Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন হওয়া কিছু স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 8 March 2024
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন হওয়া কিছু স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

কয়েক বছরের ব্যবধানে নতুন স্মার্টফোন কেনা ব্যবহারকারীদের জন্য স্বাভাবিক। বিশেষ করে নতুন সব ফিচার, সুবিধা, উন্নত নেটওয়ার্ক ব্যবস্থা ডিভাইস পরিবর্তনের প্রধান কারণ। বৈশ্বিক পর্যায়ে আয়োজিত বিভিন্ন ইভেন্টে কোম্পানিগুলো নতুন ডিভাইস উন্মোচন করে। যেখানে ডিভাইসের বিভিন্ন ফিচার সম্পর্কে জানা যায়।

স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) ২০২৪ এ বেশকিছু স্মার্টফোন উন্মোচন করা হয়েছে, যেগুলো পর্যায়ক্রমে বিশ্ববাজারে প্রবেশ করবে। মেক ইউজ অব সূত্রে বেশকিছু ডিভাইস সম্পর্কে জানা গেছে।

টেকনো ক্যামন থার্টি প্রিমিয়ার ফাইভজি: এমডব্লিউসিতে উন্মোচন হওয়া একাধিক স্মার্টফোনের মধ্যে টেকনো ক্যামন থার্টি প্রিমিয়ার ফাইভজি অন্যতম। এতে আট কোরের ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা প্রসেসর, ১২ জিবি র‍্যাম, ৫১২ জিবি স্টোরেজ ও আলাদা জিপিইউ দেয়া হয়েছে। এর ডিসপ্লে ৬ দশমিক ৭৭ ইঞ্চির ও সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার ৪০০ নিটস।

অনর ম্যাজিক সিক্স প্রো: টেকনোর পাশাপাশি চীনের কোম্পানি অনরও প্রতিনিয়ত নতুন স্মার্টফোন বাজারজাত করছে। এর অংশ হিসেবে এবারের সম্মেলনে ম্যাজিক সিক্স প্রো উন্মোচন করেছে কোম্পানিটি। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি চিপ, ১২/১৬ জিবি র‍্যাম, ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ দেয়া হয়েছে। এছাড়া এতে ১২৮০x২৮০০ রেজল্যুশনের ৬ দশমিক ৮ ইঞ্চির ডিসপ্লে দেয়া হয়েছে। ক্যামেরা হিসেবে পেছনে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ১৮০ মেগাপিক্সেলের টেলিফটো ও ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে।

জিটিই নুবিয়া ফ্লিপ ফাইভজি: এমডব্লিউসিতে নুবিয়া ফ্লিপ ফাইভজি উন্মোচন করেছে জিটিই। কোম্পানির দাবি এটি খুবই গোছানো একটি স্মার্টফোন। ফ্রন্ট প্যানেলে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরার সঙ্গে থাকা বড় ডিসপ্লে উন্নত ব্যবহারিক অভিজ্ঞতা প্রদানে সক্ষম। এতে স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান প্রসেসর ব্যবহার করা হয়েছে।

শাওমি ফোরটিন আল্ট্রা: যারা সৃজনশীল কাজ করেন তাদের অন্যতম পছন্দের একটি স্মার্টফোস শাওমি ফোরটিন আল্ট্রা। এতে সনি এলওয়াইটি-৯০০ সিরিজের ১ ইঞ্চি সেন্সর ব্যবহার করা হয়েছে। ডিভাইসে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি ও শাওমির এআইএসপি নিউরাল চিপ রয়েছে। ক্যামেরা হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সেলের কোয়াড সেটআপ।

টেকনো পোভা সিক্স প্রো ফাইভজি: ক্যামন থার্টি ছাড়াও পোভা সিক্স প্রো নামের আরেকটি ডিভাইস উন্মোচন করেছে টেকনো। এতে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ১০৮০x২৪৩৬ রেজল্যুশনের ডিসপ্লে দেয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ৮/১২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে এটি পাওয়া যাবে। সঙ্গে ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম বাড়ানো যাবে। প্রসেসর হিসেবে সেলফোনটিতে রয়েছে ডাইমেনসিটি ৬০৮০।

জিটিই নুবিয়া মিউজিক: বিভিন্ন ফিচারের মধ্যে এবারের এমডব্লিউসিতে বড় স্পিকারের কারণে আকর্ষণের কেন্দ্রে রয়েছে জিটিই নুবিয়া মিউজিক। কোম্পানির দাবি, ডিভাইসটির স্পিকার ৬০০ শতাংশ বেশি জোরালো। এতে ডিটিএস এক্স সার্টিফিকেশন রয়েছে। এছাড়া এতে দুটি ৩ দশমিক ৫ মিলিমিটারেরে হেডফোন জ্যাক, পরিবর্তনযোগ্য কাস্টম এলইডি লাইট রিং রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জিটিই নুবিয়া ফ্লিপ ফাইভজিজিটিই নুবিয়া মিউজিকটেকনোটেকনো ক্যামন থার্টি প্রিমিয়ার ফাইভজিটেকনো পোভা সিক্স প্রো ফাইভজিমোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসশাওমি ফোরটিন আল্ট্রাস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

রোমানিয়ার বাজারে সাড়া ফেলেছে ওয়ালটন ব্র্যান্ড টিভি
নির্বাচিত

রোমানিয়ার বাজারে সাড়া ফেলেছে ওয়ালটন ব্র্যান্ড টিভি

মাস্কসহ সেলফি পাঠালেই আসবে উবার
অটোমোবাইল

ঈদে পাশে থাকছে ‘উবার ইন্টারসিটি’

নতুন ফোন কিনে যে ৬ সেটিংস পরিবর্তন করা জরুরি
নির্বাচিত

নতুন ফোন কিনে যে ৬ সেটিংস পরিবর্তন করা জরুরি

বাংলালিংক ইনোভেটর্সের চতুর্থ প‌র্বের রেজিস্ট্রেশন শুরু
টেলিকম

বাংলালিংক ইনোভেটর্সের চতুর্থ প‌র্বের রেজিস্ট্রেশন শুরু

ফেসবুক হ্যাক হলে কী করবেন জানাল পুলিশ
নির্বাচিত

ফেসবুক হ্যাক হলে কী করবেন জানাল পুলিশ

হুয়াওয়ে মেট ৪০ আরএস পোর্শে ডিজাইন
নির্বাচিত

শিগগিরই ফাইভজি স্মার্টফোন আনবে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন
প্রযুক্তি সংবাদ

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

Dazzle Care+
প্রযুক্তি সংবাদ

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট
প্রযুক্তি সংবাদ

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

প্রযুক্তির উৎকর্ষ, আধুনিকতা আর সামাজিক আভিজাত্যের প্রতীক হিসেবে...

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 March 2024

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন হওয়া কিছু স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix