Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিগগিরই বাজারে আসছে ১২ জিবি’র আরটিএক্স ২০৬০ জিপিইউ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
শিগগিরই বাজারে আসছে ১২ জিবি’র আরটিএক্স ২০৬০ জিপিইউ
Share on FacebookShare on Twitter

চলতি বছরের শুরুতেই গেইমারদের জন্য স্বল্প মূল্যে পুরনো মডেলের জিপিইউ-এর আরও উন্নত সংস্করণ আনার প্রতিশ্রুতি দিয়েছিল এনভিডিয়া। সেই প্রতিশ্রুতির আংশিক হলেও পূরণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শিগগিরই বাজারে আসছে ১২ জিবি’র আরটিএক্স ২০৬০ জিপিইউ।

করোনাকালীন চিপ সঙ্কটকে আরও প্রকট আকার দেওয়ার পেছনে ক্ষেত্রবিশেষে দায়ী করা হয় ক্রিপ্টোমাইনারদের। করোনার প্রাদুর্ভাবে একদিকে বিকল হয়ে পড়া সরবরাহ ব্যবস্থা, অন্যদিকে ক্রিপ্টোকারেন্সির উর্ধ্বমুখী বাজার থেকে দ্রুত মুনাফা কামাইয়ে আগ্রহী ক্রিপ্টোমাইনারদের যন্ত্রাংশ চাহিদার কারণে বিপাকে পড়েছিলেন সাধারণ ব্যবহারকারীরা। দাম বেড়ে গিয়েছিল জিপিইউ ইউনিটগুলোর।

এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারি মাসে এনভিডিয়া গেইমার এবং সাধারণ ব্যবহারকারীদের প্রতিশ্রুতি দিয়েছিল, পুরনো মডেলের জিপিইউ-এর আরও উন্নত সংস্করণ বাজারজাত করবে তারা। প্রতিষ্ঠানটির আশা, ক্রিপ্টোমাইনারদের নজর পড়বে না ওই জিপিইউগুলোর উপর।

সেই প্রতিশ্রুতি পূরণ করতে আরটিএক্স ২০৬০ জিপিইউ-এর ১২ জিবি ভিডিও র‌্যাম সংস্করণ বাজারজাত করতে যাচ্ছে এনভিডিয়া। ৭ ডিসেম্বর প্রযুক্তি পণ্যের বৈশ্বিক বাজারে অভিষেক হবে জিপিইউটির। ২০১৯ সালে বাজারে আসা জিপিইউটির প্রথম সংস্করণে র‌্যাম ছিল ছয় জিবি।

কনফিগারেশন বিবেচনায় আরটিএক্স ২০৬০ সুপারের সঙ্গে নতুন ১২ জিবি সংস্করণে কিছু মিল রয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। জিপিইউটির বেইজ ক্লকের গতি বেড়েছে আংশিক, কুডা (CUDA) কোরের সংখ্যা বেড়ে ১৯২০ কোর থেকে হয়েছে ২১৭৬ কোর।

ছবি: এনভিডিয়াছবি: এনভিডিয়া১২ জিবি’র ‘আরটিএক্স ২০৬০ ফাউন্ডার্স এডিশনের বিক্রয়মূল্য কতো হবে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়নি এনভিডিয়া। তবে ভার্জকে প্রতিষ্ঠানটি বলেছে, “এটি আরটিএক্স ২০৬০ ছয় জিবি’র প্রিমিয়াম সংস্করণ এবং দামেও এর প্রতিফলন হবে বলে আশা করছি।” ২০১৯ সালে আরটিএক্স ২০৬০ ছয় জিবি সংস্করণ যখন বাজারে আসে, তখন এর বিক্রয়মূল্য ছিল ৩৪৯ মার্কিন ডলার।

ভার্জ বলছে, বর্তমান বাজারের উচ্চ-গ্রাফিক্সের গেইমগুলোর জন্য হয়তো সেরা জিপিইউ হবে না আরটিএক্স ২০৬০’র ১২ জিবি সংস্করণ। তবে ১০৮০ পিক্সেল রিজুলিউশন বা মাঝারি গ্রাফিক্সে বেশিরভাগ গেইম ঠিকঠাক চলবে জিপিইউটিতে।

বৈশ্বিক মহামারীর প্রভাব পড়েছে প্রযুক্তি পণ্য ও কম্পিউটার যন্ত্রাংশের বাজারেও। আনকোড়া নতুন কিছু ‍না হয়েও কনসোল আর গ্রাফিক্স কার্ডের মতো পণ্যের চাহিদা এখনও আকাশচুম্বী। অন্যদিকে আরটিএক্স ৩০-সিরিজের জিপিইউগুলোকেও বিবেচনা করা হয় প্রিমিয়াম পণ্য হিসেবে। এমন পরিস্থিতিতে স্বাভাবিক দামে পছন্দ বা প্রয়োজন মতো জিপিইউ কেনা বেশ কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে সাধারণ ক্রেতাদের জন্য।

এক্ষেত্রে পুরনো মডেলের জিপিইউ-এর নতুন সংস্করণ প্রিমিয়াম দামে বাজারজাত করলে, বাজার পরিস্থিতির উপর আদৌ কোনো ইতিবাচক প্রভাব পড়বে কি না, সেই প্রশ্ন থেকেই যায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুই ওএস চলবে বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোনে
টেলিকম

দুই ওএস চলবে বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোনে

বাংলাদেশে সিসকো’র বর্ষসেরা অংশীদার স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে সিসকো’র বর্ষসেরা অংশীদার স্মার্ট টেকনোলজিস

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ

বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে
প্রযুক্তি বাজার

বৈশ্বিক প্রতিকূলতায়ও ওয়ালটনের ব্যবসায় সুবাতাস

গেমিং ফোন আনল আসুস
প্রযুক্তি সংবাদ

গেমিং ফোন আনল আসুস

বিকাশ-রকেটের ব্যালেন্স দেখতে ৪০ পয়সা লাগবে
প্রযুক্তি সংবাদ

বিকাশ-রকেটের ব্যালেন্স দেখতে ৪০ পয়সা লাগবে

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
বিবিধ

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix