Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বে প্রযুক্তি খাতের উদ্যোক্তারা এগিয়ে থাকলেও জাপানে পিছিয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
বিশ্বে প্রযুক্তি খাতের উদ্যোক্তারা এগিয়ে থাকলেও জাপানে পিছিয়ে
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় বিলিয়নিয়ার তথা শতকোটিপতিদের বড় অংশই প্রযুক্তি খাতের উদ্যোক্তা। অনেক বছর ধরেই যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তৈরি তালিকায় এমন প্রবণতা লক্ষ করা গেছে। গত মাসে তাদের প্রকাশিত ‘রিচেস্ট ইন ২০২৪’ বা ‘২০২৪ সালের সবচেয়ে ধনী’ শীর্ষক প্রতিবেদনেও দেখা যায়, শীর্ষ ২০ বিলিয়নিয়ার বা শতকোটিপতির মধ্যে ৯ জনই হলেন প্রযুক্তি খাতের। এটি একরকম বৈশ্বিক প্রবণতা হলেও ব্যতিক্রম শুধু জাপান।

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি জাপানে শীর্ষ ১০ বিলিয়নিয়ারের মধ্যে মাত্র ১ জন, আর শীর্ষ ২০ বিলিয়নিয়ারের মধ্যে ২ জন প্রযুক্তি খাতের। আরও অবাক করা ব্যাপার হলো, শীর্ষ ৫০–এ প্রযুক্তি খাত থেকে মাত্র ৬ ব্যক্তি ও পরিবার স্থান পেয়েছে।

সাধারণত জাপানের অর্থনীতি নিয়ে কথা উঠলে প্রথমেই গাড়ি, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস প্রযুক্তি খাতের উন্নততর চিত্রই চোখের সামনে ভেসে ওঠে। এ ক্ষেত্রে টয়োটা, সনি, মিতসুবিশি, হোন্ডা, নিশান, ইয়ামাহা, নিতেন্দো, সফটব্যাংক, হিটাচি, প্যানাসনিক—এগুলোই বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত ও জনপ্রিয় জাপানি কোম্পানি হিসেবে বিবেচিত। অথচ ফোর্বসের মিলিয়নিয়ার বা শতকোটিপতির তালিকায় কিনা জাপানি ফ্যাশন ও রিটেইলার তথা খুচরা বিক্রেতাদেরই জয়জয়কার। তালিকার শীর্ষ ১০–এ ৫টি, সেরা ২০–এ ৯টি আর ৫০–এর মধ্যে ১৪টি স্থানই ফ্যাশন ও রিটেইলারদের দখলে।

তাদাশি ইয়ানাই
৩৫ দশমিক ৪ বিলিয়ন বা ৩ হাজার ৫৪০ কোটি মার্কিন ডলারের সম্পদ নিয়ে ফ্যাশন ও রিটেইলার ব্যবসায়ী তাদাশি ইয়ানাই অ্যান্ড ফ্যামিলি এখন জাপানের শীর্ষ বিলিয়নিয়ার বা শতকোটিপতি। এটি পোশাকের বৈশ্বিক ব্র্যান্ড ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান।

ফ্যাশন ও রিটেইলার বা খুচরা বিক্রেতাদের মধ্যে তাকাহিশা তাকাহারা ৭৫০ কোটি ডলারের সম্পদ নিয়ে পঞ্চম, ৪৭০ কোটি ডলার সম্পদ নিয়ে ইতো সিবলিংস (সেভেন অ্যান্ড আই হোল্ডিংসের প্রয়াত চেয়ারম্যান মাসাতোশি ইতোর সন্তান) ষষ্ঠ, ৪০০ কোটি ডলারের সম্পদ নিয়ে আকিও নিতোরি অষ্টম ও ৩৮৫ কোটি ডলারের সম্পদ নিয়ে মোসাহিরো মিকি দশম স্থানে রয়েছেন। ফোর্বসের বৈশ্বিক তালিকায় প্রথম স্থান পাওয়া বার্নার্ড আর্নল্ট ও পরিবারের ব্যবসাও ফ্যাশন ও খুচরা বিক্রি। তাদের সম্পদের পরিমাণ ২২ হাজার ২৪০ কোটি ডলার।

তাকেমিৎসু তাকজাকি
ফোর্বসের তালিকায় এবার জাপানের দ্বিতীয় শীর্ষ বিলিয়নিয়ার বা শতকোটিপতি হয়েছেন উৎপাদন খাতের উদ্যোক্তা তাকেমিৎসু তাকজাকি। তাঁর সম্পদের পরিমাণ ২২ দশমিক ৬ বিলিয়ন বা ২ হাজার ২৬০ কোটি ডলার। বিনিয়োগ প্রতিষ্ঠান সফটব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়োশি সন ২ হাজার ৯০ কোটি ডলারের সম্পদ নিয়ে তৃতীয়। নোবুতাদা সাজি অ্যান্ড ফ্যামিলি ১ হাজার ৩০ কোটি ডলারের সম্পদ নিয়ে চতুর্থ স্থান পেয়েছে, তাদের ব্যবসা খাদ্য ও পানীয়। সপ্তম স্থান পাওয়া হিদেয়িকু বুসুজিমা অ্যান্ড ফ্যামিলির নিট সম্পদমূল্য ৪১০ কোটি ডলার। তারা জুয়া ও ক্যাসিনো ব্যবসায়ে জড়িত।

মাসায়োশি সন
প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান কম্পিউটার সিস্টেম ইন্টেগ্রেটর অ্যান্ড কাস্টম সফটওয়্যার প্রস্তুতকারক ওবিকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিরো নোদা ৩৯০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকায় নবম স্থান পেয়েছেন। জাপানের প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের মধ্যে তাঁর সম্পদই সবচেয়ে বেশি।

কোভিড মহামারি-পরবর্তীকালে সীমান্ত খুলে দেওয়ায় আবার পর্যটক বেড়েছে, সেই সঙ্গে ভোক্তাদের ভোগব্যয়ও বৃদ্ধি পেয়েছে। এ দুটো প্রবণতা ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে জাপানের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করেছে। একই সঙ্গে দেশটির শেয়ারবাজারে এক বছরে ১১ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। সেই সুবাদে জাপানের শীর্ষ ৫০ ধনীর সম্মিলিত সম্পদ দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ১৯২ বিলিয়ন বা ১৯ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত হয়েছে।

নোবুতাদা সাজি
বিশ্বে বর্তমানে সব মিলিয়ে শতকোটিপতি আছেন ২ হাজার ৭৮১ জন, যা এযাবৎকালের সর্বোচ্চ। আর এই সংখ্যাটা গত বছরের তুলনায় ১৪১ জন বেশি। শতকোটিপতির সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁদের মোট সম্পদমূল্যও বেড়েছে। সার্বিকভাবে তাঁদের সম্পদের মূল্য এখন ১৪ লাখ ২০ হাজার কোটি ডলার, যা ২০২৩ সালের চেয়ে ২ লাখ কোটি এবং ২০২১ সালের তুলনায় ১ লাখ ১০ হাজার কোটি ডলার বেশি।

Tags: ফোর্বসশীর্ষ ধনী

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের আয়ু কমিয়ে দিচ্ছে এই ৬ ভুল
কিভাবে করবেন

স্মার্টফোনের আয়ু কমিয়ে দিচ্ছে এই ৬ ভুল

স্বাস্থ‌্য পর্যবেক্ষণ করবে ‘স্মার্ট চশমা’
প্রযুক্তি সংবাদ

স্বাস্থ‌্য পর্যবেক্ষণ করবে ‘স্মার্ট চশমা’

এআই সার্চে অদ্ভুত পরামর্শ দিচ্ছে গুগল
প্রযুক্তি সংবাদ

এআই সার্চে অদ্ভুত পরামর্শ দিচ্ছে গুগল

তিনদিন ইন্টারনেট বন্ধ থাকলে বিল কাটা
টেলিকম

বকেয়া পরিশোধ শুরু, ফিরছে ইন্টারনেটের গতি

জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
প্রযুক্তি সংবাদ

জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?

দারাজের ‘বৈশাখী মেলা’ ক্যাম্পেইন
ই-কমার্স

দারাজের ‘বৈশাখী মেলা’ ক্যাম্পেইন

Load More

ট্রেন্ডিং টপিক

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix