Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এসির উৎপাদন বাড়াচ্ছে দেশীয় প্রতিষ্ঠান, কমেছে দাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
এসির উৎপাদন বাড়াচ্ছে দেশীয় প্রতিষ্ঠান, কমেছে দাম
Share on FacebookShare on Twitter

জলবায়ু পরিবর্তনের প্রভাবে অসহনীয় গরম থেকে গ্রাহকরা স্বস্তি চাচ্ছেন। তাদের চাহিদা মেটাতে দেশে এসির উত্পাদন ও সংযোজন বেড়েছে।ফলে এসির দাম অনেক কমেছে। এটি আরও বেশি গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে আনার চেষ্টা চলছে।

সংশ্লিষ্টদের মতে, এসি বিক্রি তাত্পর্যপূর্ণভাবে বেড়েছে। তাদের দাবি, স্থানীয় প্রতিষ্ঠানগুলো এখন দেশে এসির চাহিদার ৮৫ শতাংশেরও বেশি পূরণ করছে।

এসি বিক্রির সঠিক তথ্য নেই। নির্মাতা ও খুচরা বিক্রেতাদের ধারণা, ২০২৩ সালে পাঁচ লাখ ৩০ হাজার এসি বিক্রি হয়েছিল। ২০২২ সালে তা ছিল তিন লাখ ৩০ হাজার।

তারা বৈশ্বিক উষ্ণায়ন, এসির কম দাম ও দক্ষ শ্রম-প্রযুক্তিকে এই প্রবৃদ্ধির পেছনের কারণ বলে মনে করছেন।

চলতি গ্রীষ্মেও গরম ক্রমশ অসহনীয় হয়ে উঠছে।

সংশ্লিষ্টদের মতে, এসির দাম এখন তুলনামূলক কম হওয়ার কারণ বেশিরভাগ যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি হচ্ছে।

প্রধান সার্কিট ও কম্প্রেসর বাদ দিয়ে প্লাস্টিকের ফ্রেম ও কপার ক্যাবলের মতো উপাদান দেশে তৈরি হয়। এসির ভেতরের তার স্থানীয় নির্মাতারা সরবরাহ করেন।

তবে কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানি করতে হচ্ছে।

বাংলাদেশে প্রায় ২০টি স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান এসি উৎপাদন ও সংযোজন করে।

সিঙ্গার বাংলাদেশের হেড অব প্রোডাক্ট সৈয়দ সাব্বির জামান বলেন, ‘২০১৫ সালের আগে বাংলাদেশে এসিকে বিলাসবহুল পণ্য হিসেবে বিবেচনা করা হতো। এরপর মধ্যম আয়ের মানুষরা এটি কিনতে শুরু করেন।’

২০১৫ সালের আগে এসি আমদানি করা হলেও দেশে সীমিত আকারে সংযোজন করা হতো।

রাজধানীর মিরপুরের বাসিন্দা রিফাত জাহান বলেন, ‘গত বছর এই সময়ে তাপমাত্রা অসহনীয় মনে হওয়ায় এসি কিনি।’

জামালপুরে তার আত্মীয়রাও এসি কিনেছেন বলে জানান এই গৃহবধূ।

দেশীয় উৎপাদন উৎসাহিত করতে আমদানি শুল্ক ও কর অবকাশ উল্লেখযোগ্যভাবে কমানোয় বহুজাতিক প্রতিষ্ঠানগুলো যন্ত্রাংশ আমদানি ও এসি সংযোজন শুরু করে। ফলে বাজার দ্রুত বাড়তে থাকে।

২০২০ সালের পর ওয়ালটন, মিনিস্টার, যমুনা ও ভিশনের মতো দেশীয় প্রতিষ্ঠানগুলো এসি সংযোজন ও উৎপাদনে ব্যাপক বিনিয়োগ করেছে।

সৈয়দ সাব্বির জামান বলেন, ‘সরকার দেশীয় এসি প্রস্তুতকারকদের কর সুবিধা দেওয়ায় তারা বড় পরিসরে বাজারে এসেছে।’

২০০৪ সালে প্রথম দেশি প্রতিষ্ঠান হিসেবে ইলেক্ট্রো মার্ট লিমিটেড চীনের হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক গ্রি’র সঙ্গে যৌথ উদ্যোগে আমদানি করা প্রয়োজনীয় যন্ত্রাংশ দিয়ে এসি সংযোজন শুরু করে।

‘সে সময় এসির সর্বোচ্চ চাহিদা ছিল ৩০ হাজার’ উল্লেখ করে ইলেক্ট্রো মার্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার বলেন, ‘বাজারের চাহিদা বেড়ে যাওয়ায় আমরা সংযোজক থেকে প্রস্তুতকারক হিসেবে বিকশিত হয়েছি।’

আরও পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী এসি তৈরির লক্ষ্যে ২০২০ সালে পূর্ণাঙ্গ উৎপাদন কারখানা স্থাপন করে ইলেক্ট্রো মার্ট। বর্তমানে, এটি আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের জন্য ৮০টি মডেল তৈরি করছে।

প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রতি বছর তিন লাখ ইউনিটে দাঁড়িয়েছে।

চীনা প্রতিষ্ঠান মাইডিয়ার পণ্য প্রস্তুত ও বিক্রয়কারী এলিট এসির ব্র্যান্ড ম্যানেজার মোজতবা নাদিম বলেন, ‘মধ্যবিত্ত মানুষের সংখ্যা বৃদ্ধি ও দ্রুত নগরায়ণের ফলে এসির চাহিদা বেড়েছে।’

‘ক্রমবর্ধমান চাহিদা এসির উত্পাদন ও উদ্ভাবনে বিনিয়োগকারীদের উত্সাহিত করেছে।’

তার মতে, এসির প্রযুক্তি, গুণগত মান ও দক্ষতায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এটি দেশে-বিদেশে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।

দেশের অন্যতম বৃহৎ এসি উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের বার্ষিক উৎপাদন দুই লাখ।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের পরিচালক (বিপণন) সেলিম উল্লাহ সেলিম বলেন, ‘নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও বিকাশের জন্য প্রতিষ্ঠানগুলো গবেষণা ও উন্নয়নে ক্রমবর্ধমান বিনিয়োগ করছে। এ ধরনের উদ্যোগের ফলে এমন এসি উৎপাদন করা সম্ভব হয়েছে যা বিদ্যুৎ খরচ ও দূষণ কমায়।’

তিনি প্রণোদনা ও ভর্তুকি এবং উৎপাদন ও প্রতিযোগিতার পরিবেশ তৈরির মাধ্যমে এই খাত বিকাশে সরকারকে কৃতিত্ব দেন।

তিনি জানান, প্রতিযোগিতায় টিকে থাকতে স্থানীয় প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মান মেনে চলছে। এটি ক্রেতাদের আস্থা বাড়াচ্ছে বলেও মনে করেন তিনি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ড্রোন উড়িয়ে বাংলাদেশ ফ্লাইং ল্যাবসের উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

ড্রোন উড়িয়ে বাংলাদেশ ফ্লাইং ল্যাবসের উদ্বোধন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
প্রযুক্তি বাজার

২০২৬ সালকে স্মার্টফোন বাজারের সর্বকালের পতনের বছর কেন বলছে আইডিসি

আরও ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে
প্রযুক্তি সংবাদ

আরও ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে

জনগণ ও দেশের প্রয়োজনে যা কাজে লাগবে তাই করবো: পলক
প্রযুক্তি সংবাদ

আইসিটি অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংযুক্ত অফিসারদের জেলা ও উপজেলায় পাঠানোর নির্দেশ

জাপানের চিপ কারখানায় বিনিয়োগ করবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

চিপ উৎপাদন ও গবেষণায় যুক্তরাজ্যের নতুন প্রকল্প

দেশের বাজারে গ্যালাক্সি এস২০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে গ্যালাক্সি এস২০ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
পাঁচমিশালি

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix