Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দিনের কতটুকু সময় ব্যয় হয় মোবাইল অ্যাপে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২
দিনের কতটুকু সময় ব্যয় হয় মোবাইল অ্যাপে?
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন এখন সবার হাতে হাতে। আর তাতে যদি থাকে ইন্টারনেট সংযোগ। তাহলে আপনার হাতের মুঠোয় পুরো বিশ্ব। দিনের বেশিরভাগ সময় মানুষ কাটায় মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার, অনলাইন ক্লাস, মিটিংয়ের কারণে সময় কাটে মোবাইল ফোনের সঙ্গে।

তবে জানেন কি একজন মানুষ গড়ে কতক্ষণ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে? সম্প্রতি একটি সমীক্ষা বলছে, মানুষ দৈনিক গড়ে ৪.৮ ঘণ্টা খরচ করেন মোবাইল ফোনের নানা অ্যাপের পেছনে। যা হিসাব করলে, একজন মানুষ দিনে যতক্ষণ জেগে থাকেন তার প্রায় এক তৃতীয়াংশ খরচ করছেন মোবাইলের নানা অ্যাপস ব্যবহারে।

অ্যাপ অ্যানি’র সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, কেবল ২০২১ সালেই বাজারে এসেছে ২০ লাখ নতুন মোবাইল অ্যাপ এবং গেইম। বছরে ১০ কোটি ডলারের চেয়ে বেশি ইনকাম করে এমন অ্যাপের সংখ্যা বেড়েছে ২০ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে বিশ্বব্যাপী মোবাইলে ৩.৮ ট্রিলিয়ন ঘন্টা ব্যয় করেছেন গ্রাহকরা। যুক্তরাজ্যের মানুষেরা এদিক থেকে খানিকটা পিছিয়ে। এ বছর তাদের প্রতিদিন ফোনে ব্যয় করার গড় সময় ছিল চার ঘন্টা। যা বছরের বৈশ্বিক গড় ৪.৮ ঘন্টার চেয়ে কম।

তবে ২০১৯ সালে তাদের মোবাইল ব্যবহার করার সময় ছিল প্রতিদিন তিন ঘন্টা। ২০২০ সালে তা প্রতিদিন ৩.৭ ঘন্টা থেকে বেড়েছে। সামগ্রিকভাবে,২০২১ সালে মোবাইল ব্যবহারের পরিমাণ বেড়েছে রেকর্ড সংখ্যক। ধুঁকে ধুঁকে মরছে বড় পর্দা, আর সবশ্রেণিতেই রেকর্ড ভাঙছে মোবাইল– সময়ক্ষেপণ, ডাউনলোড, আয়। এমনটা মন্তব্য করেছেন অ্যাপ অ্যানির প্রধান নির্বাহী থিওডর ক্রান্টজ।

দশটি দেশের বাজার থেকে এই তথ্য সংগ্রহ করেছে অ্যাপ অ্যানি, যার মধ্যে আছে ভারত, তুরস্ক, যুক্তরাষ্ট্র, জাপান, মেক্সিকো, সিঙ্গাপুর এবং কানাডা। অন্যদিকে, ব্রাজিল, ইন্দোনেশিয়া আর দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীরা দৈনিক পাঁচ ঘন্টার বেশি সময় বিভিন্ন মোবাইল অ্যাপে খরচ করেন বলে উঠে এসেছে প্রতিষ্ঠানটির প্রতিবেদনে।

আরও চমকপ্রদ বিষয় হচ্ছে, মোবাইল ফোনের পেছনে ব্যবহারকারী ১০ মিনিট খরচ করলে তার সাত মিনিট খরচ হচ্ছে সামাজিক মাধ্যমসহ ফটো এবং ভিডিও অ্যাপে। আর এই খাতেও শীর্ষস্থান টিকটকের দখলে।
২০২০ সালের তুলনায় বিশ্বব্যাপী এর ব্যবহারকারীর সংখ্যা ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকি ২০২১ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ ছিল টিকটক। চলতি বছরের দ্বিতীয়ার্ধে প্রতিমাসে নিয়মিত টিকটক ব্যবহারকারীর সংখ্যা দেড়শ’ কোটি ছাড়িয়ে যাবে।

অন্যদিকে, ভিডিও স্ট্রিমিংয়ের বাজারে বিশ্বের শীর্ষ অ্যাপ এখনো আছে ইউটিউব। ৬০টি দেশের প্রতিটিতে দশ লাখবারের বেশি ডাউনলোড করা হয়েছে অ্যাপটি। দ্বিতীয় স্থানে ছিল নেটফ্লিক্স। জনপ্রিয়তা বেড়েছে মোবাইল গেইমেরও। এই খাতে ১১ হাজার ৬০০ কোটি ডলার খরচ করেছেন ব্যবহারকারীরা।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মহামারির লকডাউনের প্রভাবও পড়েছে মোবাইল অ্যাপ খাতে। শপিং অ্যাপের ব্যবহার বেড়েছে ২০২১ সালে। বিভিন্ন শপিং অ্যাপে ১০ হাজার কোটি ঘণ্টা সময় দিয়েছেন সারা বিশ্বের ব্যবহারকারীরা।

ডেটিং অ্যাপে বিশ্বব্যাপী ভোক্তাদের খরচ এরইমধ্যে ৪.২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। যা ২০১৯ থেকে ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফুড ডেলিভারি এবং এই সংক্রান্ত অ্যাপ ২০২১ সালে ১৯৪ বিলিয়ন অর্ডার সেশনে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। যা অন্যান্য বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস: চীনে স্মার্টফোন বিক্রিতে ধস
নির্বাচিত

করোনাভাইরাস: চীনে স্মার্টফোন বিক্রিতে ধস

তিনদিনে হুয়াওয়ে নোভা ফ্লিপ বিক্রি ৪৫ হাজার ইউনিট
নির্বাচিত

তিনদিনে হুয়াওয়ে নোভা ফ্লিপ বিক্রি ৪৫ হাজার ইউনিট

যুক্তরাষ্ট্রে শর্তসমূহের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে শুনানির মুখে জেডটিই
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে শর্তসমূহের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে শুনানির মুখে জেডটিই

৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে অনর প্লে ৫ ৫জি
প্রযুক্তি সংবাদ

৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে অনর প্লে ৫ ৫জি

বাংলাদেশে ৬ বছর পূর্ণ করলো ভিভো
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ৬ বছর পূর্ণ করলো ভিভো

সামাজিক দূরত্ব মেনেই গ্রুপ সেলফি তোলা যাবে আইফোনে!
প্রযুক্তি সংবাদ

সামাজিক দূরত্ব মেনেই গ্রুপ সেলফি তোলা যাবে আইফোনে!

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix