Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চ্যাম্পিয়ন গেমারদের জন্য বাজারে এলো রিয়েলমি নারজো ৩০

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৯ আগস্ট ২০২১
চ্যাম্পিয়ন গেমারদের জন্য বাজারে এলো রিয়েলমি নারজো ৩০
Share on FacebookShare on Twitter

চ্যাম্পিয়ন গেমারদের জন্য বাজারে এলো রিয়েলমি নারজো ৩০

তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র নারজো সিরিজ সবসময়ই গেমারদের প্রত্যাশা পূরণ করেছে। ব্যবহারকারীদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দিতে অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নারজো সিরিজ অনবদ্য। অপেক্ষার প্রহর শেষে, রিয়েলমি আবারও তরুণ গেমারদের চাহিদা মেটাতে, বাজারে নিয়ে এসেছে তাদের নারজো সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন। রিয়েলমি নারজো ৩০ স্মার্টফোনটি ‘জেড জেনারেশন’র তরুণ স্মার্টফোন ব্যবহাকারীদের দিবে দুর্দান্ত গতি ও পারফরম্যান্সের সমন্বয়ে অনবদ্য স্মার্টফোন অভিজ্ঞতা। স্বাভাবিকভাবেই ব্যবহারকারীদের মনে প্রশ্ন জাগতে পারে যে, কেন এই স্মার্টফোনটি বাজারের অন্য মোবাইলের চেয়ে আলাদা বা কিভাবে এটি তরুণ গেমারদের প্রত্যাশা পূরণ করবে।

দুর্দান্ত পারফরম্যান্স ও সুপার স্মুথ ডিসপ্লে

নারজো ৩০ স্মার্টফোনে আছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর; যা ব্যবহারকারীদের দিবে দুর্দান্ত পারফরম্যান্স। এমন শক্তিশালী হাইলি অপটিমাইজড গেম-ওরিয়েন্টেড প্রসেসরের সাহায্যে, তরুণ গেমাররা কল অব ডিউটি, অ্যাসফাল্ট ৯-এর মত যে কোনো হেভি গেম খেলতে পারবেন অনায়াসে। শুধু তাই নয়, ২.০৫ গিগাহার্টজ পর্যন্ত দুটি উচ্চ-কর্মক্ষমতার কর্টেক্স-এ৭৬ কোর ও ২ গিগাহার্টজ পর্যন্ত ছয়টি উচ্চ-দক্ষতার কর্টেক্স-এ৫৫ কোর ব্যবহারকারীদের দিবে চমকপ্রদ গেমিং অনুভূতি। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি, ৯০ হার্টজ ফুল এইডি প্লাস আল্ট্রা স্মুথ ডিসপ্লে’র ফলে ব্যবহারকারীরা স্মুথ ও সাবলিলভাবে এ স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন। মোবাইলটির ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ও ৫৮০ নিটস পর্যন্ত ব্রাইটনেস দিবে অসাধারণ অডিও ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ফলে, গেমিং-এর সময় যেকোনো কৌশলী পদক্ষেপ নিতে ব্যবহারকারীরা অনেক স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং স্মুথ অনুভূতি পাবেন। স্ক্রিন কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট ফাংশন থাকার কারণে দীর্ঘ সময় ধরে ব্যবহার করলেও আপনি চোখের ওপর কোনো চাপ অনুভব করবেন না। ফলে এ কথা বলাই যায় যে, এ ফোনের পারফরম্যান্স অসাধারণ এবং এর দুর্দান্ত ডিসপ্লে ব্যবহারকারীদের গেমিং অভিজ্ঞতাকে নিয়ে যাবে অন্য মাত্রায়।

ট্রেন্ডি এবং গতিশীল ডিজাইন

রেসিং টেক্সচার-এর অন্তর্ভুক্তি নারজো ৩০’র ডিজাইনে অনন্য মাত্রা যোগ করেছে। এর রেস ট্র্যাকের ক্লাসিক ভি আকৃতি লাইনের আদলে তৈরি করা ডিজাইন তরুণ প্রজন্মের গেমারদেরকে দিবে স্টাইলিশ আউটলুক। এটি ডিজাইন করা হয়েছে উন্নত ডুয়েল টেক্সচার স্প্লাইসিং প্রসেস ও নতুন অপটিক্যাল কোটিং প্রযুক্তির সমন্বয়ে। ফলে, এই ফোন স্বচ্ছ ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি করতে সক্ষম। অ্যান্ড্রয়েড ১১ ও রিয়েলমি ইউআই ২.০ সমৃদ্ধ স্মার্টফোনটি ব্যবহারকারীদের দিবে দ্রুত, মসৃণ ও নিরাপদ ব্যবহারের অভিজ্ঞতা। এটি তরুণদেরকে নিজের নান্দনিকতা প্রকাশে বিভিন্ন বিকল্প থেকে চাহিদা ও ইচ্ছামত কাস্টমাইজ করার স্বাধীনতা দিবে। এমন চমৎকার দিকগুলোই এ ফোনের ডিজাইনকে ট্রেন্ডি এবং স্টাইলিশ করে তুলেছে।

৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ৩০ ওয়াট ডার্ট চার্জ

শক্তিশালী ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সমৃদ্ধ নারজো ৩০ স্মার্টফোনে পুরো চার্জিং প্রক্রিয়ার জন্য রয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা সুরক্ষা। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, এ স্মার্টফোনটি স্ট্যান্ডবাই মোডে এক মাসের বেশি স্থায়ী হতে পারে। একবার চার্জ দিয়েই এ ফোনে ১৬ ঘণ্টা স্ট্রিমিং উপভোগ করা যাবে এবং ১১ ঘন্টা গেম খেলা যাবে। শুধু তাই নয়, এর শক্তিশালী ৩০ ওয়াট ডার্ট চার্জের মাধ্যমে এ ফোনটি শতভাগ চার্জ হতে সময় নেয় মাত্র ৬৫ মিনিট এবং ৫০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ২৬ মিনিট।

এ ফোনের চমকপ্রদ সুপার পাওয়ার সেভিং মোড ব্যবহার করে মাত্র ৫ শতাংশ ব্যাটারি চার্জ নিয়ে কথা বলা যায় ২.৪ ঘণ্টা অথবা স্ট্যান্ডবাই মোডে রাখা যায় ৪০ ঘন্টা। এমন সুপার পাওয়ার সেভিং মোড ব্যবহারকারীদের যেকোনো জরুরী ক্ষেত্রে কাজে আসবে। এছাড়াও, ডার্ট চার্জের সাহায্যে গেমিংয়ের সময়ও ফোনটি সহজেই চার্জ দেয়া যায় এবং এ ফোনটি ব্যবহারকারীদের দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ প্রদান করতে সক্ষম।

চমৎকার ফটোগ্রাফিক অভিজ্ঞতার জন্য ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা সেটআপ

নারজো ৩০ স্মার্টফোনে পিক্সেল ফোর-ইন-ওয়ান প্রযুক্তির সমন্বয়ে একটি এফ/১.৮ অ্যাপারচার লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। নাইট ফিল্টার, সুপার নাইটস্কেপ, প্যানোরামা, পোর্ট্রেট মোড, টাইম ল্যাপস ফটোগ্রাফি, আল্ট্রা ম্যাক্রো, এআই সিন রিকগনিশন, এআই বিউটি ও ক্রোমা বুস্টের মতো অনেকগুলো চমৎকার ফাংশন রয়েছে এই ক্যামেরা সেটআপে। মোডগুলোর সমন্বয়ে অত্যন্ত সুক্ষ্ম ও স্পষ্ট ছবি তোলা যায়। এ স্মার্টফোন হাতে থাকলে রাতে অথবা দিনে যেকোনো সময়েই দুর্দান্ত স্পষ্ট ছবি তোলা যাবে। সেলফি প্রেমীদের জন্য এ ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর এআই বিউটি মোড ও বোকেহ ইফেক্ট’র সাহায্যে ব্যবহারকারীরা তাদের ত্বকের ধরন ও মুখের আকৃতির বিবেচনায় নিজের মত করে ছবি তুলতে পারবেন।

এছাড়াও, এই ফোনে আছে ফাস্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সুবিধাজনক শেয়ারিং, ডেটা প্রটেকশন ও ১০০ এরও বেশি কাস্টমাইজেবল অপশনের মত চমকপ্রদ ও দুর্দান্ত সব ফিচার। পাশাপাশি, রিয়েলমি দিচ্ছে ‘রিয়েল কোয়ালিটি’র নিশ্চয়তা। দুর্দান্ত গতি ও পারফরম্যান্সসহ সকল অসাধারণ ফিচারের সমন্বয়ে তৈরি রিয়েলমি নারজো ৩০ চ্যাম্পিয়ন গেমারদের জন্য নিঃসন্দেহে অতুলনীয় একটি স্মার্টফোন। এই প্রাইস রেঞ্জে বাজারের সেরা ফোন রিয়েলমি নারজো ৩০।

৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সমৃদ্ধ নারজো ৩০ স্মার্টফোনটি রেসিং সিলভার ও রেসিং ব্লু এই দুইটি দুর্দান্ত কালারে বাজারে পাওয়া যাচ্ছে। বর্তমানে এর বাজারমূল্য মাত্র ১৯,৯৯০ টাকা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘আলফা প্ল্যান’ -এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজেদের অগ্রগতির জানান দিবে অনার
প্রযুক্তি বাজার

‘আলফা প্ল্যান’ -এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজেদের অগ্রগতির জানান দিবে অনার

বিশ্বের প্রথম ডুয়াল টেলিফটো লেন্স নিয়ে এল পিউরা ৮০ আল্ট্রা
নির্বাচিত

বিশ্বের প্রথম ডুয়াল টেলিফটো লেন্স নিয়ে এল পিউরা ৮০ আল্ট্রা

ইনফিনিক্স এস৫ বনাম রিয়েলমি ৫আই কোনটি সেরা
নির্বাচিত

ইনফিনিক্স এস৫ বনাম রিয়েলমি ৫আই কোনটি সেরা

রিয়েলমি স্মার্টফোন কিনে জিতে নিন থাইল্যান্ড ভ্রমণের সুযোগ
নির্বাচিত

রিয়েলমি স্মার্টফোন কিনে জিতে নিন থাইল্যান্ড ভ্রমণের সুযোগ

নতুন মোবাইল বাজারে আনছে এলজি
মোবাইল এরিনা

নতুন মোবাইল বাজারে আনছে এলজি

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি বাজার

ওয়ালটনের আইপিও আবেদনকে ঘিরে আস্থা ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা

Load More

ট্রেন্ডিং টপিক

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’
বিবিধ

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix