টেলিকম

গ্রামীণফোনের সর্বনাশ, রবির পৌষমাস!

Load More

ট্রেন্ডিং টপিক

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার
নির্বাচিত

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix