Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাওমির নতুন স্মার্টফোন রেডমি নোট ১১

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 22 March 2022
শাওমির নতুন স্মার্টফোন রেডমি নোট ১১
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে তৈরি রেডমি নোট ১১ মডেলের স্মার্টফোন বাজারে এনেছে শাওমি। রেডমি নোট সিরিজের সর্বশেষ ফোন এই মডেল। ফোনটিতে থাকছে শক্তিশালী আপগ্রেড ক্যামেরা সিস্টেম, চার্জিং স্পিড, ডিসপ্লে এবং এসওসি। যা ফোনটিকে দেবে আগের একই পর্যায়ের ফোনের চেয়ে বেশি ও ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, আমরা বাংলাদেশে আমরা রেডমি নোট ১১ উন্মোচন করেছি, ‘মেক ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে। এটি দেশে তৈরি রেডমি নোট সিরিজের প্রথম ফোন। ৯০ হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে শক্তিশালী হার্ডওয়্যার এবং দীর্ঘস্থায়ী ৫০০০ এমএএইচের ব্যাটারি দেবে স্মুথ পারফরম্যান্স ও আরামদায়ক দেখার অভিজ্ঞতা। এটি তরুণদের কাছে দারুণ জনপ্রিয় হ্যান্ডসেট হবে বলে আমরা আশাবাদী।’

অ্যামেলিডের বড় ডিসপ্লে: রেডমি নোট ১১ ফোনটিতে দেয়া হয়েছে বড় মাপের ৬.৪৩ ইঞ্চির অ্যামোলিড ডটডিসপ্লে। এতে রয়েছে এফএইচডিপ্লাস রেজ্যুলেশন, সাধারণ স্ক্রলিং কিংবা গেইম খেলার সময় ডিসপ্লেকে প্রাণবন্ত রাখবে। এর রিফ্রেশ রেট ৯০ হার্জ। রয়েছে অ্যামোলিডেরর পথিকৃৎ ফিচার ডিসিআই-পি৩ ওয়াইড কালার গামুট, ডিসপ্লে ভাইব্রান্ট কালার এবং দিনের আলোতেও স্ক্রিনে পরিষ্কার দেখার ব্যবস্থা। ফোনটির উপরে ও নিচের দিকে দেয়া হয়েছে দুইটি সুপার লাইনার স্টেরিও স্পিকার, যা আপনাকে দেবে অসাধারণ অডিও অভিজ্ঞতা এবং ভিডিও দেখার অভিজ্ঞতা।

শক্তিশালী প্রসেসর: রেডমি নোট ১১ স্মার্টফোনে দেয়া হয়েছে ২.৪ গিগাহার্জের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এতে দেয়া হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের ৬ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি, যা শক্তিশালী পারফরম্যান্স দেবে। দ্রুতগতির কোয়ালকম অ্যাড্রেনো ৬১০ জিপিইউ ডিভাইসটিকে পরবর্তী পর্যায়ের পারফরম্যান্স দেয়ার বিষয়টি নিশ্চিত করবে।

কোয়াড ক্যামেরা: এআইভিত্তিক শক্তিশালী কোয়াড ক্যামেরায় রয়েছে আল্ট্রা হাই রেজ্যুলেশনের ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যা যেকোনো ধরনের মূল্যবান মুহূর্ত ধরে রাখবে ডিটেইলসহ। সে সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ডিভাইসটিতে থাকা নাইট মোড ২.০, ক্যালিডস্কোপ এবং ভ্লগ মোড দেবে পরিসআর সব মুহূর্ত ধরে রাখার সুবিধা। অসাধারণ সেলফি নিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলপি ক্যামেরা।

শক্তিশালী ব্যাটারি : দিনভর নিশ্চিন্তে ব্যবহার অভিজ্ঞতা ও স্মুথ পারফরম্যান্স দিতে ডেরমি নোট ১১ ডিভাইসে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। সেই সঙ্গে প্রথমবারের মতো নোট সিরিজে দেয়া হয়েছে ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং এবং বক্সে ৩৩ ওয়াটের চার্জার, যা ফোনটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ করবে মাত্র এক ঘণ্টায়।

দাম ও প্রাপ্যতা : রেডমি নোট ১১ পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় গ্রাফাইট গ্রে, টোয়াইলাইট ব্লু এবং স্টার ব্লু রঙে। ২১ মার্চ থেকে ফোনটি দেশের সব অথরাইজড শাওমি স্টোরে পাওয়া যাবে। ডিভাইসটির ৪+৬৪ জিবির দাম ১৬ হাজার ৪৯৯ টাকা, ৪+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৭ হাজার ৪৯৯ টাকা এবং ৬+১২৮ জিবির দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন ক্যাম্পেইন চালু করল লাইকি
প্রযুক্তি সংবাদ

নতুন ক্যাম্পেইন চালু করল লাইকি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
নির্বাচিত

কম দামের বিজ্ঞাপন দেখিয়ে বেশি দাম চাওয়ার অভিযোগ অ্যাপল গ্যাজেটসের বিরুদ্ধে

ওয়ালটন নিয়ে এলো নতুন ৩ মডেলের আর্ক ব্র্যান্ডের অনলাইন ইউপিএস
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন নিয়ে এলো নতুন ৩ মডেলের আর্ক ব্র্যান্ডের অনলাইন ইউপিএস

৯০০০ এমএএইচ ব্যাটারি শক্তিশালী প্রসেসরের ফোন আনল ওয়ানপ্লাস
নির্বাচিত

৯০০০ এমএএইচ ব্যাটারি শক্তিশালী প্রসেসরের ফোন আনল ওয়ানপ্লাস

সময়ের সাথে নিজেদের খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেইঃ পলক
প্রযুক্তি সংবাদ

সময়ের সাথে নিজেদের খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেইঃ পলক

৬০ হাজারের বেশি অ্যাপে ম্যালওয়্যার পেয়েছে বিটডিফেন্ডার
প্রযুক্তি সংবাদ

৬০ হাজারের বেশি অ্যাপে ম্যালওয়্যার পেয়েছে বিটডিফেন্ডার

Load More

ট্রেন্ডিং টপিক

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক
বিবিধ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত
প্রযুক্তি সংবাদ

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 March 2022

শাওমির নতুন স্মার্টফোন রেডমি নোট ১১

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix